Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী এআই ফিচারের রেনো১২ সিরিজ নিয়ে এসেছে অপো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
শক্তিশালী এআই ফিচারের রেনো১২ সিরিজ নিয়ে এসেছে অপো
Share on FacebookShare on Twitter

সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এই সময়ে বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন কোম্পানি অপো আবারও এক মাস্টারপিস নিয়ে এসেছে। অপোর উন্মোচিত নতুন রেনো১২ সিরিজ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।

বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীরা এখন অপো’র সর্বাধুনিক রেনো সিরিজের এই চমকপ্রদ ফোন দিয়ে সাধারণ মুহুর্তগুলোকে অসাধারণ করে তুলতে পারবেন। ফোনটির উন্নত এআইয়ের সুবিধা ব্যবহার করে একজন ব্যবহারকারী সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি হয়তো কোথাও একটি গ্রুপ ছবি তুললেন। কিন্তু এর মধ্যে একজন পথচারীর ছবি উঠে গেলো। রেনো১২ সিরিজের এআই ইরেজার ছবির অনাকাঙ্খিত অংশকে কয়েক ক্লিকেই মুছে দিতে পারে। আর তাই, কোনো অনুষ্ঠান বা ছুটিতে এই ফোন আপনাকে দক্ষ এক ফটোগ্রাফার করে তুলবে। ফোনটি দিয়ে তুলতে পারবেন এমন নিখুঁত ও ‘ক্লাটার ফ্রি’ ছবি, যা সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী।

কোনো ছবিতে আপনার চোখ বন্ধ অবস্থায় থাকলে ফোনটির এআই ম্যাজিক স্টুডিও ফিচারের মাধ্যমে তা খুলে দেওয়া যায় সহজেই। কোনো ছবিতে যদি আপনার একজন বন্ধু বা শিশুর ছবি যোগ করতে চান, তাহলে ফোনটির এআই ম্যাপিং ফিচারের মাধ্যমে সেটাও করা সম্ভব।

দুর্বল সিগন্যাল, নেটওয়ার্ক কনজেশন ও শব্দ আটকে যাওয়ার সমস্যাগুলো দূর করতে অপো’র তৈরি এআই লিঙ্কবুস্ট ফুল-লিঙ্ক নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন ইঞ্জিনটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন ও অন্যান্য প্রযুক্তিকে সমন্বয় করতে পারে। এর ফলে বাড়ি, অফিস, শপিং মল এবং অন্যান্য জায়গার ওয়াইফাই ডেড জোনে নির্বিঘ্নে ডেটা নেটওয়ার্ক সু্ইচ করা সম্ভব। এমনকি এলিভেটরেও আপনি পাবেন দ্রুত সিগন্যাল রিকভারির সুবিধা।

একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ফোনের কথা ভাবলেই মনে আসবে অপো রেনো১২ সিরিজের কথা। ফোনটির স্বাচ্ছন্দ্যপূর্ণ গ্রিপ গ্রাহকদের আকর্ষণ করবে। এছাড়া এর অল-রাউন্ড আর্মার প্রোটেকশন যে কোনো দুর্ঘটনায় ফোনটি পড়ে গেলেও সুরক্ষা দেবে। আর ফোনটির দৃঢ় ফ্রেম দেবে নির্ভরযোগ্য কুশনিং। এর ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন ফোনের দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাস দেবে। পাশাপাশি স্প্ল্যাশ টাচ ফিচারটি আপনার হাত ভেজা থাকলেও ফোনের স্ক্রিনকে রাখবে পুরোপুরি সক্রিয়। ‍

রেনো১২ এফ-এ ৪৫ ওয়াট সুপারভুকসহ ৫০০০ এমএএইচ লার্জ ব্যাটারি দীর্ঘ মেয়াদে ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে অপো। ব্যাটারির উচ্চ মানের নিরপত্তার কারণে চার বছর ধরে ব্যবহারকারীরা ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ফোনটি আনবক্স করার পর থেকে ৫০ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সাথে।

অপো অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “ইন্ডাস্ট্রির সেরা অপো’র প্রযুক্তি ব্যবহারকারীদের সাথে ফোনের সম্পর্কে আমূল পরিবর্তন আনছে। স্মার্টফোন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত এআই ডিভাইস – এই বিশ্বাস নিয়ে আমরা উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রেখেছি। অপো রেনো১২ সিরিজ নিয়ে আসার মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জীবনে এআইয়ের অসাধারণ সব সুবিধা প্রয়োগের সুযোগ দিয়ে তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।”

বাংলাদেশি ব্যবহারকারীরা অপো রেনো১২ সিরিজের অসাধারণ সব উদ্ভাবনের অভিজ্ঞতা নিতে পারবেন এই হ্যান্ডসেটগুলোর মাধ্যমে: রেনো১২ এফ (৮জিবি+২৫৬জিবি) ৩৪,৯৯০ টাকায়, রেনো১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি) ৪২,৯৯০ টাকায়, রেনো১২ (১২জিবি+৫১২জিবি) ৫৯,৯৯০ টাকায়। আগ্রহী ও সম্ভাব্য ক্রেতারা অফিসিয়াল অপো বাংলাদেশ ফেসবুক পেজ ভিজিট করে অপো রেনো১২ এফ সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো১২ এফ (৮জিবি+২৫৬জিবি) প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগের পাশাপাশি ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূল্যে। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। ৩০টি ব্যাঙ্কে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি সোয়াপের সাহায্যে তারা ৫০০০ টাকার ক্যাশ অফারের মাধ্যমে ফোন বদলের সুযোগ পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো রেনো১২রেনো১২ এফ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি খাতে আরও নারী উদ্যোক্তা দরকার : পলক
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে আরও নারী উদ্যোক্তা দরকার : পলক

ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দ করতে সিআইডি’র চিঠি
ই-কমার্স

ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দ করতে সিআইডি’র চিঠি

প্রযুক্তিতে পিছিয়ে আছে রেল
নির্বাচিত

প্রযুক্তিতে পিছিয়ে আছে রেল

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই
প্রযুক্তি সংবাদ

গুগল ফটোসে ছবি রাখতে টাকা লাগবে জুন থেকেই

নতুন ৫ ফোন আনল নকিয়া
প্রযুক্তি সংবাদ

সস্তায় বাংলাদেশে নতুন স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
নির্বাচিত

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসি থেকে সেনাবাহিনীতে ফিরছেন মহাপরিচালক আমিনুল হক
টেলিকম

বিটিআরসি থেকে সেনাবাহিনীতে ফিরছেন মহাপরিচালক আমিনুল হক

বছরের প্রথমার্ধে প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন
ই-কমার্স

বছরের প্রথমার্ধে প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে
নির্বাচিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ
প্রযুক্তি সংবাদ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা চরমভাবে লঙ্ঘন...

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুলাই ২০২৪

শক্তিশালী এআই ফিচারের রেনো১২ সিরিজ নিয়ে এসেছে অপো

Techzoom.TV |
TechzoomTV