Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 14 October 2024
অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি
Share on FacebookShare on Twitter

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) স্মার্টফোনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার স্মার্টফোনের গ্লোবাল লিডার অপো নিয়ে এসেছে আরেকটি অসাধারণ ফোন: অপো রেনো১২ ৫জি। বাংলাদেশের ব্যবহারকারীদেরকে স্মার্টফোনের সর্বাধুনিক অভিজ্ঞতা দেওয়ার জন্য ফোনটি বিশেষভাবে তৈরি।

রেনো১২ ৫জি-তে উপভোগ করুন লাইভ ফটো-এর জাদু! মাত্র একটি ট্যাপ দিয়েই ধরে রাখুন আপনার অমূল্য মুহূর্তগুলিকে। আপনার সৃজনশীলতা প্রকাশের জন্য আপনি একাধিক ফরম্যাট ব্যবহার করতে পারবেন। ছবির শটগুলিকে নিখুঁত করতে চান? তাহলে, খুব সহজেই পছন্দের ফ্রেম নির্বাচন করুন এবং আপনার স্মৃতিগুলোকে করে তুলুন জীবন্ত। লাইভ ফটো-এর মাধ্যমে নতুনভাবে দেখুন বিশ্বকে।

রেনো১২ ৫জি-তে রয়েছে এআই ক্লিয়ার টেকনোলজি, যা উন্নত জেনারেটিভ এআইয়ের সাহায্যে মুখের অবয়ব, চুল ও ভ্রুয়ের মতো মুখমণ্ডলের অংশগুলির স্পষ্টতা বাড়িয়ে আরও স্বচ্ছ ও পরিষ্কার গ্রুপ ফটোর নিশ্চয়তা দেয়। এর অন-ডিভাইস এআই প্রসেসিংয়ের ফলে দ্রুত ছবি তৈরি হবে এবং প্রাইভেসিও বৃদ্ধি পাবে। বেস্ট ফেস ফিচারটি ছবিতে চোখ বন্ধ থাকলেও তা ঠিক করে দেবে। ফলে বাড়ির পার্টিতে হোক বা অফিসের অনুষ্ঠানে – সব জায়গাতেই প্রত্যেকে তার সেরা ছবিটি পাবেন। নির্বিঘ্নে এবার উপভোগ করুন রিয়াল-টাইম এডিটিং, যা গ্রুপ ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে।

দ্রুত গতির চার্জিং ও নির্ভরযোগ্য ৫,০০০ এমএএইচ ব্যাটারির কারণে নিশ্চিন্তে আপনি চার বছর পর্যন্ত ফোনটি ব্যবহার করতে পারবেন। ৮০ডব্লিউ সুপারভুক ফ্ল্যাশ চার্জ থাকায় ফোনটি মাত্র ৪৭ মিনিটেই ১% থেকে ১০০% পর্যন্ত চার্জ করা যায়। ফলে সারা দিন আপনি থাকবেন নিশ্চিন্তে।

১২জিবি র‌্যাম ও ৫১২জিবি রম ফোনটির পারফরমেন্স ও স্টোরেজের সক্ষমতা বাড়িয়ে বাধাহীন অপটিমাইজেশন ও দ্রুত গতিতে প্রতিটি কাজের নিশ্চয়তা দেবে।

৩ডি ১২০ হার্জ কার্ভড স্ক্রিনে আপনি উপভোগ করবেন বিলিয়ন রংয়ের আভা। এই স্ক্রিনের এফএইচডি+ রেজ্যুলেশনের ফলে আপনি পাবেন বর্ডারহীন আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে ব্যবহারের সুবিধা। চোখের স্বাচ্ছন্দ্যের সাথে উপভোগ করতে পারবেন প্রাণবন্ত সব রং।

স্মার্টফোনে এআই বিপ্লবের ধারাবাহিকতায় অপো রেনো১২ ৫জি-তে যোগ করা হয়েছে বিভিন্ন এআই ফিচার। যেমন, সহজে ছবি থেকে কিছু মোছার জন্য রয়েছে এআই ইরেজার ২.০ এবং নেটওয়ার্কের যেকোনো অবস্থায় সঠিক নেভিগেশনের জন্য রয়েছে এআই লিঙ্কবুস্ট। দীর্ঘস্থায়িত্বের জন্য বিশেষভাবে তৈরি এই ফোন পড়ে গেলে বা পানি, ধূলা ও তরলের ছিঁটা লাগলেও থাকবে অক্ষত।

অপো অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন,“আমরা শুধু একটি ডিভাইস নিয়ে আসিনি, বরং উন্নত এআই প্রযুক্তির একটি গেটওয়ে নিয়ে এসেছি। অপো স্মার্টফোনে এআই ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনী ফিচারের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়ন করছে। মোবাইল ইন্টারঅ্যাকশনকে ‍ফিচারগুলো নতুনভাবে সংজ্ঞায়িত করছে। স্মার্ট ফটোগ্রাফি থেকে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স অপ্টিমাইজেশান – সবক্ষেত্রেই আমরা এআইয়ের অর্জনের ক্ষেত্রকে প্রসারিত করতে অঙ্গীকারবদ্ধ।”

বাংলাদেশের ব্যবহারকারীরা অপো রেনো১২ ৫জি (১২জিবি+৫১২জিবি)-এর বিভিন্ন উদ্ভাবনী সুবিধা ব্যবহার করতে পারবেন। ফোনটির রয়েছে স্টাইলিশ রং – অ্যাসট্রো সিলভার ও ম্যাট ব্রাউন। অপো অথোরাইজড আউটলেটগুলোতে ৫৯,৯৯০ টাকায় পাওয়া যাবে ফোনটি।

অপো এনকো এয়ার ও ২ বছর ওয়ারেন্টিসহ বিশেষ গিফট বক্স পেতে প্রি-অর্ডার করুন অপো রেনো১২ ৫জি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেনো১২ ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফটোগ্রাফি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি২১
নির্বাচিত

ভিভো ভি ২১: ৫জি মিড রেঞ্জের পারফেক্ট ফোন

নতুন আইফোন এসইর ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে
নির্বাচিত

নতুন আইফোন এসইর ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে

তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা: কারও প্রতি পক্ষপাত না করার কথা বললো বিটিআরসি
টেলিকম

তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা: কারও প্রতি পক্ষপাত না করার কথা বললো বিটিআরসি

মেলায় চাহিদার শীর্ষে ওয়ালটনের সাইড বাই সাইড ডোরের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

মেলায় চাহিদার শীর্ষে ওয়ালটনের সাইড বাই সাইড ডোরের ফ্রিজ

উদ্ভাবনী ‘স্মার্ট চেক’ নিয়ে পেপারফ্লাই
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনী ‘স্মার্ট চেক’ নিয়ে পেপারফ্লাই

অটোমোবাইল

রয়েল এনফিল্ডের নতুন বাইক আসছে নভেম্বরেই

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ৬০০এস ৫জি
নির্বাচিত

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 October 2024

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix