Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলকে ছাড়িয়ে আবারো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 November 2024
অ্যাপলকে ছাড়িয়ে আবারো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

২০২৪ সালে প্রযুক্তিবিশ্বে একটি আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিভিন্ন খাতের কোম্পানি সম্প্রতি এ উদীয়মান প্রযুক্তিতে ব্যাপক অর্থ বিনিয়োগ করছে। জেনসেন হুয়াংয়ের নেতৃত্বাধীন এনভিডিয়া কোম্পানি বর্তমানে এআই প্রযুক্তির দ্রুত প্রবৃদ্ধির মধ্যে একটি কেন্দ্রীয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানিটি বাজার মূলধনের দিক থেকে এখন অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে এসেছে। এটি এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি। আর এ সফলতার পেছনে ভূমিকা রেখেছে এআই প্রযুক্তির বাড়তি চাহিদা।

গত মঙ্গলবার এনভিডিয়ার বাজার মূলধন ৩ দশমিক ৪৩ ট্রিলিয়ন (৩ লাখ ৪৩ হাজার কোটি) ডলারে উন্নীত হয়। অন্যদিকে অ্যাপলের বাজারমূল্য ৩ দশমিক ৩৮ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩৮ হাজার কোটি ডলার। প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, এটি এনভিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে জুনেও এনভিডিয়া একবার অল্প সময়ের জন্য অ্যাপলকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল। আবার গত অক্টোবরের শেষের দিকে কোম্পানিটির শেয়ারের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের সবচেয়ে বেশি বাজার মূলধনসম্পন্ন কোম্পানির স্বীকৃতি পায় এনভিডিয়া। তবে এ অর্জন ছিল সাময়িক। এর মাধ্যমে প্রকাশ পায়, দুটি বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে প্রতিযোগিতাও কতটা তীব্র।

সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির সিইও জেনসেন হুয়াং বলেছেন, এনভিডিয়ার দ্রুত প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে তাদের হপার চিপগুলোর জোরালো চাহিদা ও আসন্ন ব্ল্যাকওয়েল প্রজন্মের চিপের প্রতি আগ্রহ। এসব চিপ বিশ্বজুড়ে এআই গবেষণা ও ডাটাভিত্তিক অ্যাপ্লিকেশনগুলোয় ব্যবহৃত হয়। এগুলো এনভিডিয়াকে ডাটা সেন্টার আধুনিকীকরণ ও কম্পিউটিং শক্তি বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করছে। উল্লেখ্য হপার হলো এনভিডিয়ার এআইকেন্দ্রিক চিপ সিরিজের কোডনেম। আর ব্ল্যাকওয়েল কোম্পানির জিপিইউ আর্কিটেকচারের পরবর্তী প্রজন্ম। এটি উচ্চ কার্যক্ষমতার কম্পিউটিং ও এআই প্রসেসিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে।

কোম্পানিটি সম্প্রতি রেকর্ড আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে জানিয়ে সিইও জেনসেন হুয়াং বলেছেন, ‘বিশ্বব্যাপী ডাটা সেন্টারগুলো তাদের পুরো কম্পিউটিং সিস্টেম আধুনিকীকরণের জন্য দ্রুতগতির কম্পিউটিং ও জেনারেটিভ এআই ব্যবহার করছে। বৈশ্বিক এ পরিবর্তন এনভিডিয়ার প্রবৃদ্ধিতে সহায়ক হচ্ছে।’ চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এনভিডিয়া আগের প্রান্তিকের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ১২২ শতাংশ। তৃতীয় প্রান্তিকে ৩ হাজার ২৫০ কোটি ডলার আয় করবে বলে প্রত্যাশা করছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিদরা বলছেন, উন্নত কম্পিউটার চিপ তৈরি করায় এনভিডিয়া এআই শিল্পে একটি নেতৃস্থানীয় কোম্পানি হয়ে উঠেছে। এসব চিপ জটিল এআইভিত্তিক কাজ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (চ্যাটজিপিটি) প্রশিক্ষণ ও ডাটা সেন্টারে উন্নত ডাটা প্রক্রিয়াকরণ। এছাড়া এনভিডিয়ার জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) বিশেষভাবে একাধিক কাজ একসঙ্গে সম্পন্ন করতে সক্ষম।

তারা বলছেন, অন্যান্য কোম্পানিও কম্পিউটার চিপ তৈরি করছে, তবে এনভিডিয়া এআই হার্ডওয়্যার উদ্ভাবনে মনোযোগ দেয়ার কারণে এটি প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। অনেক বিনিয়োগকারীদের মতে, এআই বিশ্বে যে প্রতিযোগিতা চলছে, তা থেকে সবচেয়ে লাভবান এনভিডিয়া।

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে এনভিডিয়ার বাজার মূলধন ২ লাখ কোটি ডলারে উন্নীত হয়। আর ২ লাখ কোটি থেকে ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলারে উন্নীত হতে সময় লেগেছে তিন মাসের বেশি কিছু সময়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টার্টআপে উদ্ভাবনের পথে চুয়েটের নতুন গতি
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপে উদ্ভাবনের পথে চুয়েটের নতুন গতি

মধ্যবিত্তের ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!
নির্বাচিত

৫ হাজার টাকা কমে রিয়েলমি ফোন!

বৈশ্বিক সমাধানই রুখতে পারে র‍্যানসমওয়্যার আক্রমণ
নির্বাচিত

বৈশ্বিক সমাধানই রুখতে পারে র‍্যানসমওয়্যার আক্রমণ

নবায়নযোগ্য শক্তি গবেষণা ও উন্নয়নে চুয়েট একধাপ এগিয়ে
প্রযুক্তি সংবাদ

নবায়নযোগ্য শক্তি গবেষণা ও উন্নয়নে চুয়েট একধাপ এগিয়ে

দেড় কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ‘এজেন্ট স্মিথ’ ম্যালওয়্যারে আক্রান্ত
পাঁচমিশালি

দেড় কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ‘এজেন্ট স্মিথ’ ম্যালওয়্যারে আক্রান্ত

টেলিযোগাযোগ খাতে কর অর্ধেক করার প্রস্তাব অ্যামটবের
নির্বাচিত

টেলিযোগাযোগ খাতে কর অর্ধেক করার প্রস্তাব অ্যামটবের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
নির্বাচিত

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

আগামী দিনের বিদ্যুৎ ব্যবস্থা কেমন হবে? শুধু বিদ্যুৎ...

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 November 2024

অ্যাপলকে ছাড়িয়ে আবারো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া

Techzoom.TV |
TechzoomTV