Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে যে ম্যালওয়্যার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 November 2024
ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে যে ম্যালওয়্যার
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তা গবেষকেরা সম্প্রতি এক নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন। ম্যালওয়্যারটি ব্যবহার করে দূর থেকে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ চুরি করতে পারে সাইবার অপরাধীরা। ‘টক্সিকপান্ডা’ নামের এই ম্যালওয়্যারটি জনপ্রিয় অ্যাপের ভুয়া সংস্করণ তৈরির পর ফোনে প্রবেশ করে। বিশেষ করে গুগল ক্রোমের ভুয়া অ্যাপ তৈরি করে ম্যালওয়্যারটি ছড়ানো হয়। সাধারণত ‘সাইডলোডিং’ পদ্ধতির মাধ্যমে ফোনে এসব ভুয়া অ্যাপ ছড়ানো হয়।

ক্লিয়াফ্লাই ইন্টেলিজেন্স নামের একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গত অক্টোবরে ম্যালওয়্যারটির সন্ধান পায়। প্রথমে এটি টিজিটক্সিক নামে আরও একটি ব্যাংকিং ট্রোজান সফটওয়্যার–সংশ্লিষ্ট ছিল বলে অনুমান করা হলেও পরবর্তী বিশ্লেষণে এর ভিন্ন কোডের সন্ধান মেলে। টক্সিকপান্ডার প্রধান লক্ষ্য হলো আক্রান্ত ফোন থেকে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা। এ জন্য এটি ‘অ্যাকাউন্ট টেকওভার’ ও ‘অন-ডিভাইস ফ্রড’ পদ্ধতি ব্যবহার করে ব্যাংকের নিরাপত্তাব্যবস্থাকে এড়িয়ে যায়। তবে ম্যালওয়্যারটি এখনো পুরোপুরি সক্রিয় নয়। এর কিছু নির্দেশ এখনো পরীক্ষামূলক অবস্থায় রয়েছে।

জানা গেছে, অ্যান্ড্রয়েডের ‘অ্যাকসেসিবিলিটি সার্ভিস’ ব্যবহার করে ম্যালওয়্যারটি ব্যবহারকারীর ফোনে সক্রিয় না থাকলেও ফোনটি নিয়ন্ত্রণ করতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হ্যাকাররা ভুয়া অ্যাপ পেজ তৈরির মাধ্যমে ব্যবহারকারীদের এই ম্যালওয়্যার নামাতে প্রলুব্ধ করে। সাধারণত সাইডলোডিংয়ের মাধ্যমে এসব ভুয়া অ্যাপ ছড়ায়। অর্থাৎ গুগল প্লে স্টোর বা গ্যালাক্সি স্টোরের মতো নির্ভরযোগ্য উৎস ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে এসব অ্যাপ ইনস্টল করা হয়। সাইডলোডিং ছাড়া হোয়াটসঅ্যাপে ম্যালওয়্যারযুক্ত অ্যাপের লিংক পাঠিয়েও ম্যালওয়্যারটি ছড়ানো হচ্ছে।

ক্লিয়াফ্লাই ইন্টেলিজেন্স জানায়, এ পর্যন্ত ফ্রান্স, ইতালি, পর্তুগাল, লাতিন আমেরিকা, স্পেনসহ বিভিন্ন দেশে ১ হাজার ৫০০–এর বেশি অ্যান্ড্রয়েড যন্ত্র ও ১৬টি ব্যাংক টক্সিকপান্ডার শিকার হয়েছে। যদিও এর পেছনে থাকা হ্যাকারদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এটি চীনভিত্তিক হ্যাকারদের কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ম্যালওয়্যারটি দিয়ে ব্যাংক অব কুইন্সল্যান্ড, সিটিব্যাংক, কয়েনবেজ, পেপ্যাল, টেস্কো ও এয়ারবিএনবির মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের লক্ষ্য করে হামলা করা হচ্ছে।

নিরাপত্তা গবেষকেরা বলছেন, গুগল প্লে স্টোর বা গ্যালাক্সি স্টোরের মতো নির্ভরযোগ্য উৎস ছাড়া অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত লিংকে ক্লিক করার উৎস যাচাই করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

ডার্ক ওয়েবে ফাঁস হল ৭০ লক্ষ ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে ফাঁস হল ৭০ লক্ষ ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

এলসিডিতে ১১০০ কোটি ডলার স্যামসাংয়ের

দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার
নির্বাচিত

দেশেই তৈরি হচ্ছে ফাইভ-জি ফোন, রফতানির জন্য খোঁজা হচ্ছে বাজার

ডিজিটাল কনটেন্ট ডেভেলপারদের জন্য হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল কনটেন্ট ডেভেলপারদের জন্য হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 November 2024

ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে যে ম্যালওয়্যার

Techzoom.TV |
TechzoomTV