Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল-হুয়াওয়ের সব ঠিকঠাক!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 22 May 2019
গুগল-হুয়াওয়ের সব ঠিকঠাক!
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে ‘পীড়ন’ করছে বলে অভিযোগ করছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার হুয়াওয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহে ওয়াশিংটন আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়টি প্রতিরোধে তাঁরা গুগলের সঙ্গে কাজ করছেন। যুক্তরাষ্ট্র বলছে, তারা হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক স্বার্থপরিপন্থী কার্যক্রমে যুক্ত রয়েছে হুয়াওয়ে।

গত সোমবার যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগের পক্ষ থেকে হুয়াওয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তিন মাসের জন্য শিথিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন অনুমোদন দিয়ে আগামী ১৯ আগস্ট পর্যন্ত হুয়াওয়েকে মার্কিন যন্ত্রপাতি কেনার অনুমতি দেওয়া হয়েছে। বর্তমান টেলিকম নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও হুয়াওয়ে স্মার্টফোনে সফটওয়্যার আপডেটের প্রয়োজনে এ সুযোগ দেওয়া হচ্ছে। এ ছাড়া হুয়াওয়ের ওপর নির্ভরশীল টেলিকম অপারেটরদের বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে সময় দেওয়া এর আরেকটি উদ্দেশ্য।

ভবিষ্যতে কঠোর লাইসেন্স অনুমোদন ছাড়া মার্কিন প্রতিষ্ঠানের তৈরি হার্ডওয়্যার ও সফটওয়্যার কেনাকাটায় হুয়াওয়ের ওপর এখনো নিষেধাজ্ঞা জারি রয়েছে।

হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা তাঁর কোম্পানির জন্য খুব সামান্য অর্থ বহন করে। এ ধরনের পরিস্থিতির জন্য তাঁরা প্রস্তুত ছিলেন।

গত রোববার ঘনিষ্ঠ সূত্রের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট হুয়াওয়ের সঙ্গে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যে হার্ডওয়্যার স্থানান্তর, সফটওয়্যার ও কারিগরি সেবা রয়েছে। তবে যেগুলো ওপেন সোর্স বা সবার জন্য উন্মুক্ত সে সেবা পাবে হুয়াওয়ে।

গুগলের এ ঘটনার পর ইউরোপিয়ান ইউনিয়ন ইনস্টিটিউশনে হুয়াওয়ের প্রতিনিধি আব্রাহাম লিউ বলেন, ‘হুয়াওয়েকে সেবা বন্ধ করার ইচ্ছা গুগলের নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সিদ্ধান্তে উদ্ভূত পরিস্থিতি ও তার প্রভাব সামলাতে আমরা গুগলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

লিউ বলেন, ‘অ্যান্ড্রয়েডসহ গুগল সেবা বন্ধ করার ঘোষণায় গুগলের দোষ দেখছে না হুয়াওয়ে। এর প্রভাব নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। মার্কিন প্রশাসনের উৎপীড়নের শিকার হুয়াওয়ে। এটা শুধু হুয়াওয়ের ওপর আক্রমণ নয়, এটা উদার, নিয়মভিত্তিক আদেশের ওপর আক্রমণ।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

ভিপিএন ব্যবহার করায় শত শত লোকের বিরুদ্ধে মামলা
কিভাবে করবেন

ভিপিএন কিভাবে কাজ করে আর এটা কখন ব্যবহার করা উচিৎ?

ডিজিটাল বৈষম্য দূর করা ডিজিটাল যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

১৫ আগস্টের যড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই : মোস্তাফা জব্বার

কাশ্মীর নিয়ে পোস্ট দিলে অ্যাকাউন্ট বাতিল
প্রযুক্তি সংবাদ

কাশ্মীর নিয়ে পোস্ট দিলে অ্যাকাউন্ট বাতিল

নগদের অস্তিত্ব দেশ ও জনগণের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নগদের অস্তিত্ব দেশ ও জনগণের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে: মোস্তাফা জব্বার

বিমানবন্দরে ৯০টি আইফোনসহ ১০২ স্মার্টফোন জব্দ, আটক ৪ নারী
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে ৯০টি আইফোনসহ ১০২ স্মার্টফোন জব্দ, আটক ৪ নারী

Load More

ট্রেন্ডিং টপিক

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 May 2019

গুগল-হুয়াওয়ের সব ঠিকঠাক!

Techzoom.TV |
TechzoomTV