Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ তবু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
অবৈধ তবু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম
Share on FacebookShare on Twitter

বিশ্বের বিভিন্ন দেশে এক দশক ধরে ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল বা ভার্চ্যুয়াল মুদ্রা) ব্যবহারের প্রচলন দেখা যায়। অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আইনগত বাধা রয়েছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়ছে। গত বছর সবচেয়ে বেশি ভারত ও নাইজেরিয়ায় ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন ধরনের ডিজিটাল মুদ্রার ব্যবহার বেড়েছে। এক প্রতিবেদনে এমন মুদ্রার ব্যবহার বাড়ার প্রবণতার কথা জানা যায়।

ব্লকচেইন অ্যানালিটিকস কোম্পানি চেনালাইসিসের একটি প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে ১৫১টি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। কোন দেশ কতটা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে, সে তালিকাও প্রকাশ করা হয়।

চারটি বিভাগে বিভিন্ন দেশকে তালিকাবদ্ধ করা হয়েছে। তালিকার শীর্ষে আছে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। কোন দেশ কেমন ক্রিপ্টো গ্রহণ করছে, সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫ দেখানো হয়েছে। বাংলাদেশের চেয়ে পেছনে আছে মিয়ানমার, তাদের অবস্থান ৭৮। পাকিস্তানের অবস্থান ৯, শ্রীলঙ্কার অবস্থান ৭২, নেপালের অবস্থান ৭১ নম্বরে। তালিকা অনুসারে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪, কানাডা ১৮, রাশিয়া ৭, চীন ২০, জাপান ২৩ ও অস্ট্রেলিয়া ৩৯ নম্বরে।

চেনালাইসিসের বৈশ্বিক সূচকের শীর্ষ ২০টি দেশের মধ্যে ৭টি মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশ। ভারতে দুই বছর ধরে ডিজিটাল মুদ্রা ব্যবহারের বেশি প্রবণতা দেখা গেছে। ভারত ২০১৮ সাল থেকে ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির আর্থিক গোয়েন্দা সংস্থা ২০২৩ সালের ডিসেম্বরে নিয়ম মেনে না চলার জন্য ৯টি অফশোর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল।

চেনালাইসিসের গবেষণাপ্রধান এরিক জার্ডিন বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে ক্রিপ্টো বেশ ভালোভাবেই বিস্তৃত হচ্ছে। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সকে ভারতে জরিমানার মুখোমুখি হতে হয়। অন্যদিকে ক্রিপ্টো এক্সচেঞ্জ কুকয়েন কেও জরিমানার সম্মুখীন হতে হয়েছিল।

ব্যবহারের আইনগত অনুমতি না থাকলেও তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫। বাংলাদেশ ব্যাংক ২০২১ সালে ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনে বিরত থাকতে বলেছিল। কেন্দ্রীয় ব্যাংক ভার্চ্যুয়াল মুদ্রা কোন দেশের বৈধ কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা নয় বলে তখন ঘোষণাপত্র জারি করেছিল।

Tags: ক্রিপ্টো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে গাছ লাগাবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে গাছ লাগাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

প্রযুক্তি সংবাদ

৯৫ শতাংশ এআই প্রকল্প ব্যর্থ

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির নিরন্তন প্রেরণার উৎস: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির নিরন্তন প্রেরণার উৎস: পলক

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার

ট্রিপল ক্যামেরাসহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ ৪১
নির্বাচিত

ট্রিপল ক্যামেরাসহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ ৪১

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix