Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন 16 সিরিজের ছবি অনলাইনে ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৮ আগস্ট ২০২৪
আইফোন 16 সিরিজের ছবি অনলাইনে ফাঁস
Share on FacebookShare on Twitter

অ্যাপল তাদের আসন্নআইফোন 16 লাইনআপটি আগামী মাসেই বাজারে আনতে চলেছে। যদিও লঞ্চের বেশ কিছু মাস আগে থেকেই এই সিরিজের ডিভাইসগুলিকে নিয়ে জল্পনা চলছে। এখন একটি সূত্র মারফৎ নতুন আইফোন 16 প্রো মডেলের কালার অপশনগুলি সামনে এসেছে আসুন এগুলি সর্ম্পকে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডামি ইউনিট ফাঁসের জন্য পরিচিত টিপস্টার, সনি ডিকসন এখন একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে ভিন্ন চারটি শেডে আইফোন ১৬ প্রো ফোনটিকে দেখা গেছে৷ এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে একটি ব্রোঞ্জ অপশন, যা বর্তমানে আইফোন ১৫ প্রো ফোনে উপলব্ধ ব্লু টাইটানিয়াম বিকল্পটিকে প্রতিস্থাপন করবে বলে মনে হচ্ছে।

তথ্যটি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যিনি এমাসেই একটি ব্রোঞ্জ আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের কথা উল্লেখ করেছিলেন।ছবিতে দেখানো অন্যান্য কালার অপশনের মধ্যে রয়েছে পরিচিত হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে, যা হয় সিলভার বা বিদ্যমান “ন্যাচারাল টাইটানিয়াম” ফিনিশে পাওয়া যেতে পারে।

এই ফাঁস হওয়া ছবিটি সনি ডিকসনের পূর্ববর্তী পোস্টকে অনুসরণ করে, যা ব্রোঞ্জ অপশন ছাড়া আইফোন ১৬ প্রো-কে হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে/সিলভারে দেখিয়েছিল।

বাহ্যিক রূপ ছাড়াও, বিভিন্ন সূত্র থেকে iPhone 16 Pro কি কি অফার করতে পারে, তার ইঙ্গিত পাওয়া গেছে। প্রো মডেলগুলিতে তাদের পূর্বসূরিদের তুলনায় বড় ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। i

Phone 16 Pro মডেলটি ৬.৩ ইঞ্চির ওলেড প্যানেল এবং iPhone 16 Pro Max ফোনটি ৬.৯ ইঞ্চির ডিসপ্লের সাথে আসতে পারে।আসন্ন আইফোনগুলির ক্যামেরাও আপগ্রেড করা হবে। iPhone 16 Pro মডেলের আল্ট্রাওয়াইড লেন্সটি পূর্বসূরিতে থাকা ১২ মেগাপিক্সেলের বদলে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, এতে ৫x অপটিক্যাল জুম সহ বহু প্রত্যাশিত টেট্রাপ্রিজম পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকবে৷ উন্নত পারফরম্যান্সের জন্য, iPhone 16 Pro লাইনআপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর দ্বিতীয়-প্রজন্মের ৩ ন্যানোমিটার প্রসেস নোড (N3E) ব্যবহার করে নির্মিত A18 Pro প্রসেসর দ্বারা চালিত হতে পারে।জানিয়ে রাখি, সনি ডিকসন নন-প্রো iPhone 16 এবং iPhone 16 প্লাস মডেলের ডামি ইউনিটের ছবিও ফাঁস করেছেন।

স্ট্যান্ডার্ড মডেলটি আরও প্রাণবন্ত কালার শেডে মিলবে বলে জানা গেছে, এগুলি হল ব্লু, ইয়েলো, পিঙ্ক, গ্রিন এবং ব্ল্যাক। এগুলিতে সম্ভবত একটি উল্লম্ব লেন্স সলিউলিশন সহ রিডিজাইন করা রিয়ার ক্যামেরা মডিউল থাকবে।

Apple Vision Pro ভিআর হেডসেটের সাথে কম্প্যাটিবিলিটির জন্য ৩ডি চিত্র এবং ভিডিও তৈরির সুবিধার্থে এই পরিবর্তনটি করা হয়েছে বলে জানা গেছে।উভয় নন-প্রো মডেলেই অ্যাপলের স্ব-নির্মিত A18 ৩ ন্যানোমিটারের প্রসেসর, লেটেস্ট অ্যাপল ডিভাইসগুলিতে দেখা অ্যাকশন বাটন এবং ক্যামেরা অ্যাপের মধ্যে সহজ জুম, ফোকাস এবং ক্যাপচার নিয়ন্ত্রণের জন্য একটি নতুন “ক্যাপচার” বাটন থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও জানা গেছে যে, চারটি iPhone 16 মডেলেই ৮ জিবি র‍্যাম থাকবে এবং অ্যাপলের এআই উদ্যোগ, অ্যাপল ইন্ট্যালিজেন্স (Apple Intelligence) সাপোর্ট করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪
নির্বাচিত

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪

স্মার্টফোন ব্যবহারে যা মানলে চোখ সুরক্ষিত থাকবে
প্রযুক্তি পরামর্শ

লুকিয়ে কেউ আপনার ফোন ব্যবহার করলে জানবেন যেভাবে

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে
কিভাবে করবেন

অন্য ট্যাবে থাকলেও ইউটিউব দেখা যাবে ক্রোম ব্রাউজারে

চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট
নির্বাচিত

চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম
গেম

শিশুদের মনে কুপ্রভাব, নেপালে বন্ধ পাবজি গেম

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
প্রযুক্তি সংবাদ

‘অনলাইন জুয়ায় প্রতিদিন পাচার হচ্ছে ১ হাজার কোটি টাকা’

গিকবেঞ্চে আইকিউ জেড১১: গ্লোবাল ভার্সনে বড় বদল আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

চোরাই ও ক্লোন ফোনের বাজারে বড় ঝুঁকি

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
গেম

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
প্রযুক্তি বাজার

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ আগস্ট ২০২৪

আইফোন 16 সিরিজের ছবি অনলাইনে ফাঁস

Techzoom.TV |
TechzoomTV