Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
আকাশ ক্যাবলের সিন্ডিকেট বন্ধের দাবিতে উপদেষ্টাকে স্মারকলিপি
Share on FacebookShare on Twitter

আকাশ কেবল সিন্ডিকেট বন্ধ করে ইন্টারনেট ব্যবহারকারীদের ওটি টি প্লাটফর্মে লিনিয়া টিভি সম্প্রচারের দাবিতে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর পক্ষ থেকে মাননীয় সম্প্রচার উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এস এস ডিপার্টমেন্টের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিল উজ- জামান, সিনিয়র উপ (মিডিয়া) সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, এবং সংগঠনের তথ্য ও দপ্তর সম্পাদক শেখ ফরিদ।

বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী দাবি আমরা বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ কি হবে তা পরবর্তীতে জানানো হবে।

এস এস ডিপার্টমেন্টের মহাপরিচালক ব্রিগেডের জেনারেল খলিল উজ- জামান বলেন, আইএসপি দের বলা হয়েছে ইন্টারনেটে লিনিয়ার টিভি সম্প্রচারের জন্য। আমাদের পক্ষ থেকে আইনগতভাবে বা কোনভাবেই বন্ধ করা হয়নি। কারা কিভাবে বন্ধ করেছে এটি দেখা দরকার। তিনি প্রয়োজনের পদক্ষেপ গ্রহণ করার জন্য গ্রাহক অ্যাসোসিয়েশন কে আশ্বস্ত করেন। এছাড়াও আলোচনা হয় কমিশন আইন এবং কমিশনের ক্ষমতা সম্পর্কিত এবং আগামী দিনে করণীয় সম্পর্কিত বিষয় নিয়ে।

সংগঠনের পক্ষ থেকে আবেদনে বলা হয়, বেক্সিমকো এবং আকাশ ব্যবসা সহযোগী কেবল সিন্ডিকেটের কতিপয় ব্যবসায়ী বা ব্যক্তি এতদিন অনৈতিক ভাবে এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অযৌক্তিকভাবে ইন্টারনেটের অবাধ সম্প্রচার বা ওটি টি প্ল্যাটফর্মে লিনিয়ার টিভি সম্প্রচারের বাধা প্রদান করে লিনিয়ার টিভি ফিড বন্ধ করে দেয়। যার ফলে গ্রাহকের কাছে ইন্টারনেটের সংযোগ থাকলেও প্রায় সাড়ে তিন কোটি গ্রাহক তথ্য প্রাপ্তি, বিনোদন ও শিক্ষার জন্য ওটি টি প্লাটফর্ম ব্যবহার থেকে বঞ্চিত হয়েছে।

সরকারি তথ্যে দেখা যায় গত জুন ২০২৪ পর্যন্ত দেশে ১৪.২১৭কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। যার দেশের মোট জনসংখ্যার আশি শতাংশ। কিন্তু বাস্তবে ইন্টারনেটের পরোক্ষ ব্যবহারকারী দেশের শতভাগ জনগোষ্ঠী। ইন্টারনেটের চাহিদা ও ব্যবহার বৃদ্ধির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, youtube, টিক টক, নেটফ্লিক্স সহ অন্যান্য ওটি টি প্লাটফর্মে দর্শক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মোবাইল ডিভাইসে লিনিয়ার টিভি চ্যানেল গুলোর সম্প্রচারের অনুমতি দিয়ে সরকার তথ্য পপ্তির অবাধ স্বাধীনতার প্রশংসা কুড়িয়ে ছিল। কিন্তু সরকারের ভিতরে থাকা অসাধু আকাশ কেবল সিন্ডিকেট ব্যবসায়ী এবং তার সাথে যুক্ত কতিপয় কেবল ব্যবসায়ী সিন্ডিকেট করে ইন্টারনেট পরিষেবা অন্যতম মাধ্যম লিনিয়ার টেলিভিশন ফিড বন্ধ করে। এই পরিষেবা সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বেক্সিমকো ও তার সহযোগী কতিপয় কেবল সিন্ডিকেট ব্যবসায়ী। সেই সাথে রাষ্ট্রকে বঞ্চিত করেছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে। বাংলাদেশে এখন পর্যন্ত ক্যাবলের গ্রাহকের সংখ্যা কত এবং কত টাকা প্রকৃতপক্ষে রাজস্ব খাতে যায় এই তথ্য সরকারের কাছে স্পষ্ট নয়।

একটি এলাকায় একাধিক ব্রডব্যান্ড সেবা দানকারী থাকলো টেলিভিশন কেবল ব্যবসায়ী মাত্র একজন। ফলে গ্রাহক চাইলেই কম মূল্যে কিংবা অন্য কেবল সেবা নিতে পারেনা।

বর্তমান গ্লোবাল ভিলেজে কোনভাবেই ইন্টারনেটের স্বাধীনতা খর্ব করা যেমন উচিত নয় তেমনিভাবে ইন্টারনেটের স্বাধীনতা বন্ধ করে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য।

সংগঠনের পক্ষ থেকে মোবাইল ডিভাইসে ইন্টারনেটের মাধ্যমে ও টি টি প্লাটফর্মে লিনিয়ার টিভি পুনরায় উন্মুক্ত করতে অন্তত অন্তবর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগ উপদেষ্টা সেই সাথে টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন নিকট দাবির পক্ষে ৭ টি ব্যাখ্যা উপস্থাপন করা হয়।

Tags: আকাশ ক্যাবল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের IMEI নম্বর চেক করার উপায়
প্রযুক্তি সংবাদ

ফোনের IMEI নম্বর চেক করার উপায়

রিয়েলমি আনছে ‘১১ প্রো’ মডেল
নির্বাচিত

রিয়েলমি আনছে ‘১১ প্রো’ মডেল

ডিএসএলআর মানের ক্যামেরা প্রযুক্তিতে ওয়ানপ্লাস ১৫আর এস
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআর মানের ক্যামেরা প্রযুক্তিতে ওয়ানপ্লাস ১৫আর এস

ফাঁস হল ওয়ানপ্লাসের আসন্ন ফোনের স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হল ওয়ানপ্লাসের আসন্ন ফোনের স্পেসিফিকেশন

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা, সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা
নির্বাচিত

ওয়ালটনের আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা, সুদৃঢ় নেতৃত্বে মুনাফা বেড়েছে ৫৭৩.৮৫ কোটি টাকা

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক
প্রযুক্তি সংবাদ

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix