Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে টেলিগ্রাম অ্যাপ থাকলে সাবধান! চ্যাটের মাধ্যমে ঢুকে পড়ছে বিপদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 July 2024
ফোনে টেলিগ্রাম অ্যাপ থাকলে সাবধান! চ্যাটের মাধ্যমে ঢুকে পড়ছে বিপদ
Share on FacebookShare on Twitter

সম্প্রতি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম অ্যাপে একটি বড়সড় ত্রুটি ধরা পড়েছে। আর হ্যাকাররা এই ত্রুটিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে বিপদজনক ফাইল পাঠাচ্ছে। এই ফাইলগুলি দেখতে অনেকটা ভিডিওর মতো হলেও, এগুলি আসলে ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকারক প্রোগ্রাম। যার মাধ্যমে স্বাভাবিক ভাবেই খোয়া যেতে পারে ব্যবহারকারীর সংবেদনশীল ডেটা। এই কারণে ইএসইটি গবেষকরা ব্যবহারকারীদের অবিলম্বে অ্যাপ আপডেট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দিয়েছে।

ত্রুটিটি আসলে কি এবং কিভাবে এটি টেলিগ্রাম ব্যবহারকারীদের ক্ষতি করছে?
সাইবার সিকিউরিটি গবেষকরা একটি রিপোর্টে জানিয়েছেন যে, হ্যাকাররা “এভিল ভিডিও” নামক একটি ত্রুটি ব্যবহার করে ব্যবহারকারীদের ৩০ সেকেন্ডের একটি বিপদজনক ফাইল পাঠাচ্ছে। এই ফাইলগুলি টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ অথবা ব্যক্তিগত চ্যাটে শেয়ার করা হচ্ছে। যদি কোনো ব্যবহারকারীর অটোমেটিক ডাউনলোড চালু থাকে তাহলে চ্যাট খোলার সাথে সাথে এই ফাইল ডাউনলোড হয়ে যায়।

ফাইলটি ডাউনলোড হলে যদি ব্যবহারকারী ভিডিওটি চালানোর চেষ্টা করেন, তাহলে টেলিগ্রাম থেকে জানানো হয় যে, এই ভিডিও এখানে চালানো যাবে না এবং এটি চালাতে গেলে অন্য একটি অ্যাপ ব্যবহার করতে হবে। এরপর ব্যবহারকারী অন্য অ্যাপ থেকে ভিডিও চালানোর সম্মতি দিলে ক্ষতিকারক অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। আর একবার এই দূষিত অ্যাপ ইনস্টল হয়ে গেলে নানাভাবে ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হতে পারে।

কারা সতর্ক থাকবেন?
বর্তমানে এই ত্রুটিটি শুধুমাত্র টেলিগ্রামের অ্যান্ড্রয়েড ভার্সন ১০.১৪.৫ এর আগের সংস্করণগুলিকে প্রভাবিত করছে। তাই আপনি যদি টেলিগ্রামের লেটেস্ট ভার্সনটি আপডেট না করে থাকেন তাহলে, আপনিও এই হুমকির শিকার হতে পারেন।

কিভাবে নিরাপদে থাকবেন?
এই বিপদ থেকে বাঁচতে অবিলম্বে আপনার টেলিগ্রাম অ্যাপটি আপডেট করুন।
এছাড়াও নিরাপদ থাকার জন্য অটোমেটিক ডাউনলোড অপশনটিও বন্ধ করুন।
এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য অজানা উৎস থেকে যেকোনো ধরনের অ্যাপ ইন্সটল করা এড়িয়ে চলুন।
কোনো সন্দেহজনক ভিডিও বা ফাইল ডাউনলোড করার আগে বা খোলার আগে সতর্ক থাকুন।
প্রসঙ্গত, ইএসইটি গবেষকরা গত মাসেই টেলিগ্রামকে এই বিষয়ে সতর্ক করেছিলেন এবং এরপরে সংস্থার তরফ থেকে অ্যাপটির লেটেস্ট আপডেটে এই ত্রুটির সংশোধন করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিগ্রামটেলিগ্রাম গ্রুপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ে পি ৫০: হাই বাজেটের সেরা ফোন
নির্বাচিত

হুয়াওয়ে পি ৫০: হাই বাজেটের সেরা ফোন

কক্সবাজারের নারীদের প্রশিক্ষণ চলাকালেই ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

কক্সবাজারের নারীদের প্রশিক্ষণ চলাকালেই ল্যাপটপ প্রদানের প্রতিশ্রুতি দিলেন প্রতিমন্ত্রী পলক

ইনফিনিক্স জিরো এক্স নিওঃ হাতের নাগালে গেমিং এর সেরা ফোন
নির্বাচিত

ইনফিনিক্স জিরো এক্স নিওঃ হাতের নাগালে গেমিং এর সেরা ফোন

টুইটারের ডিরেক্ট মেসেজে মনের ভাব প্রকাশ করতে ইমোজি
নির্বাচিত

টুইটারের ডিরেক্ট মেসেজে মনের ভাব প্রকাশ করতে ইমোজি

হারানো ফোন কোথায় আছে, জানবেন যেভাবে
কিভাবে করবেন

হারানো ফোন কোথায় আছে, জানবেন যেভাবে

শেষ হলো ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০
প্রযুক্তি সংবাদ

শেষ হলো ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন ধরনের ডিভাইস এনে আলোচনায়...

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 July 2024

ফোনে টেলিগ্রাম অ্যাপ থাকলে সাবধান! চ্যাটের মাধ্যমে ঢুকে পড়ছে বিপদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix