Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রেতাদের কাছে বাংলাদেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা পৌঁছে দেয়ার প্রত্যয়

ওয়ালটন কম্পিউটারের ঢাকা ডিলার মিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 November 2024
ক্রেতাদের কাছে বাংলাদেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা পৌঁছে দেয়ার প্রত্যয়
Share on FacebookShare on Twitter

অনুষ্ঠিত হলো ওয়ালটন কম্পিউটারের ঢাকা ডিলার মিট। দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত এই ডিলার মিটে ঢাকা ডিভিশনের শতাধিক আইটি ব্যবসায়ী অংশ নেন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা আরো সহজে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিলার মিটে অংশ নেয়া আইটি ব্যবসায়ীগণ।

রোববার সন্ধ্যায় (৩ নভেম্বর, ২০২৪) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ডিলার মিটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিমের উপস্থাপনায় অনুষ্ঠানে কি-নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ। স্বাগত বক্তব্য দেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ইনচার্জ আবু জাহিদ পরাগ।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী তার বক্তব্যে ডিলারদের বিজনেস পার্টনার হিসেবে অভিহিত করেন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কীভাবে ব্যবসায়িক প্রসার আরো বাড়ানো যায় এবং ক্রেতাদের কিভাবে সর্বোচ্চ সেবা দেয়া যায় সেটা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
তৌহিদুর রহমান রাদ কি-নোট প্রেজেন্টেশনে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত ও বাজারজাতকৃত পণ্য, সেবা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪১ ধরনের আইটি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপ, কম্পিউটার, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার ইত্যাদি।

তিনি জানান, আধুনিক বিশ্বে ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের পণ্য দিতে ওয়ালটন প্রতিনিয়ত কাজ করছে। চলতি মাসেই ক্রেতাদের জন্য ত্রয়োদশ ও চতুর্দশ প্রজন্মের ল্যাপটপ-কম্পিউটার উন্মুক্ত করতে যাচ্ছে ওয়ালটন। পাশাপাশি খুব শিগগিরই ইন্টেল আল্ট্রা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সমৃদ্ধ ল্যাপটপ ও ডেক্সটপ আনছে ওয়ালটন।

অনুষ্ঠানে জানানো হয় ‘কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন-৪’ এর আওতায় ক্রেতারা যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, প্রিন্টার, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারছেন। ৬ মাসের কিস্তি বা ইএমআইতে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও রয়েছে এই ডিসকাউন্ট সুবিধা। এছাড়াও, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকেও ‘এক্সক্লুসিভ অফার’ এ আইটি পণ্য সামগ্রী ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি বিভিন্ন আইটি পণ্যের সঙ্গে রয়েছে ফ্রি পণ্য।

ওয়ালটনকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে ডিলার মিটে অংশ নেয়া আইটি ব্যবসায়ীগণ সর্বোচ্চ ক্রেতাসুবিধা প্রদানে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। তারা ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আরো বেশি মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড
প্রযুক্তি সংবাদ

এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড

নির্বাচিত

ফেসবুক ব্যবহার শিশুর মানসিক চাপ বাড়ায়: গবেষণা

ক্যানন সাশ্রয়ী দামে হালকা ওজনের পোর্ট্রেট লেন্স আনল
প্রযুক্তি বাজার

ক্যানন সাশ্রয়ী দামে হালকা ওজনের পোর্ট্রেট লেন্স আনল

ফেস রিকগনিশনের মাধ্যমে গাড়ি আনলক করা যাবে?
অটোমোবাইল

ফেস রিকগনিশনের মাধ্যমে গাড়ি আনলক করা যাবে?

ইউটিউবকে হার মানাবে নবীন ইউআরঅন!
প্রযুক্তি সংবাদ

ইউটিউবকে হার মানাবে নবীন ইউআরঅন!

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো
নির্বাচিত

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 November 2024

ক্রেতাদের কাছে বাংলাদেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা পৌঁছে দেয়ার প্রত্যয়

Techzoom.TV |
TechzoomTV