Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ আগস্ট ২০২৪
২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বৈশ্বিক ব্যয় ২০২৮ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি হয়ে ৬৩ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছবে। ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত এআইয়ের পেছনে বার্ষিক ব্যয়ের গড় প্রবৃদ্ধি হবে ২৯ শতাংশ।

এ প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এআই সক্ষমতার অ্যাপ্লিকেশন, অবকাঠামো, সংশ্লিষ্ট আইটি ও ব্যবসায়িক পরিষেবা ও বিশেষ করে জেনারেটিভ এআই (যা পাঠ্য, চিত্র বা ডাটার কনটেন্ট তৈরি করে)।

সম্প্রতি বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) বিশ্বব্যাপী এআই ও জেনারেটিভ এআই ব্যয় নির্দেশিকার পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও জেনারেটিভ এআইয়ে ব্যয় অন্যান্য এআই অ্যাপ্লিকেশনের তুলনায় কম হবে, তবে এটি সমগ্র এআই বাজারের একটি উল্লেখযোগ্য অংশ হয়ে উঠবে।

আইডিসির বিশ্লেষকরা বলছেন, গত ১৮ মাসে জেনারেটিভ এআই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী পাঁচ বছরে এটি বার্ষিক ৫৯ দশমিক ২ শতাংশ হারে বাড়তে পারে।

তাদের ধারণা, পূর্বাভাসের সময়সীমার শেষ নাগাদ জেনারেটিভ এআইয়ে ব্যয় পৌঁছবে ২০ হাজার ২০০ কোটি ডলারে। পরিমাণটি হবে এআইয়ে সামগ্রিকভাবে ব্যয় করা অর্থের ৩২ শতাংশ।

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অ্যান্ড অটোমেশন রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রিতু জ্যোতি বলছেন, ‘এআই বিশ্বজুড়ে ব্যবসার ক্ষেত্রে সত্যিকারের পরিবর্তন এনেছে। কোম্পানিগুলো বিভিন্ন ক্ষেত্রে উন্নতিসাধনে এআই ব্যবহার করছে, যেমন কর্মীদের পরিচালনা করা, গ্রাহকের সঙ্গে যুক্ত থাকা, ব্যবসায়িক প্রক্রিয়া ও শিল্প উদ্ভাবনে এআইয়ের ব্যবহার বাড়ছে। এআই ব্যবসাগুলোকে সুনির্দিষ্ট সুবিধা ও মান উন্নয়নে সহায়তা করছে। উদ্ভাবনের গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দাঁড়িয়েছে এআই। মানুষের কাজ সহজসাধ্য করার ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিকল্পনা ও পূর্বাভাস দেয়া সহজ করার মাধ্যমে সর্বোত্তম সিদ্ধান্ত নেয়া সহজতর করছে।’

আইডিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, পূর্বাভাসের সময়ের এআই বাজারে ব্যয়ের সবচেয়ে বড় ক্ষেত্র হবে সফটওয়্যার। ২০২৪ থেকে ২০২৮ সালের বেশির ভাগ সময়ে মোট এআই ব্যয়ের অর্ধেকেরও বেশি হবে সফটওয়্যারে। আবার এই সফটওয়্যারের প্রায় দুই-তৃতীয়াংশ ব্যয় হবে এমন অ্যাপ্লিকেশনগুলোয় যা কাজ সম্পাদন করতে বা সমস্যার সমাধান করতে এআই ব্যবহার করে। আরেকটি বড় অংশ যাবে প্লাটফর্মগুলোয়, যা এআই অ্যাপ্লিকেশনগুলো বিকাশ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিষেবা সরবরাহ করে।

এছাড়া কিছু অর্থ ব্যয় হবে এমন সফটওয়্যারে যা অ্যাপ্লিকেশন তৈরি ও চালুর জন্য প্রয়োজন হয়। আর বাকি অর্থ যাবে এআই সিস্টেমগুলো কার্যকরভাবে চালাতে প্রয়োজনীয় অবকাঠামোকে সমর্থন করে এমন সফটওয়্যারে।

সেই সঙ্গে এআই কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিকাঠামোয় সর্বাধিক অর্থ ব্যয় হবে। পূর্বাভাসের সময়ে আর্থিক পরিষেবা শিল্প, বিশেষ করে ব্যাংকগুলো এআইয়ে সর্বাধিক ব্যয় করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আইডিসির গবেষকরা বলছেন, ২০২৮ সাল নাগাদ যুক্তরাষ্ট্র এআইয়ে ৩৩ হাজার ৬০০ কোটি ডলার ব্যয় করবে, যা হবে বিশ্বব্যাপী এআই ব্যয়ের অর্ধেকেরও বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ
অটোমোবাইল

হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই মিলবে বিদ্যুৎ

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!
টিপস

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!

২০২৬ সালে প্রযুক্তির মহাবিপ্লব: কী থাকছে আমাদের জন্য?
প্রযুক্তি সংবাদ

New Year 2026: প্রযুক্তি দুনিয়ায় কী কী নতুন?

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম
প্রযুক্তি সংবাদ

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম

বাজারে ইলন মাস্কের টুইটার ক্রিপ্টোকারেন্সি
নির্বাচিত

বাজারে ইলন মাস্কের টুইটার ক্রিপ্টোকারেন্সি

বাবার হাত ধরে পথচলার গল্প এবার ছবিতে, ভিভোর ক্যাম্পেইনে
নির্বাচিত

বাবার হাত ধরে পথচলার গল্প এবার ছবিতে, ভিভোর ক্যাম্পেইনে

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি
নির্বাচিত

ক্যামেরার লুকানো সেটিংস বদলালেই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’য় মিলবে দুর্দান্ত ছবি

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
প্রযুক্তি সংবাদ

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ইমপ্যাক্ট র‍্যাকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষা ও ক্যাম্পাস

ইমপ্যাক্ট র‍্যাকিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ আগস্ট ২০২৪

২০২৮ সালে এআইয়ে বৈশ্বিক ব্যয় হবে ৬৩ হাজার কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV