Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুইটি ক্যাটাগরিতে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” পেল সিনেসিস আইটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 June 2021
দুইটি ক্যাটাগরিতে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” পেল সিনেসিস আইটি
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তির উদ্ভাবনে অগ্রজ ভূমিকা রাখায় দেশের স্বনামধন্য আইসিটি প্রতিষ্ঠান “সিনেসিস আইটি” দ্বারা তৈরীকৃত সফটওয়্যার এবং প্রযুক্তিগত সার্বিক সহায়তা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর “সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি)” ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর “ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ইটিআইএন)” দুটি প্রকল্পকে পুরস্কৃত করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস বা বেসিস। “গভর্নমেন্ট এন্ড সিটিজেন সার্ভিস” ক্যাটাগরিতে পুরস্কৃত হয় সিবিভিএমপি প্রকল্পটি এবং “ডিজিটাল গভর্নমেন্ট” ক্যাটাগরিতে পুরস্কৃত হয় ইটিআইএন প্রকল্পটি।

বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে প্রকল্প দুটি।

মূলত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও ই-গভর্নেন্স সেবা প্রদানের মাধ্যমে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সিনেসিস আইটি লিমিটেডকে এই দুইটি পুরস্কারটি দেওয়া হয়। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ এর প্রধান বিচারক আব্দুল্লাহ এইচ কাফি’র কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিটি সিমকার্ড নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত তথ্য ও ছবির সত্যতা সঠিকভাবে যাচাই করাসহ ড্রাইভিং লাইসেন্স, পাসর্পোটেও নিয়ে আসা হয়েছে ডিজিটালাইজেশন। সিবিভিএমপি-এর আওতায় এখন পর্যন্ত দেশের সব মোবাইল অপারেটরের মোট ২৫ কোটি ৩০ লাখেরও বেশি সিম কার্ড নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে মোট ইউনিক সাবস্ক্রাইব ১৩ কোটি’র অধিক। এছাড়াও প্রতিদিন গড়ে ১.২ লাখেরও বেশি মানুষ বিভিন্ন মাধ্যমে সিবিভিএমপি-এর নিবন্ধন নিয়ে থাকে। সিবিভিএমপি প্রতিটি মোবাইল অপারেটরের সিম ডেটার সর্বাধিক লেনদেনের ডেটাবেস তৈরি করতেও সক্ষম হয়েছে। যেটি প্রতি সেকেন্ডে ৫০০টি ডাটা রেজিস্ট্রেশন করতে পারে।

সিনেসিস আইটি’কে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, “স্বয়ংক্রিয়, নির্ভুল, ও সমন্বিত ব্যবস্থাপনায় বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহক সেবার যে উদাহরণ বিটিআরসি সৃষ্টি করেছে সেটি এখন সারা বিশ্বের কাছে একটি মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। বিটিআরসি কর্তৃক গৃহীত সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) প্রকল্পটি ইতিমধ্যে “ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি-উইসিস/WSIS উইনার পুরস্কার-২০২১” এবং আইটিইউ টেলিকম এ্যাওয়ার্ড ২০১৯ পুরষ্কার জয় করেছে যেটি প্রত্যক্ষভাবে ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে বিবেচিত হবে। এ জয় বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের এবং এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি- যাতে নিঃসন্দেহে আমাদের জাতীয় সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি আমাদের তরুণ প্রকৌশলী এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি’কে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, ডিজিটাল বাংলাদেশ তৈরীর প্রাথমিক শর্ত হচ্ছে, দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা তৈরী এবং দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতাই পারে আমাদের জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করতে।”

বিটিআরসি’র সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “সিবিভিএমপি এখন বিশ্বের কাছে রোল মডেল, যা ইতিমধ্যে WSIS এবং আইটিইউ টেলিকম অ্যাওয়ার্ডে সেরা প্রকল্পের গৌরব অর্জন করেছে। সিবিভিএমপি প্রকল্পটি এ বছর বেসিসের সেরা প্রকল্প নির্বাচিত হওয়ায় আমি বিটিআরসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা, সকল মোবাইল ফোন অপারেটর এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটিকে আন্তরিক অভিবাদন জানাই। সিবিভিএমপি

 

প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ টেলিকমনিকেশন রেগুলেটরি কমিশন যেমন প্রত্যেক নাগরিককে যথাযথভবে সিম প্রদান করতে পারছে, তেমনি জাতীয় নিরাপত্তা এবং অপরাধমূলক কার্যক্রমকে কমিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে। এখানে উল্লেখ করতে চাই, সিবিভিএমপি’র মত আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরী করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান যেটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়।”

এদিকে, ট্যাক্স-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ২০১৩ সালে প্রথম অনলাইন-ভিত্তিক ই-টিআইএন নিবন্ধকরণ সিস্টেম চালু করে জাতীয় রাজস্ব বোর্ড। আর এই প্রকল্পটি বাস্তবায়ন করে সিনেসিস আইটি লিমিটেড। ই-টিআইএন হল দেশের একমাত্র অনলাইন সনদপত্র যা সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য। ই-টিআইএন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গৃহীত অন্যতম সফল আর্থিক প্রযুক্তি ভিত্তিক উদ্যোগ। এটি দেশের প্রথম সরকার-অনুমোদিত অনলাইন স্বয়ংক্রিয় ডিজিটাল সনদপত্র প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে একীভূত হওয়ার জন্য প্রথম জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ সিস্টেম। ইতোমধ্যে প্রায় ৬০ লক্ষ করদাতারা অনলাইনে ই-টিআইএন নিবন্ধকরণ সম্পন্ন করেছেন। ই-টিআইএন হেল্পডেস্কও প্রথম সরকারি উদ্যোগ যেখানে মানুষ প্রযুক্তি ব্যবহারের জন্য সাহায্য চাইতে পারেন। এই হেল্পডেস্কের মাধ্যমে গ্রাহক যেকোন ই-টিআইএন সম্পর্কিত তথ্য / সহায়তার জন্য কল করতে পারবেন। হেল্পডেস্ক এ পর্যন্ত ৬.৫ লক্ষের অধিক করদাতাকে ই-টিআইএন নিবন্ধকরণে সহায়তা করেছে। এই প্রক্রিয়ায় কর প্রদানকারী নাগরিকের জীবনকে অনেক সহজ এবং মূল্যবান সময় সাশ্রয়ী করে তুলেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) – এর সিনিয়র সিস্টেম এনালিস্ট কাজী মুহাম্মদ জিয়াউল হক বলেন, “ডিজিটাল এনবিআর এর যাত্রায় ই-টিআইএন ছিলো অন্যতম সফল প্রকল্প। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক করদাতাগণ ঘরে বসে অনলাইনে আবেদনসহ ই-টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারছে এবং এই ডিজিটাল সার্টিফিকেট সকল প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য হচ্ছে, এটি নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। এরকম প্রকল্পগুলো দেশীয় কোম্পানী করছে যেটি ডিজিটাল বাংলাদেশ তৈরীর সফল পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। সিনেসিস আইটি’র প্রযুক্তিগত দক্ষতা ই-টিআইএন কার্যক্রমের সফল বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করেছে।”

সিনেসিস আইটির ব্যাবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এই সম্মাননা প্রাপ্তি নিয়ে বলেন, “২০০৬ সালে স্বল্পসংখ্যক কর্মী নিয়ে আমারা যাত্রা শুরু করি সিনেসিস আইটি’র। গত ১৫ বছরে মেধা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সিনেসিস আইটি’কে আজ আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আমরা এই স্বীকৃতির জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস বা বেসিসকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আমাদেরকে আরও ভাল কাজের উৎসাহ জোগাবে। এই প্রকল্প দুটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও লোকবলের দক্ষতা দিয়ে তৈরি করা হয়েছে। যার মাধ্যমে সেবাপ্রাপ্তি আরও সহজ হয়েছে। একই সাথে এগুলো মানুষের জীবন-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ই-টিআইএন-এর কারণে করদাতারা সহজেই কর সংক্রান্ত সেবা পাচ্ছেন। এছাড়া সিবিভিএমপি-এর মাধ্যমে গ্রাহকদের তথ্য সুরক্ষা নিশ্চিতের সাথে সামাজিক নিরাপত্তার দিকটিকেও সমান ভাবে সাহায্য করছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এখনই স্মার্টফোন ব্যবসা বন্ধ করবে না সনি
প্রযুক্তি সংবাদ

৭৬% স্মার্টফোন ব্যবহারকারীরা পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেন

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস
নির্বাচিত

জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর
ই-কমার্স

সোয়াপের সাথে দারাজের চুক্তি স্বাক্ষর

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

গুলশানে এমএইচআর এডুকেশন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

দেশেই লিফট উৎপাদন করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

দেশেই লিফট উৎপাদন করছে ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 June 2021

দুইটি ক্যাটাগরিতে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” পেল সিনেসিস আইটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix