Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এপ্রিল-জুন প্রান্তিকে বিক্রি বেড়েছে ২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 August 2024
এপ্রিল-জুন প্রান্তিকে বিক্রি বেড়েছে ২২ শতাংশ
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী ট্যাবলেট বাজারের আকার বৃদ্ধি পেয়েছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর এপ্রিল-জুনে ট্যাবলেট বিক্রি বেড়েছে ২২ শতাংশের বেশি। এ সময় সারা বিশ্বে ডিভাইসটি বিক্রি হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ইউনিট। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রবৃদ্ধির অন্যতম কারণ হলো নতুন আপডেটেড ট্যাবলেট বাজারে আসা, কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও পোর্টেবল ডিভাইস হিসেবে আগের থেকে ট্যাবলেটের ব্যবহার বেড়ে যাওয়া। খবর গিজচায়না।

আইডিসির প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। কোম্পানিটি এবার ১ কোটি ২৩ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ২ শতাংশ বেশি। এ সফলতায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে অ্যাপলের নতুন ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো মডেলগুলো। এ সময় অ্যাপলের আইপ্যাড বেশি বিক্রি হয়েছে চায়নার বাইরের দেশগুলোয়। কারণ অ্যাপল চায়নায় স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে শক্তিশালী প্রতিযোগিতার সম্মুখীন হয়। অ্যাপলের পর ট্যাবলেট বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। তারা এ প্রান্তিকে বিক্রি করেছে ৬৯ লাখ ইউনিট ট্যাবলেট, যা গত বছরের তুলনায় সাড়ে ১৮ শতাংশের বেশি। যদিও কোম্পানিটি এ সময় বাজারে বড় ধরনের নতুন কোনো ট্যাবলেট আনেনি, তবে স্যামসাংয়ের কার্যকর মার্কেটিং কৌশল ও পারফরম্যান্স এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এ তালিকায় তৃতীয় স্থানে আছে লেনোভো। কোম্পানিটি ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ২৫ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি। এ প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে লেনোভোর ডিটাচেবল ট্যাবলেট সেগমেন্ট। এ সময় কোম্পানিটির রেগুলার ট্যাবলেট বিক্রি বেড়েছে ১২ শতাংশের কাছাকাছি, আর ডিটাচেবল ট্যাবলেটের বিক্রয় বৃদ্ধির হার ৪০ শতাংশের কাছাকাছি। এ প্রান্তিকে ২৩ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি করে চতুর্থ অবস্থানে আছে হুয়াওয়ে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশের বেশি। বিশ্লেষকরা বলছেন, হুয়াওয়ের এ বড় সাফল্যে অবদান রেখেছে জুনে মেটপ্যাড ইলেভেন পয়েন্ট ফাইভএস উন্মোচন ও চীনে অনলাইন প্রমোশন।

আইডিসির প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর এপ্রিল-জুন প্রান্তিকে ট্যাবলেট বিক্রির সফলতার দিক থেকে শীর্ষ পাঁচটি কোম্পানির মধ্যে শেষে রয়েছে শাওমি। কোম্পানিটি এ সময় ২০ লাখ ইউনিট ডিভাইস বিক্রি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর শাওমির ট্যাবলেট বিক্রি বেড়েছে ৯৫ শতাংশের কাছাকাছি। তারা নিজ দেশ চীন ও এশিয়ার অনেক দেশে প্রচুর ট্যাবলেট বিক্রি করছে। এছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের মতো ইউরোপীয় দেশগুলোতেও আরো জনপ্রিয় হয়ে উঠেছে ডিভাইসগুলো।

প্রযুক্তিবিদরা বলছেন, ল্যাপটপ ও স্মার্টফোনের মতো ট্যাবলেটের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। কোম্পানিগুলো ব্যবহারকারীর সুবিধার কথা চিন্তা করে নতুন নতুন ফিচার ও আপডেটসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট নিয়ে আসছে বাজারে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, কভিড-১৯ মহামারীর সময় ওএলইডি ট্যাবলেটের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধারা চলমান থাকবে এবং ২০২৪ সালে এর ব্যবহার আরো বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে গেল বেসিস নির্বাচনের ভেন্যু
প্রযুক্তি সংবাদ

বদলে গেল বেসিস নির্বাচনের ভেন্যু

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
নির্বাচিত

দেশের এক পয়সাও চুরি করবো না: ফয়েজ আহমদ তৈয়্যব

ওয়ানপ্লাস ও শাওমি ফোনে চলছে উইন্ডোজ ১১
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ও শাওমি ফোনে চলছে উইন্ডোজ ১১

স্যাটেলাইটের বিল বকেয়া, দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইটের বিল বকেয়া, দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ

দুইটি ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দুইটি ক্যাটাগরিতে অ্যাসোসিও সম্মাননা অর্জন করলো বাংলাদেশ

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন
প্রযুক্তি সংবাদ

জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হল হ্যাকাথন

Load More

ট্রেন্ডিং টপিক

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 August 2024

এপ্রিল-জুন প্রান্তিকে বিক্রি বেড়েছে ২২ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV