Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ১৪ জুলাই শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 July 2024
ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ১৪ জুলাই শুরু
Share on FacebookShare on Twitter

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে ক্র্যাব বার্ষিক ক্রীড়া উৎসব। আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪।’ ইনডোর ও আউটডোরে মোট ১১টি ডিসিপ্লিন ও ইভেন্ট থাকবে এবারের এই আয়োজনে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এবারের ফেস্টিভ্যালের বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম মানিক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডভাইজার (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যালের’ ইনডোর ও আউটডোর ইভেন্টের মধ্যে রয়েছে- দাবা, ক্যারম, স্পেডট্রাম, অকশন ব্রিজ, শ্যুটিং, ম্যারাথন, লুডু, ফুটবল, ভলিবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন।

এছাড়া এবারের ক্রীড়া প্রতিযোগিতায় যেসব সিনিয়র সদস্য অংশগ্রহণ করতে পারবেন না তাদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করছে ওয়ালটন। পাশাপাশি সদস্যদের স্ত্রীদের জন্য লুডু খেলার আয়োজন থাকছে।

সংবাদ সম্মেলনে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)) বলেন, ‘ওয়ালটন সবসময়ই ক্র্যাবের পাশে আছে। বরাবরের মতো এবারও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ওয়ালটন সার্বিক সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি যুবসমাজকে খেলাধূলায় ব্যস্ত রাখতে। বিভিন্ন সাংবাদিক সংগঠনকেও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে সহযোগিতা করা হচ্ছে। আগামীতেও ক্র্যাবের যেকোন অনুষ্ঠানে ওয়ালটন পাশে থাকার চেষ্টা করবে।’ এ সময় তিনি ক্র্যাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানান।

রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ক্র্যাবের এরকম একটি বার্ষিক স্পোর্টস ফেস্টিভ্যালে বরাবরের মতো এবারও ওয়ালটনকে পাশে রাখার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানচ্ছি। যারা এই ফেস্টভ্যিালের বিভিন্ন ইভেন্টে অংশ নিবেন তারা হয়তো এক সময় ভালো খেলতেন। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে কর্মজীবনে আমরা অনেকেই সেই খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত রাখতে পারি না। কিন্তু খেলাধুলা করার বাসনাটা থেকেই যায় আমাদের। আপনাদের যে সুপ্ত বাসনা রয়েছে সেটা এই স্পোর্টস ফেস্টিভ্যালের মাধ্যমে প্রদর্শন করতে পারবেন বলেই আমার বিশ্বাস। এমন একটি প্রতিযোগিতার আয়োজন করায় ক্র্যাবকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ওয়ালটন গ্রুপের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামীতেও ক্লাবের যেকোন অনুষ্ঠানে ওয়ালটনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসবের ইভেন্ট পার্টনার ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
প্রযুক্তি বাজার

বাজারে এলো বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’

বাতাসের চেয়ে হালকা কিন্তু কঠিন পদার্থ কি জানেন?
প্রযুক্তি সংবাদ

বাতাসের চেয়ে হালকা কিন্তু কঠিন পদার্থ কি জানেন?

৩.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হুয়াওয়ে পণ্যে নিষেধাজ্ঞা

ফেসবুক থেকে গুগল ফটোজে পাঠানো যাবে ছবি-ভিডিও
প্রযুক্তি সংবাদ

ফেসবুক থেকে গুগল ফটোজে পাঠানো যাবে ছবি-ভিডিও

স্টার্টআপ তৈরিতে আর্থিক সহায়তা দেবে সরকার: পলক
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ তৈরিতে আর্থিক সহায়তা দেবে সরকার: পলক

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
প্রযুক্তি সংবাদ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ
নির্বাচিত

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 July 2024

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ১৪ জুলাই শুরু

Techzoom.TV |
TechzoomTV