Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ প্যারিসে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 August 2024
টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ প্যারিসে গ্রেফতার
Share on FacebookShare on Twitter

রুশ-ফরাসি ব্যবসায়ী এবং টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে গতকাল শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের বুর্জে বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে বলে অজ্ঞাত সূত্র উল্লেখ করে জানিয়েছে টিএফওয়ান টিভি এবং বিএফএম টিভি। খবর রয়টার্স।

টিএফওয়ান তার ওয়েবসাইটে জানিয়েছে, দুরভ তার ব্যক্তিগত জেটবিমানে ভ্রমণ করছিলেন। একটি প্রাথমিক তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে ফ্রান্সে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

টিএফওয়ান এবং বিএফএম উভয়ই জানিয়েছে যে, টেলিগ্রামের মডারেটরদের ঘাটতির ব্যাপারে তদন্ত করা হবে এবং পুলিশ মনে করে যে, মডারেটর না থাকায় মেসেজিং অ্যাপটি অবাধে অপরাধমূলক কার্যকলাপ চালাতে পেরেছে।

প্রায় এক বিলিয়ন ব্যবহারকারীর সঙ্গে এনক্রিপ্টেড রয়েছে টেলিগ্রাম। বিশেষ করে রাশিয়া, ইউক্রেন এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্রগুলোতে এই অ্যাপ বেশ প্রভাবশালী। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে প্রধান সামাজিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে টেলিগ্রামকেও ধরা হয়।

এ ঘটনায় টেলিগ্রাম এখনো কোনো মন্তব্য করেনি। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

রাশিয়ায় জন্ম নেয়া দুরভ ২০১৩ সালে তার ভাইয়ের সঙ্গে টেলিগ্রাম অ্যাপটি প্রতিষ্ঠা করেছিলেন। তার আরেকটি সামাজিক প্ল্যাটফর্ম থেকে বিরোধীদের বের করে দেয়ার জন্য রুশ সরকারের চাওয়া তিনি মেনে নেননি বলে প্ল্যাটফর্মটি বিক্রি করে ২০১৪ সালে রাশিয়া ত্যাগ করেন দুরভ।

রাশিয়া থেকে প্রস্থান এবং তার কোম্পানির জন্য একটি বাড়ি খোঁজার ব্যাপারে দুরভ গত এপ্রিলে আমেরিকান সাংবাদিক টাকার কার্লসনকে বলেছিলেন, আমি কারো নির্দেশ অনুসরণ করার চেয়ে স্বাধীন হতে চাই।

২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করার পর যুদ্ধ এবং সংঘাতের চারপাশের রাজনীতি সম্পর্কে উভয় পক্ষের কাছেই কখনো গ্রাফিক কখনো বিভ্রান্তিকর বিষয়বস্তুর প্রধান উৎস হয়ে উঠেছে টেলিগ্রাম।

কিছু বিশ্লেষক প্ল্যাটফর্মটিকে ‘ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র’ বলে আখ্যা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এবং তার কর্মকর্তাদের পাশাপাশি রুশ সরকারও অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহার করে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিসে তাদের দূতাবাস দুরভের চারপাশের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট করেছে। অন্যদিকে, পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো দুরভের মুক্তির দাবি জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবি’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম ও সাফা
টেলিকম

রবি’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম ও সাফা

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

ইউটিউবের যেসব কনটেন্টে নিষিদ্ধ হচ্ছে বিজ্ঞাপন

স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা, বদলে দেবে ফটোগ্রাফির ধারণা
নির্বাচিত

স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা, বদলে দেবে ফটোগ্রাফির ধারণা

২০২৫-এর আগে পরবর্তী টেনসর চিপ আসছে না
নির্বাচিত

২০২৫-এর আগে পরবর্তী টেনসর চিপ আসছে না

সিম্ফনির স্মার্টফোনে ছাড় ৫০০ টাকা!
ছাড় ও অফার

সিম্ফনির স্মার্টফোনে ছাড় ৫০০ টাকা!

নতুন পোকো ফোন আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

নতুন পোকো ফোন আনল শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 August 2024

টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ প্যারিসে গ্রেফতার

Techzoom.TV |
TechzoomTV