Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমাকে গ্রেপ্তারের বিষয়টি ছিল বিভ্রান্তিকর: পাভেল দুরভ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 September 2024
আমাকে গ্রেপ্তারের বিষয়টি ছিল বিভ্রান্তিকর: পাভেল দুরভ
Share on FacebookShare on Twitter

বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গত সপ্তাহে আটক করেছিল ফ্রান্স। কিন্তু তাঁকে গ্রেপ্তার করার বিষয়টি ছিল বিভ্রান্তিকর। এর পরিবর্তে ফ্রান্সের কর্তৃপক্ষের উচিত ছিল তাদের অভিযোগ নিয়ে টেলিগ্রামের সঙ্গে যোগাযোগ করা।

গত মাসে ফ্রান্সে গিয়ে আটক হওয়ার পর প্রথমবারের মতো আজ শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে দুরভ মন্তব্য করেন। তাঁর টেলিগ্রাম অ্যাপটি ‘দুর্বৃত্তদের স্বর্গরাজ্য’ বলে যে অভিযোগ উঠেছে, তিনি তাঁর পোস্টে তা প্রত্যাখ্যান করেন।

রুশ বংশোদ্ভূত ধনকুবের পাভেল দুরভ বলেন, টেলিগ্রাম অ্যাপের বিষয়ে তদন্তের বিষয়টি বিস্ময়কর ছিল। ফ্রান্সের কর্তৃপক্ষকে যোগাযোগের জন্য তিনি বিশেষ হটলাইন তৈরি করে দিয়েছিলেন। তারা চাইলে যেকোনো সময় টেলিগ্রামের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারত।

পাভেল দুরভ বলেন, ‘যদি কোনো দেশ ইন্টারনেট পরিষেবা নিয়ে অসন্তুষ্ট হয়, তবে প্রতিষ্ঠিত চর্চা হলো পরিষেবাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। প্রাক-স্মার্টফোন যুগের আইন ব্যবহার করে একজন সিইওকে প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের দ্বারা সংঘটিত অপরাধের জন্য অভিযুক্ত করা একটি বিভ্রান্তিকর পদক্ষেপ।’

পাভেল দুরভ বলেন, টেলিগ্রাম অ্যাপটি হয়তো নিখুঁত নয়, তবে তিনি একে কোনোভাবে উদ্দেশ্যমূলক প্রতারণার সঙ্গে যুক্ত করেননি। তিনি বলেন, ‘কিছু গণমাধ্যমে লেখা হচ্ছে টেলিগ্রাম হচ্ছে দুর্বৃত্তদের স্বর্গরাজ্য, যা সম্পূর্ণ অসত্য। আমরা প্রতিদিন লাখ লাখ ক্ষতিকর পোস্ট ও চ্যানেল সরিয়ে নিচ্ছি।’

দুরভের রাশিয়া ও ফ্রান্সের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তাঁকে গত ২৫ আগস্ট উত্তর প্যারিসের একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অবৈধ লেনদেন, মাদক পাচার, জালিয়াতি এবং শিশু যৌন নির্যাতনের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়।

টেলিগ্রাম অ্যাপে অপরাধমূলক কার্যকলাপের অনুমতি দেওয়ার অভিযোগে ফরাসি বিচার বিভাগ তাঁকে অভিযুক্ত করেছে। কিন্তু ৫০ লাখ ইউরোতে তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। শর্ত হচ্ছে, দুই সপ্তাহে একবার তাঁকে থানায় হাজিরা দিতে হবে এবং তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না।

টেলিগ্রাম অ্যাপটির ব্যবহারকারী ১০০ কোটির বেশি। কিন্তু দুরভের আকস্মিক গ্রেপ্তার অ্যাপটিতে দুর্বৃত্তদের কার্যকলাপের বিষয়টি সামনে এনেছে। এ ছাড়া বাকস্বাধীনতা ও সরকারি সেন্সরশিপ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাভেল দুরভ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন

ভাইবারে মনের মতো স্টিকার
প্রযুক্তি সংবাদ

ভাইবারে মনের মতো স্টিকার

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ

ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বাজারে
নির্বাচিত

ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বাজারে

ডিজিটাল জীবনমানে সর্বনিম্নে অবস্থান বাংলাদেশর
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল জীবনমানে সর্বনিম্নে অবস্থান বাংলাদেশর

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 September 2024

আমাকে গ্রেপ্তারের বিষয়টি ছিল বিভ্রান্তিকর: পাভেল দুরভ

Techzoom.TV |
TechzoomTV