Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্যায় ক্ষতিগ্রস্ত ২,৫০০+ পরিবারকে সহায়তা করেছে অপো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 August 2024
বন্যায় ক্ষতিগ্রস্ত ২,৫০০+ পরিবারকে সহায়তা করেছে অপো বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার লক্ষ্যে সেনা কল্যাণ সংস্থা (এসকেএস)-এর সহযোগিতায় একটি ত্রাণ কর্মসূচি গ্রহণ করেছে। অপো টিম সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহকে এই ত্রাণ সহায়তা হস্তান্তর করেছে। এই উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ২,৫০০-এরও বেশি পরিবার প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাবে।

আক্রান্ত এলাকায় বন্যার প্রভাব কমানোর লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় অর্থনীতিতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলেছে এই বন্যা। প্রাতিষ্ঠানিকভাবে অপো এবং এর বাংলাদেশি কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই তহবিল সংগ্রহ করা হয়েছে।

বন্যা পরিস্থিতির কারণে আক্রান্ত অঞ্চলের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরিবারের জরুরি সহায়তা প্রয়োজন হয়ে পড়েছে। এই মানবিক সংকটে সাড়া দিয়ে অপো জরুরি সহায়তা প্রদানে এগিয়ে এসেছে। এটি প্রতিষ্ঠানটির সামাজিক দায়িত্ব ও জনগণকে সহায়তার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

সেনা কল্যাণ সংস্থার সঙ্গে অংশীদারিত্বমূলক এই উদ্যোগে অপো’র লক্ষ্য “টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড” বা “মানুষের জন্য প্রযুক্তি, পৃথিবীর জন্য মানবতা” প্রতিফলিত হয়। একত্রে কাজ করার মাধ্যমে বাংলাদেশে ২,৫০০-এরও বেশি বন্যাকবলিত পরিবারকে সহায়তা করার জন্য অপো প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োগ করেছে।

এই সহযোগিতার মাধ্যমে, অপো ও সেনা কল্যাণ সংস্থা একটি সমন্বিত ত্রাণ উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজনীয়তা পূরণ করা। সহায়তা প্যাকেজে খাবার, বিশুদ্ধ পানি, পোশাক ও অস্থায়ী আশ্রয় সামগ্রী রয়েছে। এছাড়াও পরিবারগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই উদ্যোগে মেডিকেল সহায়তার পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ”আমরা এই প্রতিকূল সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ। আমরা বাংলাদেশের ব্যবহারকারীদের প্রশংসা পেয়েছি। তাই দেশের মানুষের পাশে দাঁড়ানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাই মিলে আমরা এই সংকট কাটিয়ে উঠবো এবং শক্তভাবে ঘুরে দাঁড়াবো।“

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে বিকল্প ‘এআই’ ডিভাইস এলো
নির্বাচিত

স্মার্টফোনে বিকল্প ‘এআই’ ডিভাইস এলো

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

এবার ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক
প্রযুক্তি সংবাদ

দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে: পলক

ভেন্ডিং মেশিনে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ভেন্ডিং মেশিনে স্মার্টফোন

৫ হাজার গবেষক নিয়োগ দিবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

৫ হাজার গবেষক নিয়োগ দিবে হুয়াওয়ে

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2024

বন্যায় ক্ষতিগ্রস্ত ২,৫০০+ পরিবারকে সহায়তা করেছে অপো বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix