Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পণ্যের রিভিউ যাচাই করার চার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ আগস্ট ২০২৪
পণ্যের রিভিউ যাচাই করার চার উপায়
Share on FacebookShare on Twitter

অনলাইন মার্কেটপ্লেসে পণ্য বা পরিষেবা কেনার ক্ষেত্রে হাতে নিয়ে যাচাইয়ের সুযোগ থাকছে না। এক্ষেত্রে নির্ভর করতে হয় কাস্টমারের দেয়া রিভিউ বা পর্যালোচনার ওপর। তবে রিভিউ কতটা ভরসাযোগ্য সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। মেক ইউজ অবের প্রতিবেদনে অনলাইনে কেনাকাটায় রিভিউ যাচাইয়ের কয়েকটি উপায় সম্পর্কে বলা হয়েছে।

বিস্তারিত ও ভারসাম্যপূর্ণ: আকার, ওজন, রঙ, দামসহ একটি পণ্য বিবেচনার ক্ষেত্রে নানা দিক থাকে। রিভিউয়ে এসব বিষয় অল্প কথায় উপস্থাপন করা অনেকটাই কঠিন। ব্যবহারের পর ভালো-মন্দ দিক নিয়ে মোটামুটি বিস্তারিত না উল্লেখ করলে সামগ্রিকভাবে উপযুক্ত ধারণা নেয়া সম্ভব না। তাছাড়া অভিজ্ঞতা না জানিয়ে শুধু ভালো বা খারাপ বললে সেটা নির্ভরযোগ্য না হওয়ার সম্ভাবনাই বেশি।

স্বচ্ছতা: যে পণ্যের রিভিউ দেয়া হচ্ছে সেটি কোনো কোম্পানির স্পন্সর করা নাকি নিজের কেনা তা উল্লেখ করা জরুরি। এতে পক্ষপাতের সুযোগ থাকে না। তাছাড়া একটি পণ্য কত সময় ব্যবহারের পর রিভিউ দেয়া হচ্ছে, পণ্যটির মূল্য কত, এ রকম কিছু তথ্য থাকলে একজন ক্রেতা স্বচ্ছ ধারণা পাবেন। পাশাপাশি কোন মানদণ্ডের ভিত্তিতে রিভিউ করা হয়েছে তা উল্লেখ করলে ক্রেতার সিদ্ধান্ত নেয়া সহজ হবে। নামিদামি অনেক ব্র্যান্ড রিভিউর জন্য ‘রিভিউ ইউনিট’ পাঠায়। কেউ যদি রিভিউ ইউনিট পেয়ে থাকেন তাহলে রিভিউ দেয়ার সময় কথাটি উল্লেখ করতে হবে। কারণ পরবর্তী সময়ে পণ্যে পরিবর্তন আনা হতে পারে। এতে ক্রেতা দ্বিধায় পড়তে পারেন।

পণ্যের প্রকৃত ছবি ও ভিডিও: অনলাইন মার্কেটপ্লেসে অর্থের বিনিময়ে পেশাদার ব্যক্তিদের থেকে পণ্যের ছবি ও ভিডিও করিয়ে নেয়া হয়। এর থেকে যথাযথ ধারণা পাওয়া কঠিন। রিভিউর সঙ্গে পণ্যের ছবি ও ভিডিও থাকলে যথাযথ ধারণা পাওয়া যায়। অনেক সময় ছবির সঙ্গে পণ্যের মিল নাও থাকতে পারে। আবার কোনো খুঁত থাকতে পারে। তাই রিভিউ যাচাইয়ে ছবি বা ভিডিও ভালো একটি মানদণ্ড।

উৎসের বিশ্বাসযোগ্যতা: আর্টিকেলের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও শেয়ারিং প্লাটফর্মে ভিডিও আকারে পণ্যের রিভিউ দেয়া হয়। অনলাইন মার্কেটপ্লেসে পণ্যের নিচে রিভিউ থাকলে সেটিকে সহজেই ক্রেতার রিভিউ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ পেইড রিভিউর চল রয়েছে। এর বাইরে অন্য ওয়েবসাইট বা প্লাটফর্মে রিভিউ দেখে থাকলে কে রিভিউ দিচ্ছেন তা যাচাই করা জরুরি। রিভিউর উৎস বিশ্বাসযোগ্য কিনা তা দেখে নিলে ভুল ধারণা এড়িয়ে চলা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কবে আসছে নতুন ম্যাকবুক প্রো?
নির্বাচিত

কবে আসছে নতুন ম্যাকবুক প্রো?

অ্যান্ড্রয়েড থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

আসছে অপো রেনো ৮প্রো প্লাস
নির্বাচিত

আসছে অপো রেনো ৮প্রো প্লাস

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার

জুম নাকি স্কাইপ, ভিডিও কলিংয়ের জন্য কোনটা সেরা?
নির্বাচিত

জুম নাকি স্কাইপ, ভিডিও কলিংয়ের জন্য কোনটা সেরা?

স্যামসাং গ্যালাক্সি এস ২১ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

প্রথম প্রান্তিকে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস
প্রযুক্তি সংবাদ

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন
প্রযুক্তি বাজার

হিকভিশনের ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের স্মার্ট টেকনোলজিস পরিদর্শন

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
নির্বাচিত

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০২৪

পণ্যের রিভিউ যাচাই করার চার উপায়

Techzoom.TV |
TechzoomTV