Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নির্বাচনের পর ক্রিপ্টোয় আগুন, ৮১ হাজারে বিটকয়েন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
নির্বাচনের পর ক্রিপ্টোয় আগুন, ৮১ হাজারে বিটকয়েন
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পরপরই বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম ৮১ হাজার ডলার ছাড়িয়েছে।

সোমবার বিটকয়েনের দামে নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার পাশাপাশি মার্কিন কংগ্রেসে ক্রিপ্টোপন্থী প্রার্থীদের ফিরে আসা এ খাতের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

বছরের শুরুতে বিটকয়েনের দাম ছিল ৩৮ হাজার ৫০৫ ডলার, যেখানে এর সর্বশেষ দাম দ্বিগুণেরও বেশি বেড়ে এখন পৌঁছেছে ৮১ হাজার ৫৭২ ডলারে। এমনকি এর আগে ৮১ হাজার ৮৯৯ ডলারের সর্বোচ্চ রেকর্ডমূল্যেও পৌঁছেছে বিশ্বের বৃহত্তম ও সর্বাধিক পরিচিত ক্রিপ্টোমুদ্রাটি।

নির্বাচনী প্রচারণার সময় ডিজিটাল সম্পদ নিয়ে ইতিবাচক কথা বলার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এ ছাড়া, বিটকয়েনের জন্য একটি জাতীয় কোষাগার তৈরির কথাও বলেছেন তিনি।

এদিকে, নির্বাচনের পর অন্যান্য তথাকথিত ‘ট্রাম্প ট্রেডস’ মার্কিন শেয়ারবাজারে কিছুটা খেই হারালেও ক্রিপ্টোমুদ্রার দাম বেড়েই চলেছে।

“বিটকয়েনের ‘ট্রাম্প-পাম্প’ নিজের গতিতেই চলছে, যেখানে রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসে লাল পতাকা নিয়ে যাওয়ার কাছাকাছি। ক্রিপ্টোজনতা হয়ত ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণ মুক্ত করার পক্ষে বাজি ধরেছে,” মার্কিন ‘হাউজ অফ রিপ্রেসেন্টেটিভস’ ও ‘সেনেট’ উভয় কক্ষে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ চলে আসার বিষয়টি ইঙ্গিত দিয়ে বলেছেন আর্থিক পরিষেবা কোম্পানি ‘সিটি ইন্ডেক্স’-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন।

মার্কিন নির্বাচনে ক্রিপ্টোপন্থী কংগ্রেস প্রার্থীদের সমর্থনের জন্য গোটা ক্রিপ্টো খাতের খরচ ছিল ১১ কোটি ৯০ লাখ ডলারের বেশি, যা সিংহভাগ ক্ষেত্রে সফলই বলা যায়।

মার্কিন কংগ্রেসে ক্রিপ্টো খাতের অন্যতম বড় শত্রু হিসেবে বিবেচিত ওহাইও অঙ্গরাজ্যের সেনেট ব্যাংকিং কমিটি প্রধান শেরড ব্রাউনকে ছাঁটাই করা হয়েছে, যেখানে মিশিগান, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, অ্যালাবামা ও নর্থ ক্যারোলােইনার ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় দলের ক্রিপ্টোপন্থী প্রার্থীরা নির্বাচনে জয় পেয়েছে।

এদিকে, সেপ্টেম্বরে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামের নতুন একটি ক্রিপ্টো ব্যবসাও প্রকাশ করেছেন ট্রাম্প। তবে, এ ব্যবসার বিস্তারিত তথ্য নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও বিনিয়োগকারীরা এরইমধ্যে এ খাতের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫টি কারণ CCTV-এর জন্য স্মার্ট ভিডিও নজরদারি HDDs প্রয়োজন
প্রযুক্তি সংবাদ

৫টি কারণ CCTV-এর জন্য স্মার্ট ভিডিও নজরদারি HDDs প্রয়োজন

চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রাইম ব্যাংক’র কার্ডহোল্ডাররা
অর্থ ও বাণিজ্য

চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রাইম ব্যাংক’র কার্ডহোল্ডাররা

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে
কিভাবে করবেন

মুঠোফোনে খুদে বার্তার যন্ত্রণা বন্ধ করবেন যেভাবে

ওয়ানপ্লাস কম দামের স্মার্টফোন আনছে
নির্বাচিত

আপনার ফোনের এক্সপায়ার ডেট কবে জানেন?

ব্রাউজিংয়ের উন্নয়নে কাজ করবে অ্যাপল গুগল মাইক্রোসফট
নির্বাচিত

ব্রাউজিংয়ের উন্নয়নে কাজ করবে অ্যাপল গুগল মাইক্রোসফট

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ প্রো ও গ্যালাক্সি এস২১-এর লড়াইয়ে কে জিতলো

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন
কিভাবে করবেন

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি
অর্থ ও বাণিজ্য

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যে সিটি ব্যাংকের...

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ নভেম্বর ২০২৪

নির্বাচনের পর ক্রিপ্টোয় আগুন, ৮১ হাজারে বিটকয়েন

Techzoom.TV |
TechzoomTV