Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মজীবনে মানুষের চেয়ে ৪৪ শতাংশ এগিয়ে এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 September 2024
কর্মজীবনে মানুষের চেয়ে ৪৪ শতাংশ এগিয়ে এআই
Share on FacebookShare on Twitter

কর্মজীবন থেকে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয়ে এআইয়ের ব্যবহার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমন তথ্যই উঠে এসেছে ক্যাসপারস্কি’র সাম্প্রতিক এক গবেষণায়। বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি এআই চ্যাটবট ‘চ্যাট-জিপিটি’, যা ২০২২ সালের নভেম্বরে চালুর পর প্রথম মাসেই ১৫৩ মিলিয়ন ভিজিট হয়েছে। ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ২ বিলিয়ন ইউজার এই প্লাটফর্ম ভিজিট করেছে। সমীক্ষায় দেখা গেছে, ৪৪ শতাংশ ইউজার মনে করছে মানুষের তুলনায় এআই ব্যবহারে আরও ভালো ফলাফল পাওয়া যেতে পারে এবং ৫৬ শতাংশ বিশ্বাস করে যে, এআই ভার্চুয়াল অভিজ্ঞতা ও মেটাভার্স শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলবে।

গবেষণায় অংশ নেয়া ৫৩ শতাংশ ইউজার মনে করে এআই জীবনের একটি অনিবার্য অংশ এবং ৫১ শতাংশ ইউজারের মতে এআই ব্যাপক সুযোগ নিয়ে আসবে ও ভবিষ্যতে আরো উন্নত হবে। ৫৬ শতাংশ ইউজার মনে করেন সৃজনশীল ক্ষেত্রে এআই নির্ভরযোগ্য আর্ট বা শিল্প তৈরিতে সক্ষম। এছাড়া, ৭০ শতাংশ ইউজার এআইকে একটি প্রয়োজনীয় মাধ্যম হিসাবে দেখছে ও দৈনন্দিন কাজে এআই ব্যবহারে আগ্রহী।

সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, ৬২ শতাংশ ইউজার চ্যাটবট বা ভার্চুয়াল সহকারীদের মতো এআইয়ের সাথে কথোপকথনে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ৩৭ শতাংশ ইউজার জীবনসঙ্গী খুঁজতে এআই ব্যবহার করে। তবে ৫৬ শতাংশ ইউজার মনে করে, এআই মানুষের পারস্পরিক সম্পর্কে পরিবর্তন আনতে পারে। অর্থাৎ, বাস্তব সম্পর্কগুলোর সাথে ভার্চুয়াল সম্পর্কের প্রতিস্থাপন করতে পারে।

ফিশিং, ডিপফেক ও পরিচয় চুরির মতো এআই-চালিত হুমকি মোকাবেলায়, ক্যাসপারস্কি একটি নির্ভরযোগ্য সাইবার সিক্যুরিটি সল্যুশন ইনস্টল করার এবং ডেটা বা অর্থ শেয়ার করার আগে বিকল্প পদ্ধতির মাধ্যমে যাচাই ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে, প্রাইভেসি চেকার ব্যবহারের পরামর্শ দেয়।

ক্যাসপারস্কি’র রিসার্চ ডেভেলপমেন্ট গ্রুপ ম্যানেজার ভ্লাদিস্লাভ তুশকানভ বলেন, “আমরা একটি প্রয়োজনীয় টুল হিসেবে এআই-এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা লক্ষ্য করছি, যা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে সহায়তা করছে। ডেটা প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের মতো অ্যাপ্লিকেশনগুলোর বাইরেও শিক্ষা, কর্মক্ষেত্র, ইত্যাদি বিভিন্ন ব্যক্তিগত কাজে এআই ব্যবহৃত হচ্ছে। এআই প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে নতুন ধারণা ছড়িয়ে দেওয়া এবং আমাদের জীবনকে উন্নত করতে তাদের ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠছে। তবে এই অগ্রগতি অতিরিক্ত নির্ভরতা থেকে শুরু করে এআই পরামর্শে খুব বেশি বিশ্বাস রাখা, এআই-জেনারেটেড ফিশিং, ডিপফেক ও পরিচয় চুরি ইত্যাদি অপ্রত্যাশিত ঝুঁকি ও হুমকিও নিয়ে আসে। তাই এই চ্যালেঞ্জগুলো আমাদের সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে।”

ক্যাসপারস্কির পূর্ণাঙ্গ প্রতিবেদন ‘এক্সাইটমেন্ট, সুপারস্টিশন অ্যান্ড গ্রেট ইনসিকিউরিটি- বিশ্বব্যাপী ভোক্তারা কিভাবে ডিজিটাল বিশ্বের সাথে জড়িত’ পড়তে ভিজিট করুন এই লিংকে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ
নির্বাচিত

কল্পনার সবকিছু স্পর্শের ক্ষমতা পাচ্ছে মানুষ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

কিভাবে গুগল মিট ইউজাররা কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন
নির্বাচিত

ভিডিও মিউট চালু হলো গুগল মিটে

হুয়াওয়ের ৫-জি’তে ১.৬ জিবিপিএস গতির স্বাক্ষী হলো ঢাকা
নির্বাচিত

হুয়াওয়ের ৫-জি’তে ১.৬ জিবিপিএস গতির স্বাক্ষী হলো ঢাকা

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 September 2024

কর্মজীবনে মানুষের চেয়ে ৪৪ শতাংশ এগিয়ে এআই

Techzoom.TV |
TechzoomTV