Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২,২৫০ টাকায় বাংলালিংক ও সিম্ফনির ফোরজি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 October 2024
২,২৫০ টাকায় বাংলালিংক ও সিম্ফনির ফোরজি ফোন
Share on FacebookShare on Twitter

বাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি যৌথভাবে সাশ্রয়ী মূল্যের একটি ফোরজি ফোন বাজারে এনেছে। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে আনা সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন ভিওএলটিই সমর্থন করবে।

ডিভাইসটির ক্রেতা বাংলালিংকের ফ্রি ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে ফোনটির ক্রেতা বাংলালিংকের পক্ষ থেকে বিনামূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য) পাবেন। প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পেতে ডায়াল করতে হবে *১২১*৭০১#। পরবর্তী পাঁচ মাসের জন্য প্রতি মাসে ১ জিবি করে ফোরজি ডেটা পেতে ডায়াল করতে হবে *১২১*৭০২#। বাংলালিংকের নতুন ও পুরানো সকল গ্রাহক এ অফার উপভোগ করতে পারবেন।

এ ক্যাম্পেইন নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন বলেন, “দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সিম্ফনির সাথে অংশীদারিত্বে মাধ্যমে সাশ্রয়ী ফোরজি ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগ অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সার্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতে মানসম্পন্ন সেবা ও নির্ভরযোগ্য ডিভাইস সুলভ মূল্যে প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যার ধারাবাহিকতায়, প্রথমবারের মতো ফোন ব্যবহারকার করবেন, এমন ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে আমরা এ ক্যাম্পেইন চালু করেছি।”

সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, “এ ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ইভো ১০ ডিভাইস ও বাংলালিংকের সেরা নেটওয়ার্ক দেশের সকল মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।”

বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশজুড়ে সকল ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি ইভো ১০ হ্যান্ডসেট। এতে রয়েছে ২.৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র‍্যাম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সাথে আরও আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ডিভাইসটিতে ২০০০ কনট্যাক্ট সেভ করা যাবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো নির্বিঘেœ চালানো যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলালিংকসিম্ফনিসিম্ফনি ইভো ১০

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটবিহীন ডিজিটাল পাঠদান চালু করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
টেলিকম

ইন্টারনেটবিহীন ডিজিটাল পাঠদান চালু করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

অক্সিজেন ওএস ১১ নতুন ফিচার্স
প্রযুক্তি সংবাদ

অক্সিজেন ওএস ১১ নতুন ফিচার্স

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট
প্রযুক্তি সংবাদ

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
প্রযুক্তি সংবাদ

ভারতে এআই ডেটা হাব তৈরিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল

৩০ হাজারে এই সময়ে বেস্ট পাঁচটি ফোন
নির্বাচিত

৩০ হাজারে এই সময়ে বেস্ট পাঁচটি ফোন

যৌথভাবে সেমিকন্ডাক্টর বানাতে চায় সনি, টিএসএমসি
নির্বাচিত

যৌথভাবে সেমিকন্ডাক্টর বানাতে চায় সনি, টিএসএমসি

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2024

২,২৫০ টাকায় বাংলালিংক ও সিম্ফনির ফোরজি ফোন

Techzoom.TV |
TechzoomTV