Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি মাসেই বিশ্ববাজারে আসছে শাওমি মিক্স ফ্লিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 September 2024
চলতি মাসেই বিশ্ববাজারে আসছে শাওমি মিক্স ফ্লিপ
Share on FacebookShare on Twitter

চীনা ব্র্যান্ড শাওমির প্রথম ফ্লিপ ফোন মিক্স ফ্লিপ, যা গত জুলাইয়ে চীনের বাজারে উন্মুক্ত করা হয়। বেশকিছু সময় পর চলতি মাসেই বিশ্বের অন্যান্য দেশে উন্মোচন হতে যাচ্ছে স্মার্টফোনটি।

শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘‌সেপ্টেম্বরেই বিশ্ববাজারে উন্মুক্ত করা হবে শাওমি মিক্স ফ্লিপ। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শাওমি ফরটিনটি সিরিজের স্মার্টফোন উন্মুক্ত করার অনুষ্ঠানে বিস্তারিত জানা যাবে বলে আশা করা যাচ্ছে।’

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে শাওমি মিক্স ফ্লিপের প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ও মটোরোলা রেজর ৫০ আল্ট্রা। ইউরোপে স্মার্টফোনটির দাম প্রায় ১ হাজার ৪৮০ ডলার হতে পারে।

শাওমি মিক্স ফ্লিপের অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমির হাইপারওএস। ৬ দশমিক ৮৬ ইঞ্চির ১ দশমিক ৫কে (১ হাজার ৩৯২×১ হাজার ২৮০ পিক্সেল) রেজল্যুশনের ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লেতে দেয়া হয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। আর কাভার ডিসপ্লেতে থাকছে একই রেজল্যুশনের ৪ দশমিক শূন্য ১ ইঞ্চির অ্যামোলেড প্যানেল।

১৬ জিবি (গিগাবাইট) পর্যন্ত এলপিপিডিডিআর৫এক্স র‍্যাম ও এক টেরাবাইট (টিবি) পর্যন্ত স্টোরেজের মিক্স ফ্লিপের প্রসেসরে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ চিপসেট। স্মার্টফোনের রিয়ার ক্যামেরায় লাইকা সমর্থিত ৫০ মেগাপিক্সেলের দুটি লেন্স এবং ফ্রন্ট ক্যামেরায় ৩২ মেগাপিক্সেলের ওভি৩২বি সেন্সর সংযুক্ত করা হয়েছে। ৪ হাজার ৭৮০ এমএএইচ (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারিসংবলিত ফ্লিপ ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

বর্তমানে চীনের বাজারে ১২ জিবি ও ২৫৬ জিবি সংস্করণে শাওমি মিক্স ফ্লিপের দাম ৫ হাজার ৯৯৯ ইউয়ান। ১২ জিবি ও ৫১২ জিবি এবং ১৬ জিবি ও ১ টিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৬ হাজার ৪৯৯ ও ৭ হাজার ২৯৯ ইউয়ান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

ফাঁস হল ওয়ানপ্লাসের আসন্ন ফোনের স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হল ওয়ানপ্লাসের আসন্ন ফোনের স্পেসিফিকেশন

‘নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ’
অটোমোবাইল

‘নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ’

ওপেনএআই, মাইক্রোসফটের এআই টুলে নির্বাচনকেন্দ্রিক ভুয়া ছবি ‘সম্ভব’
নির্বাচিত

ওপেনএআই, মাইক্রোসফটের এআই টুলে নির্বাচনকেন্দ্রিক ভুয়া ছবি ‘সম্ভব’

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
নির্বাচিত

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী

একসঙ্গে দুই আঙ্গুলের ছাপ স্ক্যান করবে গ্যালাক্সি এস১১!
নির্বাচিত

একসঙ্গে দুই আঙ্গুলের ছাপ স্ক্যান করবে গ্যালাক্সি এস১১!

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2024

চলতি মাসেই বিশ্ববাজারে আসছে শাওমি মিক্স ফ্লিপ

Techzoom.TV |
TechzoomTV