Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক কম্পিউটার বাজার দুই বছর ধরে খারাপ পরিস্থিতি পার করার পর চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বাজারে চাঙ্গা ভাব ফেরায় ইতিবাচক প্রভাব পড়েছে এ খাতের শীর্ষ প্রতিষ্ঠান লেনোভো গ্রুপের আয়ে। চীনা প্রযুক্তি কোম্পানিটির আয় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২০ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।

এর আগে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) এক জরিপে বলা হয়েছিল, দ্বিতীয় প্রান্তিকে লেনোভো ১ হাজার ৪১০ কোটি ডলার আয় করতে পারে। তবে কোম্পানিটির আয় বেড়ে ১ হাজার ৫৪০ কোটি ডলারে পৌঁছেছে। এ নিয়ে টানা তিন প্রান্তিকে আয় বাড়ল তাদের। এর আগে কভিড-পরবর্তী মন্দার সময় টানা পাঁচ প্রান্তিকে আয় কমে গিয়েছিল কোম্পানিটির।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) থেকে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বৈশ্বিক বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। জুনে শেষ হওয়া প্রান্তিকে বিশ্বব্যাপী পিসির আমদানি-রফতানির পরিমাণ ৩ শতাংশ বেড়ে ৬ কোটি ৪৯ লাখ ইউনিটে পৌঁছেছে। ২৩ শতাংশ হিস্যা নিয়ে কম্পিউটার বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে লেনোভো।

পিসির বাইরে সম্প্রতি সফটওয়্যার ও অন্য পরিষেবাগুলোয় ব্যবসায়িক সম্প্রসারণ করছে লেনোভো। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস গ্রুপের আয় ৬৫ শতাংশ বেড়ে ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে সলিউশনস ও সার্ভিসেস গ্রুপের আয় ১০ শতাংশ বেড়ে ১৯০ কোটি ডলার হয়েছে।

বর্তমানে লেনোভোর মোট আয়ের ৪৭ শতাংশ আসছে পিসিবহির্ভূত ব্যবসা থেকে। কোম্পানির চেয়ারম্যান এবং সিইও ইউয়ানকুইং ইয়াং সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‌এটি ভবিষ্যতে ৫০ শতাংশে উন্নীত হবে।’

ইয়াং বলেন, ‘‌কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত ডিভাইসের চাহিদা লেনোভোর পিসি, সার্ভার ও সফটওয়্যারসহ সব ব্যবসায় উন্নতি করতে সাহায্য করবে।’ সম্প্রতি আইটি খাতেও ব্যয় বাড়িয়েছে বিশ্বের বড় কোম্পানিগুলো। এটিও লেনোভোর ব্যবসায়িক উন্নতিতে সাহায্য করবে।

বিশ্বব্যাপী এআই পিসির ধারণা জনপ্রিয় হচ্ছে। এ ধরনের কম্পিউটারে এআই সফটওয়্যারের জন্য বিশেষভাবে তৈরি চিপসেট যুক্ত করা হয়। লেনোভো গত মে মাসে এআই পিসির দুটি মডেল প্রথমবারের মতো বাজারে এনেছে। ইয়াংয়ের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ লেনোভো যে পিসিগুলো সরবরাহ করবে তার ১০ শতাংশ হবে এআই পিসি। এ সংখ্যা ২০২৬ সালের মধ্যে ৫০-৬০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

তবে চীন-যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক উত্তেজনায় এআই প্রযুক্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে উন্নত এআই প্রযুক্তি রফতানি সীমাবদ্ধ করার মতো ঘটনা ঘটেছে। ইয়াং বলেছেন, লেনোভো এ ধরনের চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। কোম্পনিটি সবসময় নিয়ম মেনে চলে, যাতে এসব প্রতিবন্ধকতা মোকাবেলা করা সহজ হয়।

এর আগে এলএসইজির জরিপে লেনোভো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২২ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার নিট আয় করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে তা পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এ সময় লেনোভো ২৪ কোটি ৩০ লাখ ডলার নিট আয় করেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদের চাকরিচ্যুত ও বদলি কর্মকর্তাদের স্বপদে ফেরানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

নগদের চাকরিচ্যুত ও বদলি কর্মকর্তাদের স্বপদে ফেরানোর নির্দেশ

আগামী দিনে দেশের ই-কমার্স পৃথিবীতে উদাহরণ তৈরি করবে: রাসেল
ই-কমার্স

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইভ্যালি

ইন্টেল এর ১১ প্রজন্মের প্রসেসর নিয়ে এল স্মার্ট
প্রযুক্তি সংবাদ

ইন্টেল এর ১১ প্রজন্মের প্রসেসর নিয়ে এল স্মার্ট

স্মার্টফোন সহ সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি বাড়ালো স্যামসাং
নির্বাচিত

স্মার্টফোন সহ সমস্ত প্রোডাক্টের ওয়ারেন্টি বাড়ালো স্যামসাং

পাতলা ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

পাতলা ল্যাপটপ আনল লেনোভো

হোয়াটসঅ্যাপে কেউ নজর রাখছে কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

এই নিয়মে হোয়াটসঅ্যাপ চ্যাট থাকবে সুরক্ষিত

Load More

ট্রেন্ডিং টপিক

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল
অটোমোবাইল

জাপানে ব্যবহৃত গাড়ির বাজার ৫.৩ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
অর্থ ও বাণিজ্য

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix