Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে ভারতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে ভারতে
Share on FacebookShare on Twitter

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বিশ্বে কয়েক কোটি ব্যবহারকারী রয়েছে অ্যাপটির। যার মধ্যে ভারত অন্যতম। ওই দেশে কোটি কোটি ব্যবহারকারী। বিপুল সংখ্যক এই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। দেশটিতে বন্ধ হতে পারে এই অ্যাপের পরিষেবা।

দিল্লি হাইকোর্টে আলটিমেটাম দিয়ে দিল মেটা। সংস্থা জানিয়েছে, তাদেরকে যদি এন্ড-টু-এন্ড এনক্রিপশন ভাঙতে বলা হয় তাহলে ভারতে পরিষেবা বন্ধ করতে হবে। হোয়াটসঅ্যাপের দাবি, এনক্রিপশন ইউজারদের প্রাইভেসি নিশ্চিত করে। তাই এই সুবিধা বন্ধ করা যাবে না। এই মুহূর্তে সারা বিশ্বে হোয়াটসঅ্যাপে সবথেকে বেশি ইউজার রয়েছে ভারতে।

ভারতে যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ নিয়ে ফের বিতর্ক শুরু। দিল্লি হাইকোর্টে অ্যাপ বন্ধ করার কথা জানাল মেটা। কোম্পানি জানিয়েছে, হোয়াটসঅ্যাপকে যদি এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করতে বলা হয় তাহলে ভারতে পরিষেবা বন্ধ করতে হবে। ফেসবুক মালিকাধীন এই অ্যাপের সবথেকে বড় বাজার ভারত। ৯০ কোটির বেশি হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে ভারতে। সুতরাং, ওই দেশে যদি অ্যাপটি বন্ধ হয়ে যায় তাহলে বিরাট বড় সিদ্ধান্ত হবে।

ভারত ছেড়ে যাওয়ার কথা জানাল হোয়াটসঅ্যাপ
ভারত সরকারের পক্ষ থেকে একটি নতুন আইটি আইন আনা হয়েছে। দিল্লি হাইকোর্টে একটি সেই আইনের অধীন এক রায়ে চ্যালেঞ্জ করেছে হোয়াটসঅ্যাপ তথা মেটা। কোম্পানির হয়ে তেজস করিয়া আদালতে জানান, আমাদের যদি এনক্রিপশন ভাঙতে বলা হয় তাহলে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে হবে। মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে শুধুমাত্র তার গোপনীয়তা নীতির জন্য। যা কোম্পানির সরবরাহ করে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা কী?
এটি একটি প্রাইভেসি ফিচার যা অনেক বছর ধরেই হোয়াটসঅ্যাপ দিয়ে থাকে। এটির সুবিধা হল প্রেরক বা সেন্ডার যা পাঠাচ্ছেন তিনি এবং যিনি রিসিভ করছেন বা প্রাপক তারা দুইজন ছাড়া আর কেউ জানতে পারবে না। সে মেসেজ হোক বা ছবি। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতেও এই ফিচারের উল্লেখ করা হয়েছে।

কী কারণে হোয়াটসঅ্যাপের এমন জানিয়েছে?
ভারত সরকারের নতুন আইটি নিয়মে হোয়াটসঅ্যাপকে চ্যাটগুলো ট্রেস করতে এবং বার্তাগুলো যারা পাঠিয়েছেন তাদের শনাক্ত করতে বলা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটি তাদের প্রাইভেসি পলিসি বা এনক্রিপশন ব্যবস্থাকে দুর্বল করে। পাশাপাশি ভারতীয় সংবিধানের অধীনে ব্যবহারকারীদের গোপনীয়তা নীতি লঙ্ঘন করে। তাই তারা এই এনক্রিপশন ভাঙতে পারবে না।

প্রাইভেসি ও শনাক্তকরণের মধ্যে ভারসাম্য চায় ভারত সরকার
দেশটির কেন্দ্র সরকার জানিয়েছে, অনলাইন সুরক্ষা এবং ক্ষতিকর কনটেন্ট রুখতে মূল ব্যক্তিকে শনাক্ত করা জরুরি। যারা সমাজে ভুয়া তথ্য ও হিংসা ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর দায়িত্ব। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ট্রেস করার জন্য কিছু মেকানিজম বা প্রযুক্তি আনা উচিত। তবে বিষয়টির জটিলতা বুঝতে পেরে প্রাইভেসি ও শনাক্তকরণের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

তাহলে কি ভারতে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ?
দিল্লি হাইকোর্টে এনক্রিপশন ভাঙা যাবে না বলে জানিয়েছে মেটা। যদিও তার পালটা যুক্তি দিয়েছে সরকারও। আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি কোম্পানি। তাছাড়া হোয়াটসঅ্যাপে সবথেকে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতীয়। তাই দেশে হোয়াটসঅ্যাপ যে সম্পূর্ণ ভাবে বন্ধ হবে তা এখনই বলা যাচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক
প্রযুক্তি সংবাদ

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক

ফেব্রুয়ারিতেই আসছে গ্যালাক্সি S26: আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং?
প্রযুক্তি সংবাদ

ফেব্রুয়ারিতেই আসছে গ্যালাক্সি S26: আইফোনকে টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং?

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের দেশব্যাপী সকল শাখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের দেশব্যাপী সকল শাখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহাকাশ থেকে কাবার ছবি তুললেন নভোচারী, মুহূর্তেই ভাইরাল
প্রযুক্তি সংবাদ

মহাকাশ থেকে কাবার ছবি তুললেন নভোচারী, মুহূর্তেই ভাইরাল

ট্যাসলক ভিডিও বানিয়ে জিতে নিন বাইক
অটোমোবাইল

ট্যাসলক ভিডিও বানিয়ে জিতে নিন বাইক

গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চায় স্টারলিংক
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চায় স্টারলিংক

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ জুলাই ২০২৪

হোয়াটসঅ্যাপ বন্ধ হতে পারে ভারতে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix