Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিপিএন অবৈধ যেসব দেশে, ব্যবহার করলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ জুলাই ২০২৪
ভিপিএন ব্যবহারের রয়েছে যেসব ঝুঁকি
Share on FacebookShare on Twitter

পরিচয় গোপন করে ইন্টারনেট ব্যবহার করার উপায় হচ্ছে ভিপিএন। ভিপিএন-এর প্রাথমিক উদ্দেশ্যই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা। ফলে কোনো কারণে ব্যবহারকারীর পরিচয় শনাক্তকরণ তথ্যাদি, ধরা যাক ইউজারনেম ও পাসওয়ার্ড গোপন করে ইন্টারনেট ব্যবহার করা যায়।

বিশ্বজুড়ে অন্তত ১৬০ কোটি মানুষ বর্তমানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করছে। এটি সারা বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার প্রায় ৩১ শতাংশ। মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যমতে, বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ভিপিএন ব্যবহারকারীর সংখ্যা।

বর্তমানে ভিপিএন ব্যবহারকারীর দিক থেকে শীর্ষ দেশ কাতার। দেশটিতে ৭০ শতাংশ মানুষ ভিপিএন ব্যবহার করেন। এরপর সংযুক্ত আরব আমিরাত ৬২ শতাংশ এবং সিঙ্গাপুর ৫৪ শতাংশ। কম ব্যবহারকারীর তালিকায় শীর্ষে সাউথ আফ্রিকা। সেখানে মাত্র ১ দশমিক ৪৪ শতাংশ মানুষ ভিপিএন ব্যবহার করেন। তবে আমাদের দেশে ভিপিএনের ব্যবহার বৈধ এবং ব্যবহারও কম। সাধারণ মানুষ অনেকে ভিপিএন সম্পর্কে জানেনও না। তবে বর্তমানে এই চিত্র ভিন্ন।

জানেন কি, বিশ্বের এমন কয়েকটি দেশ আছে যেখানে ভিপিএন ব্যবহার সীমিত, আবার কোথাও সম্পূর্ণ নিষিদ্ধ। কোথাও কোথাও আছে কঠোর শাস্তির ব্যবস্থা। চলুন এমন দেশগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক, যেন আপনি সেখানে গিয়ে ভিপিএন ব্যবহার করে বিপদে না পড়েন।

উত্তর কোরিয়া
এই তালিকায় প্রথমেই আছে উত্তর কোরিয়া। এই দেশটিতে ভিপিএন সম্পূর্ণ নিষেধ। যদিও এই খবরে পাঠক নিশ্চয়ই অবাক হচ্ছে না। কারণ সবাই কমবেশি জানেন উত্তর কোরিয়া সবার থেকে আলাদা। তাদের আছে নিজস্ব আইন। বিশেষ করে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত আইনগুলো সবার তুলনায় বেশি কঠোর। সেখানে ভিপিএন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে দাবি করা হয়, উত্তর কোরিয়ায় অনুমোদন ছাড়া ভিপিএন ব্যবহারের ফলে কারাদণ্ড হতে পারে। তবে অল্প সময়ের জন্য সেখানে ভ্রমণ করতে যাওয়া ব্যক্তিরা, দেশটিতে কোনো আইনি সমস্যা ছাড়াই ভিপিএন ব্যবহার করতে পারেন। প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ানদের ইন্টারনেটেই নিয়মিত প্রবেশাধিকার নেই।

চীন
যদিও চীনে ভিপিএন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ নয়, তবে দেশটির বাসিন্দারা শুধু সরকার অনুমোদিত ভিপিএন ব্যবহার করতে পারেন। সরকার চাইলে এই ধরনের ভিপিএন-এ যেকোনো সময় হস্তক্ষেপ করতে পারবে। যা ভিপিএন ব্যবহারের উদ্দেশ্যকেই সম্পূর্ণভাবে নষ্ট করে। আর আপনি যদি চীনে একটি অননুমোদিত ভিপিএন ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনাকে জরিমানা বা কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। চীনে একটি অননুমোদিত ভিপিএন ব্যবহারের শাস্তি ৫ বছর পর্যন্ত হতে পারে।

রাশিয়া
২০১৭ সালে সারা বিশ্বে ভিপিএনের ব্যবহার আকাশচুম্বী হতে শুরু করে। তখন রাশিয়ান সরকার একের পর এক ভিপিএন প্রদানকারীদের নিষিদ্ধ করা শুরু করে। ইন্টারনেট ব্যবহারের ওপর রাশিয়ান সরকারের অবস্থান শক্ত। তারা এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ভিপিএন প্রদানকারীকে নিষিদ্ধ করেছে এবং আরও করবে বলে জানা যায়। দেশটি ভিপিএন এবং প্রক্সির ব্যবহার কঠোরভাবে সীমাবদ্ধ করেছে। এ ছাড়া টর ব্রাউজার ব্যবহারও দেশটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। যদিও করপোরেট ভিপিএনগুলো এখনো রাশিয়ায় বৈধ। তবে রাষ্ট্রপতি পুতিন বলেছেন, অন্যান্য ভিপিএন প্রদানকারীরা যেন ব্যবহারকারীদের সরকার কর্তৃক কালো তালিকাভুক্ত সাইটগুলোতে প্রবেশের অনুমতি না দেয়।

সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে ২০১৬ সালে সাইবার অপরাধ আইন সংশোধনের পর ভিপিএন ব্যবহার অবৈধ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের সরকার এনক্রিপশনকে খুব ভালো চোখে দেখে না এবং ভিপিএন যেভাবে কাজ করে তা এখন সে দেশে অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন ব্যবহার করে ধরা পড়লে জরিমানা কিংবা এমনকি জেলের সাজাও হতে পারে। আর সেই জরিমানার পরিমাণ অনেক বৃহৎ। ক্ষেত্রবিশেষে এটি ১ লাখ মার্কিন ডলারেরও বেশি হতে পারে। তবে সরকারের মতে, ভিপিএন একটি বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই ‘বৈধ’ বিষয়টি নিয়ে বেশ অস্পষ্টতা রয়েছে।

তুর্কমেনিস্তান
ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তুর্কমেনিস্তান বেশ কঠোর। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, ভিপিএনের উপরও তাদের কঠোরনীতি আরোপ হবে। ২০১৯ সালে তুর্কমেনিস্তান ভিপিএন প্রদানকারীদের ব্লক করা শুরু করে। তারপর ২০২১ সালে সরকার কর্তৃক নির্দেশ দেওয়া হয় যে, ইন্টারনেট সংযোগ নেওয়ার আগে ব্যবহারকারীদের কোরানে শপথ নিতে হবে যে তারা কখনো ভিপিএন ব্যবহার করবে না। কেউ তুর্কমেনিস্তানে ভিপিএন ব্যবহার করে ধরা পড়লে তাকে জরিমানা এবং গ্রেপ্তার করা হতে পারে।

বেলারুশ
২০১৫ সালে বেলারুশিয়ান সরকার ভিপিএন, প্রক্সি এবং টর ব্রাউজার-এর মতো সব ধরনের অনলাইন কারচুপির সরঞ্জামগুলো ব্যবহারের ওপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করে। সংক্ষেপে বলা যায়, দেশটির কোনো বাসিন্দা কোনোভাবে বেনামে ওয়েব সার্ফ করতে পারবেন না।

তুরস্ক
২০১৬ সালে তুর্কি সরকার ১০টি ভিপিএন প্রদানকারীর পাশাপাশি টর ব্রাউজার নিষিদ্ধ করে। দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তবে ভিপিএন তুরস্কে সম্পূর্ণরূপে অবৈধ নয়। নর্ডভিপিএন এবং এক্সপ্রেসভিপিএনের মতো বেশ কয়েকটি বড় বড় ভিপিএন এখনো দেশের মধ্যে বৈধভাবে ব্যবহার করা যায়।

উগান্ডা
উগান্ডায় সব ধরনের ভিপিএন ট্র্যাফিক সরকার থেকে ব্লক করা। এর কারণ, উগান্ডা সরকার ২০১৮ সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কর চালু আরোপ করে। তখন এর বাসিন্দারা কর ফাঁকি দেওয়ার জন্য ভিপিএন ব্যবহার শুরু করে। তবে ২০২১ সালে উগান্ডা সরকার এই আইন উঠিয়ে নেয়। কিন্তু দেশটির বাসিন্দারা এখনো অবরুদ্ধ ওয়েবসাইটগুলো প্রবেশ করতে, ব্যক্তিগত যোগাযোগ করতে এবং তাদের অনলাইন পরিচয় গোপন রাখতে ভিপিএন ব্যবহার করে। তবে উগান্ডা সরকার ভিপিএন ব্যবহারকারীদের গ্রেপ্তারের হুমকি দিয়েছে।

Tags: ভিপিএন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ১৫টি ফাইভজি
নির্বাচিত

এখন দেশজুড়ে শুরু হয়েছে রিয়েলমি ১৫টি ফাইভজির ফার্স্ট সেল!

বাজারে আসার আগেই আলোচনায় রেডমি টেন এক্স
নির্বাচিত

বাজারে আসার আগেই আলোচনায় রেডমি টেন এক্স

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি বাজার

ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৬.৫%

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং
নির্বাচিত

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং

খুব সাবধান! অ্যান্ড্রয়েডে হানা দিতে চলেছে ভয়ংকর র‌্যানসমওয়্যার
প্রযুক্তি পরামর্শ

খুব সাবধান! অ্যান্ড্রয়েডে হানা দিতে চলেছে ভয়ংকর র‌্যানসমওয়্যার

আপনি কি ইন্টারনেটে আসক্ত?
নির্বাচিত

আপনি কি ইন্টারনেটে আসক্ত?

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix