Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে, ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে, ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা
Share on FacebookShare on Twitter

কম্পিউটার ব্যবহারে গ্রাহকদের আরো উন্নত অভিজ্ঞতা দিতে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির মনিটর আনছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই প্রেক্ষিতে সিনেডি ও সিনেক্সা ব্র্যান্ডের ফুলএইচডি থেকে ফোরকে (4K) রেজ্যুলেশনের ডিসপ্লেসহ মোট ৯ মডেলের মনিটর বাজারে ছেড়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। সর্বাধুনিক ফিচারে সাজানো ২১.৪৫ থেকে ২৭ ইঞ্চির ওয়ালটনের সাশ্রয়ী মূল্যের মনিটরগুলোয় অন্যান্য বিভিন্ন সুবিধার পাশাপাশি ২ বছরের প্যানেল ওয়ারেন্টিসহ ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চীফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, তাদের ডিসপ্লে ব্র্যান্ড সিনেডি এর মনিটরগুলোর মধ্যে ডব্লিউডি২৭ইউআই০৮ (WD27UI08) মডেলের ২৭ ইঞ্চির মনিটরটিতে ব্যবহৃত হয়েছে এন্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ ফোরকে ডিসপ্লে। এই মনিটরটির তিন দিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। এটি ভিডিও এডিটিং, উচ্চমানের গ্রাফিক্সের কাজ এবং গেমিংয়ের জন্য আদর্শ। মনিটরটির দাম ৩৪,৫৫০ টাকা।

আর, সিনেডি ডব্লিউডি২৭জিআই০৬ (WD27GI06) এবং সিনেডি ডব্লিউডি২৭জিআই০৭ (WD27GI07) মডেলের ২৭ ইঞ্চির মনিটর দুটিতে ব্যবহৃত হয়েছে এন্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ কিউএইচডি ডিসপ্লে। সেইসঙ্গে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১ মিলি সেকেন্ড রেসপন্স টাইম যা গেমিং ও পেশাদার কাজে দেয় অসাধারণ অভিজ্ঞতা নেয়ার সুযোগ। এই মনিটর দুটিরও রয়েছে ফ্রেমলেস ডিজাইন। এই মডেলের মনিটরদুটি গ্রাফিক্স এবং গেমিংয়ের জন্য বিশেষ সহায়ক। দাম যথাক্রমে ৩২,৭৫০ এবং ৩৪,৭৫০ টাকা।
এদিকে, সিনেডি ডব্লিউডি২৩৮আই১২ (WD238I12) মডেলে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই মডেলটির দাম ১৬,৮৫০ টাকা।

এছাড়া রয়েছে সিনেক্সা ডব্লিউডি২১৫আই০৯ (WD215I09) মডেলের মনিটর। এতে ২১.৪৫ ইঞ্চি ডিসপ্লে, আইপিএস প্যানেল, ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৮৫% এনটিএসসি, ভেসা মাউন্ট ইত্যাদি সুবিধা রয়েছে। এই মডেলের মনিটরে ভিজিএ, এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি পোর্ট একসাথে পাওয়া যায়। এটির মূল্য মাত্র ১০,৫৫০ টাকা।

ওয়ালটনের ৯,৭৫০ টাকা থেকে ১৭,৭৫০ টাকা মূল্যের ২১.৪৫ থেকে ২৩.৮ ইঞ্চির অন্য মনিটরগুলোয় অনায়াসেই দৈনন্দিন সব ধরনের ব্যক্তিগত ও অফিশিয়াল কাজ করা যায়।

মডেলভেদে ওয়ালটনের এসব মনিটরে রয়েছে এলইডি ব্যাকলাইটসমৃদ্ধ আইপিএস ডিসপ্লে, বেজেল ছাড়া ৩ দিকে ফ্রেমলেস ডিজাইন, ৬০ থেকে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ থেকে ৪০০ নিটস ব্রাইটনেস, একুরেট কালার কোয়ালিটির সুবিধার্থে এনটিএসসি ৮৫%-৯৩%, অ্যাডব আরজিবি ৯৫% এবং ডিসিআই-পিসি ৯৫% ইত্যাদি কালার গ্যামুট, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল, ১০০০:১ কনট্রাস্ট রেশিও, লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি টেকনোলজি, হাই-ডাইনামিক রেঞ্জ (এইচডিআর), এইচডিএমআই, ডিপি, ইউএসবি টাইপ-সি, টিল্ট, সুইভেল ও ভেসা মাউন্টিং অপশন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, বিল্ট-ইন স্পিকার, অডিও আউটসহ বিভিন্ন অত্যাধুনিক সব প্রযক্তি ও ফিচার।

ওয়ালটনের এসব মনিটর সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। ব্যবহারকারীগণ প্রিমিয়াম ফিল পাবেন। অফিশিয়াল কাজ কিংবা জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

এদিকে, ওয়ালটন কম্পিউটারে চলছে মেগা সেল অফার। এর আওতায় ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালটন ডিজি-টেক (waltondigitech.com) ওয়েবসাইট থেকে যেকোনো কম্পিউটার এক্সেসরিজ অর্ডার করে গ্রাহকরা ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারছেন। আর সামার ফেস্ট ট্রিপল অফারে রয়েছে থাইল্যান্ড ও কক্সবাজারের এয়ার টিকিট জয়ের সুযোগসহ নিশ্চিত গিফট ও মূল্যছাড়।

মনিটরের পাশাপাশি নানান মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন ই-প্লাজা

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘অ্যাপে নিশ্চিত হবে হোম কোয়ারেন্টিন’
প্রযুক্তি সংবাদ

‘অ্যাপে নিশ্চিত হবে হোম কোয়ারেন্টিন’

ফাইভজি নেটওয়ার্কে ভয়েস কলের সফল পরীক্ষা চালালো অপো
নির্বাচিত

ফাইভজি নেটওয়ার্কে ভয়েস কলের সফল পরীক্ষা চালালো অপো

বিসিএসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, তৃতীয়বারের মতো সভাপতি হলেন সুব্রত সরকার
অর্থ ও বাণিজ্য

বিসিএসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, তৃতীয়বারের মতো সভাপতি হলেন সুব্রত সরকার

এক ফোনে সাত ক্যামেরা
নির্বাচিত

এক ফোনে সাত ক্যামেরা

স্মার্টফোন সহ সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি বাড়ালো স্যামসাং
নির্বাচিত

স্মার্টফোন সহ সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি বাড়ালো স্যামসাং

ফোনের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ৫ উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ৫ উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুলাই ২০২৪

ফোরকে ডিসপ্লেসহ ৯ মডেলের ওয়ালটন মনিটর বাজারে, ৩ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা

Techzoom.TV |
TechzoomTV