Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী আইটি খাতে ব্যয় বাড়বে ৯ দশমিক ৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 2 November 2024
বিশ্বব্যাপী আইটি খাতে ব্যয় বাড়বে ৯ দশমিক ৩ শতাংশ
Share on FacebookShare on Twitter

আগামী বছর বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে ব্যয় ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ লাখ ৭৪ হাজার কোটি (৫.৭৪ ট্রিলিয়ন) ডলারে পৌঁছতে পারে। শিল্পভিত্তিক প্রতিবেদনের জন্য পরিচিত গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান গার্টনার গত মাসের শেষের দিকে এ তথ্য জানায়। গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, জেনারেটিভ এআই (জেনএআই) প্রযুক্তিতে বাড়তি খরচের কারণে সামনের বছর সার্ভার বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়বে। জেনএআইকে আগামী বছর প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে চিহ্নিত করেছে গার্টনার।

কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ও বিশ্লেষক জন ডেভিড লাভলক বলছেন, বর্তমান জেনএআইয়ের বিনিয়োগে মুখ্য ভূমিকা রাখে বড় প্রযুক্তি কোম্পানিগুলো, যারা জেনএআইয়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করছে। তিনি পূর্বাভাস দেন যে ২০২৫ সাল থেকে কোম্পানির চিফ ইনফরমেশন অফিসাররা (সিআইও) জেনএআইতে বিনিয়োগ শুরু করবে। তবে এক্ষেত্রে বিনিয়োগ বাড়লেও জেনএআইয়ের সক্ষমতার প্রতি সিআইওদের প্রত্যাশা কমতে পারে। কারণ বর্তমানে এআই মডেল ও ডাটার গুণমান মানুষের উচ্চ প্রত্যাশাকে পূরণ করতে নাও পারে।

গার্টনারের বিশ্লেষকরা সম্প্রতি ‘গার্টনার আইটি সিম্পোজিয়াম/এক্সপো’ ইভেন্টে প্রযুক্তিবাজারকে প্রভাবিত করা ট্রেন্ডগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা জানিয়েছেন, ২০২৪ সালে এখন পর্যন্ত ডাটা সেন্টার সিস্টেমে ব্যয় প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। যদিও এটি ২০২৫ সালে এ খাতে ব্যয় প্রায় ৫ হাজার কোটি ডলার বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। এ প্রবৃদ্ধির প্রধান চালক হলো সার্ভার বিক্রি, যা ২০২৩ সালের ১৩ হাজার ৪০০ কোটি ডলার থেকে ২০২৮ সালের মধ্যে ৩৩ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। সংখ্যাটি ২০২৫ সালের প্রত্যাশিত ২৫ হাজার ৭০০ কোটি ডলার থেকেও বেশি।

এ বিষয়ে বিশ্লেষক লাভলক বলেছেন, ‘ডাটা সেন্টার সিস্টেমে অতীতের ক্লাউড পরিষেবা ও আউটসোর্সিংয়ের প্রভাবকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে জেনারেটিভ এআই। সার্ভার ব্যয়ে ক্লাউড ও আউটসোর্সিং কোম্পানিগুলোর বছরে ৬ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছতে প্রায় ২০ বছর লেগেছে। বিপরীতে জেনএআইয়ের চাহিদা ২০২৩ থেকে ২০২৮ সালের মধ্যে সার্ভার বিক্রিকে প্রায় তিন গুণ বাড়িয়ে দেবে।’

এদিকে ২০২৫ সালে সফটওয়্যারের ওপর বিনিয়োগ ১৪ শতাংশ বেড়ে ১ লাখ ২৩ হাজার কোটি ডলারে (১.২৩ ট্রিলিয়ন) পৌঁছানোর প্রত্যাশা করছে গার্টনার। একই সময়ে আইটি সার্ভিসে ব্যয় ২০২৫ সালে ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ লাখ ৭৩ হাজার কোটি (১.৭৩ ট্রিলিয়ন) ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে।

লাভলক বলেছেন, ‘সফটওয়্যার ও আইটি সার্ভিসগুলো প্রযুক্তি খাতে প্রবৃদ্ধির প্রধান উৎস। এ দুই ক্ষেত্রে এআই-নির্ভর প্রকল্পগুলোয় বেশি বিনিয়োগের প্রত্যাশা করা হচ্ছে, যেমন ই-মেইল ও কনটেন্ট তৈরির টুল। সফটওয়্যার ও আইটি সার্ভিসের বাজার বেশ পুরনো এবং এখানে কয়েকটি বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে, তবুও ২০২৪ সালে জেনএআই-নির্ভর পণ্য এবং পরিষেবার কারণে এ বাজার বৈশ্বিক বিনিয়োগে ৬৬০ কোটি ডলার ও ২০২৫ সালে ৭৪০ কোটি ডলার যুক্ত করার প্রত্যাশা রয়েছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে সেলস পার্টনার নিযুক্ত করলো ফেসবুক
নির্বাচিত

বাংলাদেশে সেলস পার্টনার নিযুক্ত করলো ফেসবুক

মাইক্রোল্যাব অফিসিয়ালি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
প্রযুক্তি সংবাদ

মাইক্রোল্যাব অফিসিয়ালি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

উদ্যমী তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বই ‘লিডারশিপ উইথ সোল’ ঢাকায় প্রকাশ
প্রযুক্তি সংবাদ

উদ্যমী তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বই ‘লিডারশিপ উইথ সোল’ ঢাকায় প্রকাশ

টুইটারের ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার চালু
নির্বাচিত

টুইটারের ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার চালু

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

ডিলিট করা হবে টিকটক ভিডিও!

ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও রপ্তানি বাজার সম্প্রসারণের প্রত্যয়
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং ও রপ্তানি বাজার সম্প্রসারণের প্রত্যয়

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2024

বিশ্বব্যাপী আইটি খাতে ব্যয় বাড়বে ৯ দশমিক ৩ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV