Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিপদ পিছু ছাড়ছে না হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ মে ২০১৯
বিপদ পিছু ছাড়ছে না  হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর আবার নতুন আঘাত হানল যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার ফলে চিপ ডিজাইনার কোম্পানি এআরএম হুয়াওয়ের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি বাতিল করেছে।

বিশ্বব্যাপী অধিকাংশ মোবাইল ডিভাইসের প্রসেসর এআরএম এর নকশা উপর ভিত্তি করে তৈরি করা । হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিণ এআরএম এর নকশা উপর ভিত্তি করে তৈরি করা ।

যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটি নিজেদের কর্মীদের জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা মেনে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তারা। ফলে চিপের নকশা নিয়েও বিপদে পড়তে যাচ্ছে হুয়াওয়ে।

এ সংক্রান্ত একটি নথি সংবাদমাধ্যম বিবিসির হাতে পৌঁছেছে। বিবিসি বলছে, এআরএম তাদের কর্মীদের এ বিষয়ে জানিয়েছে। যদিও হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি এআরএম।

আজ বুধবার চিপ ডিজাইনার কোম্পানি এআরএম এক বিবৃতিতে জানায়, তাদের নকশায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই মার্কিন সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত ও এ সংক্রান্ত সব বিধি-নিষেধ তারা মেনে চলবে। অবশ্য হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের কর্মকর্তা জিওফ ব্লেবার বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি দীর্ঘ মেয়াদের জন্য এই নিষেধাজ্ঞা বহাল রাখে তাহলে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রমে ‘অপূরণীয়’ ক্ষতি হবে। হুয়াওয়ের বেশির ভাগ চিপ এআরএমের প্রযুক্তি ব্যবহার করে নকশা করা হয়। নিষেধাজ্ঞা বহাল থাকলে নিজস্ব চিপ তৈরি করতে বেকায়দায় পড়বে হুয়াওয়ে।

জাপানি টেলিকম প্রতিষ্ঠান সফটব্যাংকের মালিকানাধীন হওয়ার আগ পর্যন্ত যুক্তরাজ্যের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি বলে ধরা হতো এআরএম’কে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কোম্পানি এআরএমের সদর দপ্তর যুক্তরাজ্যের কেমব্রিজে। যুক্তরাষ্ট্রেও কোম্পানিটির ৮টি অফিস আছে।

গত বছর চীনের ৯৫ শতাংশ উন্নত চিপের নকশা করেছে এআরএম। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে এআরএমের মোট রাজস্বের ২০ শতাংশ এসেছে চীন থেকে।

২০১৬ সালে যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি কোম্পানি এআরএমকে অধিগ্রহণ করে জাপানের সফটব্যাংক। এর জন্য সফটব্যাংকের ব্যয় হয়েছে ৩ হাজার ২০০ কোটি ডলার। বৈশ্বিক চিপ বাজারের চাহিদার উল্লেখযোগ্য অংশ জোগান দিয়ে আসছে এআরএম।

এআরএমের এমন সিদ্ধান্তের পর এক বিবৃতিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে হুয়াওয়ে। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে বিদ্যমান সুসম্পর্কের কদর করি। কিন্তু আমরা এটাও বুঝতে পারছি, তাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বর্তমানে বেশ চাপের মুখে রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, খুব শিগগিরই এই পরিস্থিতির নিরসন হবে। বিশ্বজুড়ে আমাদের গ্রাহকদের কাছে বিশ্বমানের প্রযুক্তিসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

গত রোববার চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে আর অ্যান্ড্রয়েড সেবা দেবে না বলে জানিয়েছিল মার্কিন টেক জায়ান্ট গুগল। সে নিষেধাজ্ঞা আবার তিন মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, চীনের সঙ্গে চলমান বাণিজ্য দ্বন্দ্ব থেকে দম ফেলার ফুরসত পেতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে আর্থিক মন্দা, কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং
নির্বাচিত

চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং

নিজস্ব ফাইভজি মডেম আনবে না অ্যাপল
নির্বাচিত

নিজস্ব ফাইভজি মডেম আনবে না অ্যাপল

ডেস্কটপ সার্চে ডার্ক মোড চালু গুগলের
কিভাবে করবেন

গুগল একাউন্টে ব্যাকআপ নেয়ার নিয়ম

ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়
টেলিকম

৫০ জিবির বেশি ডাটাও এখন যোগ হবে নতুন প্যাকেজে

লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট
প্রযুক্তি বাজার

লজিটেক এইচ৬৫০ই মডেলের নতুন হেডসেট

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ
ই-কমার্স

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে
অর্থ ও বাণিজ্য

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ মে ২০১৯

বিপদ পিছু ছাড়ছে না হুয়াওয়ের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix