Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খুব সাবধান! অ্যান্ড্রয়েডে হানা দিতে চলেছে ভয়ংকর র‌্যানসমওয়্যার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 October 2020
খুব সাবধান! অ্যান্ড্রয়েডে হানা দিতে চলেছে ভয়ংকর র‌্যানসমওয়্যার
Share on FacebookShare on Twitter

সাবধান! অ্যান্ড্রয়েড ইউজারদের স্মার্টফোন টার্গেট করছে নতুন এক র‌্যানসমওয়্যার। হানা দেওয়ার আগেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করছে মাইক্রোসফ্ট। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ভয়ানক এই র‌্যানসমওয়্যার-এর নাম MalLocker.B। এটি মূলত বিভিন্ন অনলাইন ফোরাম এবং ওয়েবসাইট থেকে ইউজারদের স্মার্টফোনে ‘বিনবুলায়ে মেহমান’-এর মতো ঢুকে পড়ে।

এই MalLocker.B নামক র‌্যানসমওয়্যার আদতে বিভিন্ন ম্যালিশিয়াস অ্যান্ড্রয়েড অ্যাপস-এর ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। তাই সবথেকে বেশি পরিমাণে আপনার সতর্ক থাকা উচিত, কোনও অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে।

একবার এই MalLocker.B আপনার স্মার্টফোনে ঢুকে পড়লে কী ঘটতে পারে?

বড় বিপদ হয়ে যেতে পারে। MalLocker.B অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একবার ঢুকে পড়লে, আপনার নিজের ফোন স্ক্রিনের অ্যাকসেসটাই সে নিয়ে নেবে। MalLocker.B কোনও ভাবেই ডিভাইসকে এনক্রিপ্ট করে না। তার বদলে এটি ফোন স্ক্রিন ফ্রিজ করে দিয়ে ভয়ংকর দাবি নিয়ে একটি মেসেজ ফোন স্ক্রিনে ডিসপ্লে করে। সেই মেসেজে লেখা হয়, ‘ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে মেসেজ পাঠানো হচ্ছে, স্ক্রিন আনলক করার জন্য ফাইন দিতে হবে।’

এছাড়াও MalLocker.B কল নোটিফিকেশনের সুবিধাও নেয়। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের কাছে যখন কোনও ফোনকল আসে, ঠিক তখনই এই র‌্যানসমওয়্যার অ্যাক্টিভেট হয়ে যায়। আর ইউজারেরা যখন হোম বাটন বা রিসেন্ট অ্যাপ বাটনে ক্লিক করেন, সঙ্গে-সঙ্গেই স্ক্রিনটি লকড হয়ে যায়। ঠিক তখনই আপনার নজরে আসে সেই ফাইনের বিষয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সির ভুয়ো মেসেজটি।

ভয়ংকর এই র‌্যানসমওয়্যার হানার বিষয়ে মাইক্রোসফ্টের তরফে ব্যখ্যা করে বলা হচ্ছে যে, MalLocker.B কখনওই কোনও কিছু এনক্রিপ্ট করে ফাইলসের অ্যাকসেস ব্লক করে না। এটা শুধুমাত্রই ফোন স্ক্রিনের অ্যাকসেসটি নিয়ে নেয়। যার ফলে ইউজার কোনও কাজই করতে পারবেন না। নিজের স্মার্টফোনটি খুলেও দেখতে পারবেন না। আর এই র‌্যানসমওয়্যার নিয়ে যাঁরা কাজ চালাচ্ছেন, অর্থাৎ সেই র‌্যানসমওয়্যার নোট ইউজার কিন্তু আপনার ফোনের সবকিছুই অ্যাকসেস করে যাচ্ছে এবং তারাই ফাইনও দিতে বলছে!

রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এই ম্যালওয়্যারের কোড খুবই সাধারণ। তাই খুব সহজেই এটি একটি ফোন থেকে অন্য আরও ফোনে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে ছড়িয়ে পড়তে পারে।

কী করে এড়িয়ে চলবেন?

এই র‌্যানসমওয়্যার-এর হানা থেকে বাঁচার সবথেকে সহজ উপায় হচ্ছে, যতটা পরিমাণে সম্ভব অজানা কোনও সোর্স বা ওয়েবসাইট থেকে অ্যাপ ডাইনলোড না করা। যদি আপনার একান্তই কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন বোধ হয়, তাহলে অতি অবশ্যই তা Play Store বা ভেরিফায়েড কোনও সোর্স থেকে ডাউনলোড করুন।

তবে ইউজারদের কোনও ব্যক্তিগত তথ্য এই র‌্যানসমওয়্যার চুরি করে কাজে লাগাচ্ছে কী না, সেই বিষয়ে এখনও অবধি কোনও তথ্যপ্রমাণ মেলেনি। মাইক্রোসফ্ট বলছে, ‘এই মোবাইল র‌্যানসমওয়্যার ভ্যারিয়ান্টের অনুসন্ধান করা খুবই জরুরি কারণ এটির স্বভাব এমনই যা আগে কখনও দেখা যায়নি। পরবর্তীতে ম্যালওয়্যারদের জন্যও এটি নতুন রাস্তা খুলে দিতে পারে ইউজারদের স্মার্টফোনে অ্যাটাক করার জন্য।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে
অটোমোবাইল

ইয়ামাহা মোটরসাইকেলের দাম কমল ভারতে

পেছাতে পারে আইফোন-১৫ বাজারে আসার দিন
নির্বাচিত

হাইএন্ড ফোনের জগতে আইফোন-অ্যান্ড্রয়েড লড়াই

ফোনে স্ক্রিন প্রটেক্টর লাগানো উচিত?
নির্বাচিত

ফোনে স্ক্রিন প্রটেক্টর লাগানো উচিত?

ওয়ানপ্লাস নর্ড কে টেক্কা দিতে সস্তায় লঞ্চ হল এলজি কিউ৯২ ৫জি
নির্বাচিত

ওয়ানপ্লাস নর্ড কে টেক্কা দিতে সস্তায় লঞ্চ হল এলজি কিউ৯২ ৫জি

ঢাকায় ৩দিনের স্মার্টফোন ও ট্যাবলেট মেলা
প্রযুক্তি সংবাদ

ঢাকায় ৩দিনের স্মার্টফোন ও ট্যাবলেট মেলা

পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 October 2020

খুব সাবধান! অ্যান্ড্রয়েডে হানা দিতে চলেছে ভয়ংকর র‌্যানসমওয়্যার

Techzoom.TV |
TechzoomTV