Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ অক্টোবর ২০২৪
বেসিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ এর চলতি বছরের ‘বাংলাদেশ পর্ব’ অনুষ্ঠিত হলো ঢাকায়। গত ৪ অক্টোবর (শুক্রবার) থেকে শুরু হওয়া টানা ৩৬ ঘন্টার এই হ্যাকাথন প্রতিযোগিতা গতকাল (শবিবার) শেষ হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আয়োজিত ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-এর সফল পরিসমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর অডিটোরিয়ামে ইভেন্টের শেষ দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নাদিয়া আনোয়ার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মাদ কামাল, সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, বেসিসের পরিচালক মীর শাহরুখ ইসলাম ও বিপ্লব ঘোষ রাহুল, এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর আহ্বায়ক অভিজিৎ ভৌমিক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান।

উপস্থিত অতিথিবর্গের মাঝে আরও ছিলেন বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ইকোনমিক ইউনিট চিফ জেমস গার্ডিনার এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ।

অনুষ্ঠানে এআইইউবি-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নাদিয়া আনোয়ার বলেন, “এই ইভেন্টটি শুধুমাত্র আমাদের দেশের তরুণদের জন্যই নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ উৎকর্ষ সাধনের জন্যও তাৎপর্যপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তি সর্বদা মানুষের অগ্রগতির অগ্রভাগে রয়েছে। প্রযুক্তিগত অগ্রগতি, শিল্প এবং সমাজকে নতুন আকার দিচ্ছে। এটি সর্বোপরি আমাদের তরুণদের আগামী দিনের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হওয়ার জন্য উত্সাহিত করবে। এআইইউবি এমন আয়োজনের অংশীদার হতে পেরে গর্বিত এবং আমরা পরবর্তীতেও এই আয়োজনের সাথে থাকতে চাই।”

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মাধ্যমে আপনাদের এই বিস্ময়কর সাফল্যের জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ হলো একটি অসাধারণ প্ল্যাটফর্ম যা শুধুমাত্র উদ্ভাবনকে উৎসাহিত করে না বরং আমাদের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শেখার আগ্রহ জাগায়। এটা অসাধারণ যে বিশ্বের অন্য কোনো দেশ টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি। আপনাদের নিজেদেরকে নিয়ে আপনাদের গর্ব করা উচিৎ। আমি পরের বছর আবারো আপনাদের মধ্য থেকে পঞ্চম বারের মতো বিজয়ী দল দেখতে চাই।”

সমাপনী বক্তব্যের শুরুতে মুগ্ধের স্বপ্ন পুরণ এবং তানভিনের ড্রোন উড়ানোর চ্যালেঞ্জ গ্রহণে উপস্থিত প্রতিযোগীদের প্রতিজ্ঞা করান বেসিস সভাপতি রাসেল টি আহমেদ। তিনি বলেন, “আমি মুগ্ধের ভাই স্নিগ্ধের সাথে কথা বলেছি তখন তার চোখে কষ্টের পাশাপাশি অনেক স্বপ্নও দেখেছি, আমি বিশ্বাস করি তোমরা জেন জিরাই সেই স্বপ্ন পুরণ করে দেখাবে। বাংলাদেশ কখনো হেরে যাওয়ার দেশ নয়। শত শত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা নিয়মিতভাবে এগিয়ে যাচ্ছি। স্টুডেন্টরা এই নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে অংশগ্রহণের মাধ্যমে লোকাল থেকে গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে, এমনকি পরবর্তিতে নাসাতে চাকরিও করছে।”

তিনি আরও বলেন, বেসিস টানা ১১তম বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করছে, এই ধারাবাহিকতা আমাদের তরুণদেরকে উজ্জীবিত করবে এবং পঞ্চমবার বিশ্বজয় করবে বলে আমি আত্মবিশ্বাসী।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) এ আয়োজন করেছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ১ কোটি শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি ২ লাখ শিক্ষার্থীকে সরাসরি ও প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে চাঁদে ভ্রমণের অভিজ্ঞতা দিবে এমন ভার্চুয়াল অ্যাপ্লিকেশন তৈরি করে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলীক।

২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্মিলিত দল ‘টিম মহাকাশ’।

এরপর ২০২২ সালে “টিম ডায়মন্ডস” – “সবচেয়ে অনুপ্রেরণামূলক” বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এ বিজয়ীয়া হলেন:
ঢাকা: চ্যাম্পিয়ন কোয়ান্টাম ভয়েজার্স, ১ম রানার আপ টিম টাইটান, ২য় রানার আপ টিম হাইড্রো (ভার্চুয়াল), বরিশাল: চ্যাম্পিয়ন টিম ফিনিক্স, ১ম রানার আপ অ্যাকোয়া-অ্যাগ্রোপ্রেডিক্টা, ২য় রানার আপ টিম ইয়টাবাইট, চট্টগ্রাম: চ্যাম্পিয়ন আরবান ইউটোপিয়ানস (ভার্চুয়াল), ১ম রানার আপ টিম ব্লুসেন্ট্রি, ২য় রানার আপ টিম রিকারশন, কুমিল্লা: চ্যাম্পিয়ন টি মাইনাস জিরো (ভার্চুয়াল), ১ম রানার আপ হেলিও আলকেমিস্ট (ভার্চুয়াল), ২য় রানার আপ এক্সোভার্স (ভার্চুয়াল), খুলনা: চ্যাম্পিয়ন টিম অ্যাটলাস, ১ম রানার আপ টিম নভাফ্লেয়ার, ২য় রানার আপ গ্লোবাল প্রোটেক্টর, ময়মনসিংহ: চ্যাম্পিয়ন ইকোরেঞ্জার্স (ভার্চুয়াল), ১ম রানার আপ মনসুনফাইভ, ২য় রানার আপ লুনার_হার্ভেস্টার্স (ভার্চুয়াল), রংপুর: চ্যাম্পিয়ন টিম ইনোভেটর্স বিডি (ভার্চুয়াল), ১ম রানার আপটিম নভোচারী, ২য় রানার আপ এগ্রি ভিশন, রাজশাহী: চ্যাম্পিয়ন এনভো_ফাইটার্স (ভার্চুয়াল), ১ম রানার আপ কোডব্ল্যাক (ভার্চুয়াল), ২য় রানার আপ দ্য অর্বভেঞ্জার্স (ভার্চুয়াল), সিলেট: চ্যাম্পিয়ন টিম ওআরসিএ (ভার্চুয়াল), ১ম রানার আপ টিম নভো, ২য় রানার আপ সাস্ট ব্রেইনস্টর্মারস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের জন্য শাওমির নতুন স্মার্টওয়াচ
নির্বাচিত

শিশুদের জন্য শাওমির নতুন স্মার্টওয়াচ

তরুণদের মন জয় করছে ফেসবুক ডেটিং
প্রযুক্তি সংবাদ

তরুণদের মন জয় করছে ফেসবুক ডেটিং

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন মারমা যুবক
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন মারমা যুবক

ব্যাগপ্যাকার্সে বিকাশ পেমেন্টে অর্ধেকদামে ব্যাগ
ছাড় ও অফার

ব্যাগপ্যাকার্সে বিকাশ পেমেন্টে অর্ধেকদামে ব্যাগ

সাশ্রয়ী মূল্যে নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস আনছে সনি
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী মূল্যে নয়েজ ক্যানসেলিং ইয়ারবাডস আনছে সনি

নন-গেইমিং অ্যাপে বেশি সময় দেবেন অ্যাপল ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

নন-গেইমিং অ্যাপে বেশি সময় দেবেন অ্যাপল ব্যবহারকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন
বিবিধ

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়
কিভাবে করবেন

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ অক্টোবর ২০২৪

বেসিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix