Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্ব পরিবেশ দিবসে অপো’র ২০২৩ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ জুন ২০২৪
বিশ্ব পরিবেশ দিবসে অপো’র ২০২৩ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান অপো বিশ্ব পরিবেশ দিবসে এর ২০২৩ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে। চতুর্থ বার্ষিক প্রতিবেদনে টেকসই উদ্যোগের লক্ষ্যে প্রতিষ্ঠানটির অগ্রগতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশিত হয়েছে। “মানবজাতির জন্য প্রযুক্তি, বিশ্বের জন্য উদারতা”-এই মিশনে বিশ্বাসী অপো টেকসই উন্নয়নের লক্ষ্যে পাঁচটি মূল বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে: গুণসম্পন উদ্ভাবন, পরিবেশ রক্ষা, ইকোসিস্টেমের অন্তর্ভুক্তি, অপারেশন ও কমপ্লায়েন্স এবং কর্মীদের সুরক্ষা।

অপো ২০২৩ সালে প্রথমবারের মতো ২০৫০ সালের মধ্যে এর বৈশ্বিক কার্যক্রমে কার্বন নিউট্রালিটি অর্জনের প্রতিশ্রুতি দেয়। নবায়নযোগ্য শক্তির প্রয়োগ ও শক্তির সুদক্ষ ব্যবহারে উন্নতির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এই লক্ষ্যের দিকে অগ্রগতি দেখিয়েছে। যেমন, অপো সৌর প্যানেলের সাহায্যে বার্ষিক কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ২৮১৯ টন কমিয়েছে এবং শক্তির দক্ষ প্রয়োগ করে উৎপাদনের মাধ্যমে আরও ৮৯৪৭ টন সাশ্রয় করেছে। প্রতিষ্ঠানটি প্যাকেজিং থেকে প্লাস্টিক অপসারণ এবং পুরানো স্মার্টফোন পুনর্ব্যবহার করে প্রোডাক্ট লাইফসাইকেল ম্যানেজমেন্টকেও গুরুত্ব দিচ্ছে। ২০২৩ সালে চীনের বাজারে ট্রেড-ইন সার্ভিসের মাধ্যমে প্রায় ১.১ মিলিয়ন ডিভাইস রিসাইকেল করা হয়।

কর্পোরেট গ্লোবাল সিটিজেন হিসেবে অপো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বিষয়ক পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী নানা গোষ্ঠী, সরকার, অলাভজনক সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং ব্যবহারকারীদের সাথে যৌথ উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালে অপো পরিবেশ রক্ষা, তরুণদের ক্ষমতায়ন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্বাস্থ্য ও সুস্থতার উদ্যোগকে সহযোগিতা করার জন্য বিভিন্ন শিক্ষা ফাউন্ডেশন ও দাতব্য সংস্থাকে ২৩.২১ মিলিয়ন আরএমবি-এরও বেশি অনুদান দিয়েছে।

অপো গত বছরে এআই, অ্যাক্সেসিবিলিটি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির উদ্ভাবন ও তা গ্রহণের জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে। এই পর্যন্ত অপো বিশ্বব্যাপী ১০১,০০০ টিরও বেশি পেটেন্ট আবেদন জমা দিয়েছে, যার মধ্যে ৯১ শতাংশ উদ্ভাবন বিষয়ক পেটেন্ট। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অপো ইন্টারন্যাশনাল পেটেন্ট ট্রিটি (পিসিটি) আবেদনের সংখ্যার ক্ষেত্রে ৯ম অবস্থানে ছিল। অপো টানা পঞ্চম বছর এই ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে অপো নিয়ে আসে এর প্রথম সেলফ-ট্রেইনড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যান্ডেসজিপিটি। এর পরপরই অপো আনুষ্ঠানিকভাবে এআই ফোনের যুগে প্রবেশ করে এবং এই ফোনকে সবার কাছে নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়। এছাড়াও, অপো বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোক্তা ও প্রযুক্তি পেশাজীবীদের সাথে টেকসই ভবিষ্যত গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন উদ্ভাবনকে বাস্তব জীবনে প্রয়োগ করার লক্ষ্যে অপো ইন্সপিরেশন চ্যালেঞ্জ চালু করা হয়েছে। এই উদ্যোগে “ইন্সপিরেশন ফর পিপল” ও “ইন্সপিরেশন ফর দ্য প্ল্যানেট” বিভাগে উদ্ভাবনী সমাধানের জন্য আহ্বান জানানো হয়।

একটি কার্যকর ও আরও টেকসই প্রতিষ্ঠান হয়ে ওঠার লক্ষ্যে অপো টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের শক্তিকে ব্যবহার করে যাবে। প্রতিষ্ঠানটি এর অংশীদার ও সহযোগিতদের সাথে যৌথ প্রচেষ্টায় একটি উন্নত বিশ্ব গড়ে তুলবে।

টেকসই উন্নয়নে অপো-এর যাত্রা সম্পর্কে আরও জানতে ২০২৩ অপো সাসটেইনেবিলিটি রিপোর্ট পড়ুন: https://www.oppo.com/content/dam/oppo/common/mkt/footer/2023-OPPO-Sustainability-Report-EN.pdf

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেলেক্সট্রাতে নগদ অফার!
ছাড় ও অফার

সেলেক্সট্রাতে নগদ অফার!

মোবাইলে মিলবে বীমা সেবা
নির্বাচিত

মোবাইলে মিলবে বীমা সেবা

অ্যান্ড্রয়েড ১৩ : যেসব চমক থাকছে এই ভার্সনে
প্রযুক্তি সংবাদ

নোটিফিকেশন পাঠাতে আগেই অনুমতি নেবে অ্যান্ড্রয়েড ১৩

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে চিপ তৈরি হলে দাম বাড়বে স্মার্টফোনের

অ্যান্ড্রয়েডেও চালু হলো এক্সের কলিং ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডেও চালু হলো এক্সের কলিং ফিচার

রিয়েলমির সাব-ব্র্যান্ড ‘ডিজো’
নির্বাচিত

রিয়েলমির সাব-ব্র্যান্ড ‘ডিজো’

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও পিসির চিপ সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আভাস

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

বিশ্বের টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের একচেটিয়া বাজারে...

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix