Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিপর্যয়ের মুখোমুখি নগদ ডিজিটাল ব্যাংক

নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স বাতিল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 12 August 2024
বিপর্যয়ের মুখোমুখি নগদ ডিজিটাল ব্যাংক
Share on FacebookShare on Twitter

বহুল আলোচিত নগদ ডিজিটাল ব্যাংক বর্তমানে বিপর্যয়ের মুখোমুখি। নিয়ন্ত্রক সংস্থা তাদের লাইসেন্স বাতিলের কথা বিবেচনা করছে। অভিযোগ উঠেছে, বিগত সরকারের দুই প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপের কারণে নগদকে লাইসেন্স দেওয়া হয়েছিল।

সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের অধীনে একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা নগদ বিতর্কিতভাবে রূপান্তরিত হয়ে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে, সেই প্রক্রিয়াটিই তদন্তের আওতায় এসেছে।

এ বছরের জুনের শুরুতে নগদ দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক হিসেবে লাইসেন্স পায়। ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের কপি হস্তান্তর করেন।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে, তারা লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে। তবে তা কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনুমোদন প্রয়োজন।

এদিকে, শিক্ষার্থী-জনগণের আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকে সৃষ্ট অস্থিরতার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ব্যাংকার বলেন, ‘আমরা আশা করছি আগামী গভর্নর লাইসেন্স বাতিলের ঘোষণা দেবেন।’

তিনি বলেন, তারা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দুইজনের হস্তক্ষেপের প্রমাণ পেয়েছেন। তিনি আরও বলেন, ‘একজন মন্ত্রী এবং অন্যজন মন্ত্রী না হলেও অত্যন্ত প্রভাবশালী।’

বাংলাদেশ ডাক বিভাগের অধীনে একটি মোবাইল আর্থিক সেবা হিসেবে যাত্রা শুরু করা নগদ ডিজিটাল ব্যাংক লাইসেন্স পাওয়ার কয়েক মাস আগে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স পেয়েছিল।

পরে, তারা ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করবে বলে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স নিতে অস্বীকৃতি জানায়।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বিগত সরকারের পতনের পর পরই নগদ তদন্তের আওতায় আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা মূল্যায়ন করে দেখেছি যে সরকারের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হস্তক্ষেপ ছিল।’

ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংক এবং আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫২টি আবেদন পেয়েছিল। গত জুনে নিয়ন্ত্রক সংস্থা একটি সার্কুলার জারি করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্সের জন্য আবেদন করার আহ্বান জানায়। এর মাধ্যমে ২১ জুন, ২০২৩ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

‘আন্তর্জাতিকভাবে অনুসৃত পদ্ধতি’ অনুসারে ডিজিটাল ব্যাংকের জন্য লাইসেন্সিং ও নিয়ন্ত্রণমূলক কাঠামো তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক।

এই কাঠামো ছিল পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর প্রথম ধাপ। এই ব্যাংকগুলো গ্রাহকদের শাখায় না গিয়েই ডিজিটাল মাধ্যমে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং নীতিমালা ও লাইসেন্স প্রদানের আহ্বানে বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি কোম্পানি এবং স্টার্টআপ-সহ বিভিন্ন খাতের আগ্রহী প্রতিষ্ঠানগুলির কাছ থেকে আবেদন জমা পড়ে।

প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক দুটি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দেয়: নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং কোরি ডিজিটাল ব্যাংক পিএলসি।

এ বিষয়ে মন্তব্য জানতে নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকের সাথে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস অবলম্বনে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপনগদ ডিজিটাল ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার ভাইরাস-ট্রেসিং ডিভাইস বানাচ্ছে সিঙ্গাপুর
প্রযুক্তি সংবাদ

এবার ভাইরাস-ট্রেসিং ডিভাইস বানাচ্ছে সিঙ্গাপুর

গুণগতমানের দোয়েল ল্যাপটপ সহজলভ্য করতে উদ্যোগ গ্রহণ
প্রযুক্তি সংবাদ

গুণগতমানের দোয়েল ল্যাপটপ সহজলভ্য করতে উদ্যোগ গ্রহণ

১২ জিবি র‍্যামের ফোন উন্মোচন করল জেডটিই
নির্বাচিত

১২ জিবি র‍্যামের ফোন উন্মোচন করল জেডটিই

ডিলার নিয়োগে অনলাইন আবেদন আহ্বান টিসিবির
নির্বাচিত

ডিলার নিয়োগে অনলাইন আবেদন আহ্বান টিসিবির

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র
নির্বাচিত

যে কারণে হুয়াওয়ের নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2024

বিপর্যয়ের মুখোমুখি নগদ ডিজিটাল ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV