Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্ভাবনী ‘স্মার্ট চেক’ নিয়ে পেপারফ্লাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 October 2019
উদ্ভাবনী ‘স্মার্ট চেক’ নিয়ে পেপারফ্লাই
Share on FacebookShare on Twitter

দেশের ই-কমার্স খাতের প্রতিকূলতা দূরীকরণে উদ্ভাবনী সব সমাধান নিয়ে কাজ করছে পেপারফ্লাই। এরই ধারাবাহিকতায়, ‘স্মার্ট রিটার্ন’র পরে ‘স্মার্ট চেক’ ফিচারের উদ্বোধন করলো প্রতিষ্ঠানটি। সম্প্রতি, পেপারফ্লাই কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিথিরা দেশের ই-কমার্স খাতের উন্নয়নে পেপারফ্লাই’র প্রচেষ্টা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং ই-কমার্স খাতের অন্যতম প্রধান সমস্যা সমাধানে কার্যকরী সমাধান নিয়ে আসার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

সকল ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ‘রিটার্ন’ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, অনলাইন অর্ডার থেকে প্রায় ২৪ শতাংশ পণ্য ফেরত আসে। ফেরত আসা এসব পণ্য পুনরায় ডেলিভারি করতে ই-কমার্স ও তাদের লজিস্টিক পার্টনারদের নতুন করে ব্যয় বহন করতে হয়।

ফেরত আসা ২৪ শতাংশ পণ্যের মধ্যে ২১ শতাংশই ঘটে ক্রেতার অনিচ্ছা এবং ডেলিভারির সময় তার অনুপস্থিতির কারণে। বাকি ৩ শতাংশ ঘটে পণ্য কিংবা পণ্যের প্যাকেজিং- এর ঝামেলা বা ত্রুটি কিংবা দেরিতে ডেলিভারি দেয়ার কারণে। কিন্তু সবসময় এ সঠিকভাবে এর কারণ ও সংখ্যার হিসাব পাওয়া যায় না। সঠিক সময় পণ্য ফেরত আসার সঠিক কারণ জানা গেলে তা ই-কমার্স খাতের এক নম্বর সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।

‘রিটার্ন পারসেন্ট’ বা সরবরাহ করতে না পারা পণ্যের পরিমাণ হ্রাসে কার্যকরী সমাধান নিয়ে আসতে অনেকদিন ধরেই কাজ করেছে পেপারফ্লাই। যার ভিত্তিতে গত মাসে প্রতিষ্ঠানটি উন্মোচন করে ‘স্মার্ট রিটার্ন’ ফিচার। আর এখন নিয়ে এলো ‘স্মার্ট চেক’ ফিচার।

ক্রেতার সিদ্ধান্তহীনতার কারণে পণ্য ফেরত আসার সমাধান নিয়ে কাজ করবে ‘স্মার্ট চেক’। এ ফিচার পেপারফ্লাই নিবন্ধিত মার্চেন্টদের সুযোগ করে দিবে তাদের ক্রেতাদের সম্পর্কে আরও বেশি তথ্য জানার। এ তথ্যের মধ্যে থাকবে ক্রেতাদের অর্ডারকৃত পণ্যের প্রতি তাদের মনোভাব, কতো শতাংশ ক্রেতা পণ্য ডেলিভারি নিচ্ছে, কতো শতাংশ নিচ্ছে না ইত্যাদি তথ্য। যা ভবিষ্যতে মার্চেন্টদের ওই ক্রেতার পণ্য অর্ডার ও পণ্য ডেলিভারির অনুপাত এবং ত্রেতার ক্রয় স্বভাব সম্পর্কে জানতে সহায়তা করবে এবং সে অনুযায়ী মার্চেন্টরা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। নির্দিষ্ট অর্ডার ট্র্যাকও করা যাবে এ ফিচারের মাধ্যমে।

এ নিয়ে পেপারফ্লাই’র প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) রাহাত আহমেদ বলেন, স্মার্ট রিটার্নের পর স্মার্ট চেক নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত। যাত্রার শুরু থেকেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি লজিস্টিক খাতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসার জন্য। ‘স্মার্ট রিটার্ন’ ও ‘স্মার্ট চেক’ সে প্রচেষ্টারই ফল। সামগ্রিকভাবেই লজিস্টিক খাতের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে চায় পেপারফ্লাই। আর এ প্রতিশ্রুতিতে আমরা ভবিষ্যতেও এগিয়ে যাবো।

বাংলাদেশে রিটেইল খাতে ই-কমার্সের পরিমাণ বর্তমানে ১ শতাংশেরও কম কিন্তু এ বাজার আগামী দশকের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যেহেতু, লজিস্টিক ই-কমার্স খাতের প্রবৃদ্ধির অন্যতম সহায়ক তাই অনুষ্ঠানে অতিথিরা ভবিষ্যতে ‘স্মার্ট চেক’র মতো এ ধরনের আরও উদ্ভাবন নিয়ে আসার ব্যাপারে ভাবনা ও আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
অর্থ ও বাণিজ্য

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ বিষয়ক “বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং

প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে প্রযুক্তিতে বিশ্বের শীর্ষে প্রতিষ্ঠিত করবই -মোস্তাফা জব্বার

টেলিগ্রামে স্পয়লার ফরম্যাটিংসহ একাধিক নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রামে স্পয়লার ফরম্যাটিংসহ একাধিক নতুন ফিচার

ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ স্মার্টফোনই
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ স্মার্টফোনই

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2019

উদ্ভাবনী ‘স্মার্ট চেক’ নিয়ে পেপারফ্লাই

Techzoom.TV |
TechzoomTV