Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের দ্রুততম ৩২০ ওয়াট সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হলো রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 August 2024
বিশ্বের দ্রুততম ৩২০ ওয়াট সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হলো রিয়েলমি
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি ৩২০ ওয়াট সুপারসনিক চার্জ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই প্রযুক্তিটি এমন অভূতপূর্ব পাওয়ার, নিরাপত্তা ও দক্ষতা অর্জন করেছে, যা ‘ফাস্ট চার্জিং’কে নিয়ে এসেছে এক নতুন উচ্চতায়।

মাত্র ৪ মিনিট ৩০ সেকেন্ডে একটি স্মার্টফোন সম্পূর্ণরূপে চার্জ করতে সক্ষম এই প্রযুক্তি। মাত্র এক মিনিটে, ৩২০ ওয়াটের চার্জারটি একটি ডিভাইসকে ২৬% পর্যন্ত চার্জিং সক্ষমতা প্রদান করতে পারে এবং একটি ফোনকে ৫০% এর বেশি চার্জ করতে লাগে দুই মিনিটেরও কম সময়।

আগের বাড়তি সময় ধরে ফোন চার্জ দেওয়ার বিষয়টিকে দূরে ঠেলে দিয়ে এই প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চার্জিং অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এক কাপ কফি কিংবা একটি গান বাজাতে যে স্বল্প সময় প্রয়োজন, এর মধ্যেই ৪ মিনিটের “মিরাকেল” এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসগুলোকে সম্পূর্ণরূপে চার্জ করতে পারেন, যা “নো-ওয়েট” চার্জিংয়ের একটি নতুন যুগের সূচনা করে৷

হাই পাওয়ার, কম্প্যাক্ট সাইজ ও দ্রুত চার্জিংয়ের নিশ্চিত নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা সমগ্র স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুই বছরের গবেষণার পর, রিয়েলমি এখন এই সমাধান নিয়ে এসেছে।

রিয়েলমি একটি অনন্য ভাঁজ করা ব্যাটারি এনেছে, যাতে রয়েছে আকর্ষণীয় ৪৪২০ এমএএইচ চার্জিং সক্ষমতা। ফোল্ডেবল ডিভাইসের মেকানিক্স থেকে অনুপ্রাণিত হয়ে এই কোয়াড-সেল ব্যাটারিকে চারটি পৃথক সেলে একত্রিত করা হয়েছে, যেগুলো একই সঙ্গে চার্জ করা যায়। প্রতিটি সেল ৩ মিমি এর কম পুরুত্বের হলেও আগের ডিজাইনের তুলনায় এর সক্ষমতা ১০% বেশি। বিশ্বের প্রথম কোয়াড-সেল স্মার্টফোনের ব্যাটারিকেও উপস্থাপন করে এটি। কেননা স্মার্টফোনে নির্বিঘ্নে ফিট করে এমন একটি মসৃণ ফর্ম ফ্যাক্টর বজায় রেখে এটি দ্রুত চার্জিং সক্ষমতা তৈরি করে। প্রযুক্তিগত এই উন্নয়নের মাধ্যমে, রিয়েলমি ব্যাটারি পারফরম্যান্স এবং ফর্ম ফ্যাক্টর থেকে ব্যবহারকারীদের প্রত্যাশাকে পুনরায় সংজ্ঞায়িত করছে।

হাই-পাওয়ার চার্জিংয়ের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তার উদ্বেগের বিষয়টি বিবেচনা করে, তাদের মানসিক প্রশান্তির জন্য ইন্ডাস্ট্রির প্রথম “এয়ারগ্যাপ” ভোল্টেজ ট্রান্সফরমার চালু করেছে রিয়েলমি। এই যুগান্তকারী প্রযুক্তি স্মার্টফোনের জন্য উন্নত কন্ট্যাক্ট-ফ্রি ইলেক্ট্রোম্যাগনেটিক কনভার্সন ফিচার এনেছে। সার্কিট ব্রেকডাউনের মতো গুরুতর ত্রুটিতে এটি ব্যাটারি থেকে উচ্চ ভোল্টেজের বিচ্ছিন্নতা নিশ্চিত করে, যা মূলত একটি ভার্চুয়ালি ঝুঁকিমুক্ত চার্জিং লিঙ্ক তৈরি করে। পেটেন্ট করা উদ্ভাবনের একটি সিরিজ হলো আল্ট্রা-কম্প্যাক্ট ট্রান্সফর্মার, এটি একটি আঙুলের ডগা থেকেও ছোট। অসাধারণ রূপান্তর (করভার্সন) দক্ষতা এবং তাপ ব্যবস্থাপনা (থার্মাল ম্যানেজমেন্ট) বজায় রেখে ব্যাটারিকে সুরক্ষিত রাখতে এটি ভোল্টেজকে মাত্র ২০ভি-এ কমিয়ে দেয়। ফলে এটি প্রায় ৯৮% অসাধারণ পাওয়ার এফিশিয়েন্সি অর্জনের জন্য ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জকে সক্ষম করে তোলে।

“পকেট ক্যানন” নামে পরিচিত ৩২০ ওয়াট সুপারসনিক চার্জের চার্জারের প্রতি ঘন সেন্টিমিটারে রয়েছে ৩.৩ ওয়াটের পাওয়ার ডেনসিটি (ঘনত্ব)। এটি ২৪০ ওয়াট চার্জারের মতো একই আকার বজায় রেখে রিয়েলমি ২৪০ ওয়াটের নির্ধারিত বেঞ্চমার্ককে ছাড়িয়ে গেছে। বিশেষ চার্জিংয়ের বাধাগুলোকে ভেঙে ফেলতে কম্প্যাক্ট পাওয়ার হাউজটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা বেশিরভাগ উন্নত মূলধারার চার্জিং প্রোটোকলকে সাপোর্ট করে। এগুলোর মধ্যে রয়েছে ইউএফসিএস (৩২০ ওয়াট পর্যন্ত), পিডি ও সুপারভুক, যা সকল ডিভাইসের সঙ্গে অতুলনীয়ভাবে সামঞ্জস্যপূর্ণ। তাই, দক্ষতা ও সুবিধার বিচারে ৩২০ ওয়াট সুপারসনিক চার্জ হলো সকলের জন্য সবচেয়ে ভালো অপশন। কেননা এতে রয়েছে দ্রুত চার্জিংয়ের জন্য ডুয়াল ইউএসবি-সি আউটপুটসমূহ (রিয়েলমি ফোনের জন্য ১৫০ ওয়াট এবং সামঞ্জস্যপূর্ণ ল্যাপটপের জন্য ৬৫ ওয়াট)।

চীনের শেনঝেনে রিয়েলমি’র সদর দপ্তরে শতাধিক বৈশ্বিক গণমাধ্যম প্রতিনিধি, স্মার্টফোনপ্রেমী ও মোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনাল ৪ মিনিটের “মিরাকেল’’ এর উন্মোচন স্বচক্ষে দেখেন।

দ্রুত চার্জিং ছাড়াও, এআই, পারফরম্যান্স ও ইমেজিং- এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ছয়টি নতুন প্রযুক্তি আনার মাধ্যমে রিয়েলমি গর্বের সঙ্গে ভবিষ্যত মোবাইল উন্নয়নের পথে নেতৃত্ব দেয়।

ভোক্তাদের গভীর অন্তর্দৃষ্টির সঙ্গে প্রযুক্তিগত উদ্ভাবনকে একীভূত করার মাধ্যমে, ভক্ত ও ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করতে রিয়েলমি হাই-পারফরম্যান্স পণ্য তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব ব্যতিক্রমী প্রযুক্তিগত পণ্য বিশ্বব্যাপী তরুণদের প্রত্যাশার চাইতেও বেশি ক্ষমতায়িত করে।

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেল ওয়ালটন
নির্বাচিত

দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেল ওয়ালটন

ফাইভজিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সম্ভাবনা দেখছে হুয়াওয়ে
নির্বাচিত

ফাইভজির কারণে যুক্তরাষ্ট্রে ১০টি ফ্লাইট বাতিল

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি
নির্বাচিত

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি

এ১৬ বায়োনিক চিপের উন্নয়ন বন্ধ করল অ্যাপল
নির্বাচিত

এ১৬ বায়োনিক চিপের উন্নয়ন বন্ধ করল অ্যাপল

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই
নির্বাচিত

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই

Load More

ট্রেন্ডিং টপিক

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
প্রযুক্তি পরামর্শ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটুথ। ডিভাইসের...

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 August 2024

বিশ্বের দ্রুততম ৩২০ ওয়াট সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হলো রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix