Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি
Share on FacebookShare on Twitter

আইসিটি অফিসারদের জন্য স্বতন্ত্র আইসিটি ক্যাডার চালুর জন্য চূড়ান্ত প্রস্তাব এক মাসের মধ্যে অনুমোদন করাসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আইসিটি অফিসার্স ফোরাম৷

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে ১ নং ভবনের সামনে ডাকা সংবাদ সম্মেলনে এসব দাবি জানান আইসিটি মন্ত্রণালয়ের বঞ্চিত কর্মকর্তারা।

আইসিটি মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট এস এম শহীদ শহীদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমাদের দাবিগুলো হচ্ছে :

১) আইসিটি অফিসারদের জন্য স্বতন্ত্র আইসিটি ক্যাডার চালুর জন্য ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তাব এক মাসের মধ্যে অনুমোদন করতে হবে৷

২) নাগরিকদের জন্য ডিজিটালাইজেশন এর প্রকৃত সুফল নিশ্চিত করতে হলে প্রশাসনিক সংস্কার এর মাধ্যমে আইসিটি অফিসারদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে৷

৩) আইসিটি অফিসারদের পদগুলোকে রুলস অব বিজনেস-এ অন্তর্ভুক্ত করতে হবে৷

৪) কেন্দ্রীয়ভাবে বদলি/পদোন্নতির সুযোগ সৃষ্টিকরণসহ মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতির ব্যবস্থা রাখাতে হবে৷

৫) সকল মন্ত্রণালয়/বিভাগে আইসিটি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত স্বতন্ত্র আইসিটি অনুবিভাগ স্থাপন করতে হবে।

৬) মন্ত্রণালয়/বিভাগের অধীন সকল দপ্তর/সংস্থায় আইসিটি জনবলের সমন্বয়ে স্বতন্ত্র আইসিটি ইউনিট স্থাপন করতে হবে।

৭) আইসিটি অধিদপ্তরসহ আইসিটি নির্ভর সকল দপ্তরের কারিগরি এবং প্রশাসনিক সকল পদে আইসিটি কর্মকর্তাদের পদায়ন করতে হবে।

৮) জেলা এবং উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তাকে দপ্তর প্রধান করতে হবে।

৯) এজেন্সি টু ইনোভেট (এটুআই), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাই- টেক পার্ক অথরিটি, ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয় (সিসিএ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড ইত্যাদিতে প্রধানের পদে আইসিটি কর্মকর্তাদের মধ্য হতে নির্বাচন করতে হবে।

১০) ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’র আইন সংশোধন করে প্রধানের পদে আইসিটি কর্মকর্তা নিয়োগ প্রদানের সুযোগ সৃষ্টিকরণ ও আইএফটিকে পিএটিসি ন্যায় ট্রেনিং সেন্টারে পরিণত করতে হবে৷

১১) আইসিটি অধিদপ্তরের আওতাধীন ন্যাশনাল সফটওয়্যার ডেভলপমেন্ট সেন্টার স্থাপন করা যেখানে সরকারের সকল সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে মেইনটেন্যান্স নিশ্চিত করা যা শুধু সরকারি দপ্তরের সফটওয়্যার ডেভেলপমেন্ট/মেইনটেন্যান্স নিশ্চিত করবে। এজন্য প্রয়োজনীয় জনবল, প্রশিক্ষণ, পরিচালন ব্যয় ও প্রণোদনা নিশ্চিত করতে হবে।

১২) এছাড়া নবম গ্রেড তদূর্ধ্ব পদে সরাসরি নিয়োগ বন্ধ করে গ্রেড-১ এর পদ সৃষ্টি করতে হবে৷

১৩) আইসিটি পার্সোনেলগণের পদনাম পরিবর্তনের ব্যবস্থাকরণ; যেমন: সচিবালয়ে সহকারী সচিব (আইসিটি), দপ্তর/সংস্থায় ও মাঠ পর্যায়ে সহকারী পরিচালক (আইসিটি) উচ্চতর পদসমূহে এ নীতি অবলম্বন করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে

এক্সিনস প্রসেসরের তুলনায় শক্তিশালী হবে স্ন্যাপড্রাগন ৮৭৫
নির্বাচিত

এক্সিনস প্রসেসরের তুলনায় শক্তিশালী হবে স্ন্যাপড্রাগন ৮৭৫

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

দেশ সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্বীকৃতি পেল ‘নগদ’

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩
প্রযুক্তি সংবাদ

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ
প্রযুক্তি সংবাদ

সিসকোর বর্ষসেরা পার্টনার এক্সপ্রেস সিস্টেমস, আইটি খাতে দক্ষ জনবলের সংকটের তাগিদ

যেভাবে স্ক্রিন অফ রেখেই ইউটিউবে গান শুনবেন
কিভাবে করবেন

যেভাবে স্ক্রিন অফ রেখেই ইউটিউবে গান শুনবেন

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক
প্রযুক্তি সংবাদ

এআই ক্যামেরায় নজরদারিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’
নির্বাচিত

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

স্যামসাংয়ের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড...

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ আগস্ট ২০২৪

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি

Techzoom.TV |
TechzoomTV