Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৫ আগস্টের যড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 August 2022
ডিজিটাল বৈষম্য দূর করা ডিজিটাল যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা, পরববর্তীতে জেল খানায় চার নেতা হত্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যাচেষ্টার অর্থ ছিল বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে পাকিস্তান বানানো। ১৫ আগস্ট এবং ২১ আগস্টের ঘটনার সাথে স্বাধীনতা বিরোধী জাতীয় এবং আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে বলে উল্লেখ করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এই অপশক্তির বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, যড়যন্ত্রকারী অপশক্তি এখনো থেমে নেই। তাদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘আমি বঙ্গবন্ধুকে দেখেছি’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জাতীয় কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, বৃহত্তর ময়মনসিংহ সাস্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো. আবদুস সামাদ, তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর, আওয়ামী লীগ নেতা রেমেন্ড আরেং এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সেক্রেটারি রাশেদুল হাসান শেলী প্রমুখ বক্তৃতা করেন।

জব্বার বলেন, সাড়ে তিন বছরে যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু প্রযুক্তি কাঠামো দাঁড় করিয়েছেন, প্রাথমিক ও কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছিলেন, পরমাণু শক্তি কমিশন গঠন করেছেন। দেশের প্রায় প্রতিটি সেক্টরকে যুগের চাহিদা মেটানোর উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ তিনি গ্রহণ করেন। বস্তুত পক্ষে একবিংশ শতাব্দীর আজকের জীবন যাপন এবং ৪১ সালে যেখানে বাংলাদেশ পৌঁছাবে তার বীজ বপন করে গেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে আঠারো বছরে বঙ্গবন্ধুর আদর্শের পথ বেয়ে তা অঙ্কুরিত করে বৃক্ষে রূপান্তরিত করেছেন।

তিনি বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লব যে বাংলাদেশ মিস করেছে সেই বাংলাদেশ ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহকেন্দ্র প্রতিষ্ঠা, টিএন্ডটি বোর্ড গঠন, আইটিইউ এবং ইউপিইউ’র সদস্যপদ অর্জন করেছে বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের হাত ধরে। বঙ্গবন্ধু সূচিত তৃতীয় শিল্প বিপ্লবের এই অভিযাত্রা পঁচাত্তরের পর দীর্ঘ ২১ বছর থেমে যায়। বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশেকে পঞ্চম শিল্পবিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত করেছেন, বলেন মোস্তাফা জব্বার।

‘বাংলাদেশ ডিজিটাইলেজেশনে আজ পৃথিবীর অনুকরণীয় দৃষ্টান্ত’ উল্লেখ করে মন্ত্রী বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার পিতৃভূমি কেনিয়াকে এগিয়ে নিতে এবং ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া বাস্তবায়নে বাংলাদেশকে অনুসরণের কথা যখন বলেন তখন আমাদের গর্ব হয়।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে পনের আগস্ট শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সভাপতির বক্তৃতায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বঙ্গবন্ধুকে বিরল প্রতিভাবান আখ্যায়িত করে বলেন, ১৫ আগস্ট জাতীয় জীবনের বড় কলঙ্ক হয়ে থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ
ই-কমার্স

দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সম্ভাবনা : রাজিব আহমেদ

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু
প্রযুক্তি সংবাদ

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু

চ্যাটজিপিটির লাগাম টানতে চায় মাইক্রোসফট
নির্বাচিত

চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!
প্রযুক্তি সংবাদ

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!

মটোরোলার বাজিমাত: আসছে শক্তিশালী ‘সিগনেচার’ ফোন
নির্বাচিত

মটোরোলার বাজিমাত: আসছে শক্তিশালী ‘সিগনেচার’ ফোন

খালি চোখে দেখা যাচ্ছে গ্রহ-নক্ষত্র
প্রযুক্তি সংবাদ

খালি চোখে দেখা যাচ্ছে গ্রহ-নক্ষত্র

Load More

ট্রেন্ডিং টপিক

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2022

১৫ আগস্টের যড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই : মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV