Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 February 2026
‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক
Share on FacebookShare on Twitter

ব্রেইন চিপের মাধ্যমে একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির কম্পিউটারের কার্সর নাড়াতে পেরেছিলেন বা রোবোটিক হাত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, সে ঘটনা এখন দশক পুরোনো। এ প্রযুক্তির উদ্ভাবক এখন দাবি করছেন, এ প্রযুক্তি খুব শিগগিরই মানুষের কথা বা কম্পিউটার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে।

এ মাসে প্রকৌশলবিদ্যায় মর্যাদাপূর্ণ ‘কুইন এলিজাবেথ পুরস্কার’ জিতেছেন ‘ব্রেইনগেট’ নামের প্রথম ব্রেইন চিপ তৈরি করা অধ্যাপক জন ডনোহিউ।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট লিখেছে, ক্লিনিক্যাল ট্রায়াল বা চিকিৎসাবিজ্ঞানের পরীক্ষার মাধ্যমে ব্রেইনগেট দলটি এমন প্রযুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, যা স্নায়বিক আঘাত বা রোগের কারণে হারিয়ে যাওয়া শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

বর্তমানে এমন ডজনখানেক কোম্পানি কাজ করছে, যার মধ্যে ইলন মাস্কের ব্রেইন ইন্টারফেইস চিপ কোম্পানি নিওরালিংক অন্যতম। প্রযুক্তিটি অধ্যাপক ডনোহিউ-এর প্রাথমিক গবেষণার ওপর ভিত্তি করেই তৈরি, যেখানে মস্তিষ্কের ভেতরে থাকা বিভিন্ন ইলেকট্রোড একটি কম্পিউটার চিপের সঙ্গে যোগ থাকে এবং মস্তিষ্ক থেকে আসা বিভিন্ন স্নায়বিক সংকেত শনাক্ত করতে পারে।

এরইমধ্যে ১২ জন রোগী ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়ে নিওরালিংক ডিভাইসের সাহায্যে কেবল চিন্তার মাধ্যমেই কম্পিউটার নিয়ন্ত্রণ করছেন। প্রযুক্তি বিলিয়নেয়ার মাস্কের দাবি, ভবিষ্যতে এ প্রযুক্তির মাধ্যমে সরাসরি মস্তিষ্কে মিউজিক স্ট্রিম করা, দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং ‘টেলিপ্যাথি’ বা কোনো কথা না বলেই অতিমানবীয় স্তরে যোগাযোগ করা যাবে।

অন্যদিকে, স্যান ফ্রান্সিসকোর গবেষকরা এমন এক রোবোটিক হাত তৈরি করেছেন, যা মস্তিষ্ক থেকে কম্পিউটারের মাধ্যমে সংকেত গ্রহণ করে। এ প্রযুক্তির সাহায্যে নড়াচড়া বা কথা বলতে অক্ষম ব্যক্তি কোনো বস্তুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।

তবে প্রথমবার যখন ব্রেইন চিপ তৈরি হয়েছিল তখনও বিজ্ঞানীরা জানতেন না পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড একজন ব্যক্তির নড়াচড়া সংক্রান্ত মস্তিষ্কের কোনো কার্যকলাপ বা সিগন্যাল অবশিষ্ট থাকে কি না।

অধ্যাপক ডনোহিউ বলেছেন, “সেই সময়ে আমরা জানতাম না, একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মস্তিষ্কে নড়াচড়া সংক্রান্ত কোনো সক্রিয়তা আদৌ থাকবে কি না।

“এমন অনেক লোক ছিলেন যারা ভেবেছিলেন, মস্তিষ্কের ওই পুরো অংশটি হয়ত অকেজো হয়ে যায়। আমরা প্রমাণ করেছি, সেখানে কেবল সক্রিয়তা বা অ্যাক্টিভিটিই যে আছে, তা নয়, বরং তা প্রচুর পরিমাণে রয়েছে। তখন প্রশ্ন দাঁড়াল, আমরা এ সক্রিয়তাকে কাজে লাগিয়ে কী করতে পারি?”

তবে প্রথমবারের মতো গবেষক দলটি যখন ডিভাইসটি চালু করেন তখন তারা দেখেছেন, মস্তিষ্ক অসংখ্য সক্রিয় বা অসংখ্য সিগন্যাল আদান-প্রদানে ব্যস্ত, যা তাদের পূর্ব ধারণাকে ভুল প্রমাণ করেছে।

এ ব্রেইন চিপটি একজন স্বেচ্ছাসেবীর মস্তিষ্কের ‘মোটর কর্টেক্স’ বা মস্তিষ্কের যে অংশ নড়াচড়া নিয়ন্ত্রণ করে তা থেকে আসা বিভিন্ন সংকেত পড়তে এবং সেগুলোকে নির্দেশে রূপান্তর করে রোবোটিক হাতও নাড়াতে পেরেছে।

কয়েক দশক পেরিয়ে এসব ডিভাইস এখন কেবল ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। এর কারণ, মস্তিষ্কের ভেতর স্থায়ীভাবে কোনো কিছু বসানো বা ইমপ্ল্যান্ট করা এবং সেটিকে নিরাপদ রাখা অত্যন্ত কঠিন।

অধ্যাপক ডনোহিউ বলেছেন, ডিভাইসের উত্তাপ ও সংক্রমণের ঝুঁকিই বড় বাধা।

“আপনার ফোনে প্রসেসর থাকলে সেটি যেমন খুব গরম হয়ে যায় তেমনই এ ইলেকট্রনিক ডিভাইসের প্রসেসরও গরম হয়ে ওঠে। আর, মানুষের মস্তিষ্ক কেবল এক বা দুই ডিগ্রি তাপমাত্রার পরিবর্তন সহ্য করতে পারে।”

তিনি বলেছেন, নিউরালিংকের মতো বিশাল অর্থায়নপুষ্ট কোম্পানিগুলো খুব শিগগিরই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য এ ডিভাইসের আইনি অনুমোদন পেয়ে যাবে।

“আমার ধারণা, এখন চূড়ান্ত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। আপনি যদি কম্পিউটারের নিয়ন্ত্রণ বা কথা বলার সক্ষমতা ফিরে পেতে চান তবে আমি এমন কোনো কারণ দেখি না যে এটি অসম্ভব কিছু থেকে যাবে। কেউ যদি একবার এমন অনুমোদিত ডিভাইস তৈরি করতে পারে তবে আমরা খুব দ্রুতই এ প্রযুক্তির সুফল দেখতে পাব।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্রেইন চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ফোনের ক্যামেরায় বাজিমাত করবে অপো
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের ক্যামেরায় বাজিমাত করবে অপো

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা
প্রযুক্তি বাজার

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই
প্রযুক্তি সংবাদ

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য ফিরছে ‘ফেসবুক ক্যাম্পাস’

যেভাবে ইন্সটল করবেন অ্যানড্রয়েড ১০
প্রযুক্তি সংবাদ

যেভাবে ইন্সটল করবেন অ্যানড্রয়েড ১০

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর
টেলিকম

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 February 2026

‘বিশ্ব বদলে দেওয়া’ ব্রেইন চিপ এখন চূড়ান্ত মুহূর্তে: উদ্ভাবক

Techzoom.TV |
TechzoomTV