Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন বিক্রিতে শীর্ষ দুইয়ে উঠে এল শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
স্মার্টফোন বিক্রিতে শীর্ষ দুইয়ে উঠে এল শাওমি
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি কোম্পানি শাওমি সম্প্রতি বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে টেক জায়ান্ট অ্যাপলকে ছাড়িয়ে গেছে। ‘সেল-থ্রু ভলিউম’-এ ২০২৪ সালের আগস্টে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে কোম্পানিটি। সেল-থ্রু ভলিউম হলো শুধু স্টোর বা খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো ফোনের সংখ্যার পরিবর্তে গ্রাহকের কাছে সরাসরি বিক্রি হওয়া স্মার্টফোনের প্রকৃত সংখ্যা। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির মতে, শাওমির এ সাফল্য স্মার্টফোন বাজারে কোম্পানিটির শক্তিশালী অবস্থান ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধিকে নির্দেশ করে। কারণ শাওমি ২০২১ সালের পর প্রথমবারের মতো সেল-থ্রু ভলিউমের ভিত্তিতে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ওই বছর থেকেই শাওমি অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে। দ্বিতীয় স্থান দখল করা শাওমির জন্য তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা, কারণ এটি শুধু তাদের বিক্রয় বৃদ্ধিই নয়, বরং ভোক্তাদের পছন্দের পরিবর্তনকেও প্রতিফলিত করে।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা আছে, অ্যাপলের তুলনামূলকভাবে সীমিত পরিসরে পণ্য বিক্রির পরিমাণ শাওমির এ সাফল্যের অন্যতম কারণ হতে পারে। এছাড়া আইফোন সিক্সটিন সিরিজ উন্মোচনের পর ভোক্তাদের আগ্রহ অর্জনে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে অ্যাপল। সাম্প্রতিক কিছু প্রযুক্তি সংস্থার পূর্বাভাস জানায়, এটি গত বছরের মডেলের মতো একই পরিমাণ বিক্রি নাও হতে পারে।

তবে কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে শুধু আগস্ট পর্যন্ত হিসাব করা হয়েছে। অর্থাৎ এটি অ্যাপলের নতুন আইফোন সিক্সটিন সিরিজের প্রভাব প্রতিফলিত করে না, কারণ এটি উন্মোচন হয় চলতি মাসে। সাধারণত বছরের চতুর্থ প্রান্তিকে আইফোনের বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়ে। বিশ্লেষকরা বলেন, ‘যদিও আইফোন সিক্সটিন সিরিজের প্রাথমিক প্রতিক্রিয়া খুব শক্তিশালী না, তবে আগামী মাসগুলোয় এটি শাওমির বিক্রয়কে ছাড়িয়ে যেতে পারে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শাওমি ২০২৪ সালে সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হয়ে ওঠে এবং এটি গ্লোবাল স্মার্টফোন বাজার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শাওমির প্রধান বাজারগুলোয় বিভিন্ন মৌসুমে পতন থাকলেও লাতিন আমেরিকায় প্রচারের মাধ্যমে কোম্পানিটি সফলতা দেখেছে। অর্থাৎ শাওমির কৌশলগত বিপণনসংশ্লিষ্ট উদ্যোগও ওই অঞ্চলে ভোক্তাদের আকর্ষণ করতে সফল হয়েছে, যা সামগ্রিক বিক্রয়কে শক্তিশালী করতে সাহায্য করেছে।

কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক তারুণ পাঠাক বলেন, ‘শাওমি এ বছর পণ্য বিক্রির ক্ষেত্রে সাধারণ একটি কৌশল গ্রহণ করেছে। তারা একাধিক ডিভাইস উন্মোচনের পরিবর্তে দামের ওপর ভিত্তি করে প্রতিটি শ্রেণীতে একটি প্রধান মডেলের ওপর বেশি মনোযোগ দিচ্ছে। এছাড়া তারা বিক্রি ও বিপণন দিকটি নতুন করে শক্তিশালী করেছে এবং বিদ্যমান বাজারে তাদের অবস্থান দৃঢ় করছে। শাওমির এন্ট্রি থেকে মিড লেভেলের ডিভাইসগুলো ভালো পারফর্ম করছে, আবার তারা ফোল্ডেবল ডিভাইসের মাধ্যমে প্রিমিয়াম সেগমেন্টেও প্রবেশ করছে।’

কাউন্টারপয়েন্ট বলছে, শাওমির বাজারে এন্ট্রি লেভেলের বিভাগে, অর্থাৎ ২০০ ডলারের নিচে ডিভাইসগুলোর বিশেষভাবে শক্তিশালী অবস্থান রয়েছে। ভোক্তারা শাওমির সাশ্রয়ী বিকল্পগুলোর দিকে বেশি আগ্রহী হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
প্রযুক্তি সংবাদ

১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর
টেলিকম

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর

ওয়ালটনের অত্যাধুনিক ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে
নির্বাচিত

ওয়ালটনের অত্যাধুনিক ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে

গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস
নির্বাচিত

চলতি বছর বিশ্বজুড়ে পিসি বিক্রি কমতে পারে ৯ শতাংশ

‘বর্তমান বিশ্বে ইন্টারনেটকে ষষ্ঠ মৌলিক অধিকার বিবেচনা করা হয়’
প্রযুক্তি সংবাদ

‘আর্থিক লেনদেনে হয়রানি রোধে ডিজিটাল ট্রানজেকশন চালু হবে’

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
টিপস

ফেসবুকে আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা জানবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
প্রযুক্তি সংবাদ

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
নির্বাচিত

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ সেপ্টেম্বর ২০২৪

স্মার্টফোন বিক্রিতে শীর্ষ দুইয়ে উঠে এল শাওমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix