Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 July 2024
তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিগত নানা কারণে ডিভাইসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য যেকোনো সময় হারিয়ে যেতে পারে। এ থেকে রক্ষা পেতে ডাটা ব্যাকআপ একটি ভালো বিকল্প। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সাধারণত ব্যাকআপ অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ক্লাউড স্টোরেজ ব্যবহার করে থাকেন। গুগলও বিনামূল্যে স্মার্টফোনের ডাটা ব্যাকআপ অ্যাপ চালুর পরিকল্পনা করছে। অ্যান্ড্রয়েড অথরিটি প্রকাশিত প্রতিবেদন সূত্রে আরো কিছু ডাটা ব্যাকআপ অ্যাপ সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এ তালিকায় রয়েছে—

অ্যামাজন ফটোজ: ছবি ব্যাকআপ রাখার জন্য অ্যামাজন ফটোজ নির্ভরযোগ্য। অ্যামাজনের প্রাইম ব্যবহারকারীরা বিনামূল্যে এখানে যেকোনো রেজল্যুশনের ছবি সংরক্ষণ করতে পারেন। ভিডিও ফাইল ব্যাকআপ করার জন্য অতিরিক্ত ৫ গিগাবাইট (জিবি) স্টোরেজও রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রাখলে ওয়াইফাই ব্যবহার করে অ্যামাজন ফটোজ নিজে থেকে ফটো ব্যাকআপ করে ফেলতে পারে।

অটোসিঙ্ক: এটি মূলত মেটাকন্ট্রোলের ব্যাকআপ সিরিজের অ্যাপ। এতে ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ, বক্স ও মেগার মতো ক্লাউড স্টোরেজ পাওয়া যায়। এর প্রতিটি ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় ডাটা ব্যাকআপের সুবিধা দেয়। এমনকি স্টোরেজগুলোয় কোনো ফাইল আপলোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে ডাউনলোড করে দেবে। একই সঙ্গে ব্যবহারকারীরা কোন ফাইল কখন ব্যাকআপ করতে চান, তাও নিয়ন্ত্রণ করতে পারবেন।

জি-ক্লাউড: ডিভাইসের লেখা মেসেজ, কন্টাক্ট, ছবি, ভিডিও, গান, ডকুমেন্ট, কল লগস প্রভৃতি ব্যাকআপ রাখার জন্য জি-ক্লাউড অত্যন্ত কার্যকর অ্যাপ। কিছু ক্ষেত্রে এটি ডিভাইসের সেটিংসও ব্যাকআপ রাখার সুবিধা দেয়। এটি ১ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ দিয়ে থাকে। ৩ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুবিধাও রয়েছে। নামের শুরুতে জি থাকলেও জি-ক্লাউড গুগলের কোনো অ্যাপ নয়।

পি-ক্লাউড: ডাটা ব্যাকআপের পাশাপাশি পি-ক্লাউডে আলাদা ফিচার আছে। এতে ১০ জিবি ফ্রি স্টোরেজকে ১০ টেরাবাইট (টিবি) পর্যন্ত বাড়ানো যায়। ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় এবং এনক্রিপ্টেড ব্যাকআপের সুবিধাও পাবেন এতে। অ্যাপটিতে বিল্ট-ইন অডিও ও ভিডিও প্লেয়ার রয়েছে।

পালস এসএমএস: পালস এসএমএস নিরবচ্ছিন্নভাবে সব ধরনের টেক্সট মেসেজ ব্যাকআপ করতে পারে। ব্যবহারকারী অন্য ডিভাইসে লগ-ইন করলে সহজেই ব্যাকআপকৃত মেসেজ বা কথোপকথন রিস্টোর করতে পারে। এর ইউআইও দেখতে বেশ সুন্দর। ব্যবহারকারী একে নিজের পছন্দমতো সাজিয়েও নিতে পারবেন।

রেজিলিও সিঙ্ক: প্রাইভেসি নিয়ে সচেতন ব্যবহারকারীদের জন্য এটি ডাটা ব্যাকআপের ভালো বিকল্প হতে পারে। কেননা রেজিলিও সিঙ্ক রিমোট সার্ভারের পরিবর্তে ব্যবহারকারীর ডিভাইসেই ডাটা ব্যাকআপ করে। শুরুর দিকে ডিভাইসের সঙ্গে সিঙ্ক করতে ডাটা ব্যাকআপে কিছুটা সময় নেয়। কিন্তু এর বাইরে এটি অন্য ব্যাকআপ অ্যাপের মতোই সুবিধা দেয়।

সলিড এক্সপ্লোরার: একই সঙ্গে ফাইল ব্রাউজার এবং ব্যাকআপ অ্যাপ হিসেবে কাজ করতে পারে সলিড এক্সপ্লোরার। বিভিন্ন ক্লাউড স্টোরেজের সঙ্গে এতে মাইক্রোএসডি কার্ডও কাজ করে। অর্থাৎ অ্যাপটি দিয়ে কোনো ক্লাউড স্টোরেজ বা এসডি কার্ডে ডাটা ব্যাকআপ করা যায়।

সুইফট ব্যাকআপ: ব্যাকআপ অ্যাপের তালিকায় নতুন হলেও সুইফট ব্যাকআপ ব্যবহারকারীদের নতুন নতুন নানা সুবিধা দিচ্ছে। এটি রুটেট এবং নন-রুটেড উভয় ডিভাইসের জন্য কাজ করতে পারে। নন-রুটেড ডিভাইসে এটি অ্যাপস, এসএমএস, কল-লগস এবং ওয়ালপেপারসহ নানা তথ্য ব্যাকআপ করে রাখতে পারে।

ম্যানুয়াল ব্যাকআপ: এসব অ্যাপের বাইরে চাইলে একজন ব্যবহারকারী তার তথ্য কোনো কম্পিউটারেও ব্যাকআপ করতে পারে। যেমন কোনো ব্যবহারকারী স্মার্টফোন পরিবর্তন করতে চাইলে এসডি কার্ড বা কেবলের মাধ্যমে সহজেই তার তথ্য কম্পিউটারে সরিয়ে নিতে পারেন।

ক্লাউড সার্ভিস: এসব উপায়ের বাইরে ব্যবহারকারীরা ক্লাউড পরিষেবা ব্যবহার করে ডাটা ব্যাকআপ করতে পারবেন। গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহারকারীদের হিস্ট্রি, বুকমার্ক, লগইন ইনফরমেশন প্রভৃতি ব্যাক করে থাকে। পডকাস্টে তথ্য ব্যাকআপ করতে পারে পকেট ক্যাটস। ড্রপবক্স, গুগল ফটোজ, ওয়ানড্রাইভের মতো অ্যাপগুলো ছবি ব্যাকআপের জন্য আদর্শ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা
প্রযুক্তি সংবাদ

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা

বন্ধ হলো গুগলের ‘প্রাইভেসি স্যান্ডবক্স’
প্রযুক্তি সংবাদ

গুগলের প্যারেন্ট কোম্পানির রেকর্ড আয়

অক্টোবরে বাজার কাঁপাবে শাওমি ১৬ সিরিজ
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে বাজার কাঁপাবে শাওমি ১৬ সিরিজ

শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা মাউশির
প্রযুক্তি সংবাদ

শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা মাউশির

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?
প্রযুক্তি সংবাদ

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?

পিসিকে মোবাইল হটস্পট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনকে ওয়াই-ফাই হটস্পট বানাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2024

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix