Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অক্টোবরে চীনের চিপ উৎপাদনে ধীরগতি

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 November 2024
অক্টোবরে চীনের চিপ উৎপাদনে ধীরগতি
Share on FacebookShare on Twitter

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়তে থাকায় গত অক্টোবরে চীনের ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) বা চিপ উৎপাদন ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে। মন্থরগতির আইসি উৎপাদন দেশটির অভ্যন্তরীণ সেমিকন্ডাক্টর খাতে চাহিদা কম থাকার ইঙ্গিত দেয়। খাতসংশ্লিষ্টরা বলছেন, বাইডেন প্রশাসনের শেষ দুই মাসে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিচ্ছে চীনা কোম্পানিগুলো।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) প্রকাশিত শুক্রবারের তথ্যানুযায়ী, অক্টোবরে চীনের আইসি উৎপাদন গত বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদন পৌঁছেছে ৩ হাজার ৫৯০ কোটি ইউনিটে। তবে সংখ্যাটি সেপ্টেম্বরে উৎপাদিত ৩ হাজার ৬৭০ কোটি ইউনিটের তুলনায় কিছুটা কম। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উৎপাদনের পরিমাণ সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ বা সূচক। এগুলোর উৎপাদন ট্র্যাক করা সেমিকন্ডাক্টর শিল্পের সামগ্রিক অবস্থা ও আকার বোঝার জন্য সহায়ক।

এনবিএস বলছে, চলতি বছরের প্রথম ১০ মাস (জানুয়ারি-অক্টোবর) চীনের মোট আইসি উৎপাদন ২৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫ হাজার ৩০০ কোটি ইউনিটে পৌঁছেছে। যদিও প্রযুক্তিগত বাধা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীন উন্নত চিপ তৈরিতে পিছিয়ে রয়েছে, তবে পুরনো ও কম উন্নত চিপের উৎপাদন ক্রমাগত বেড়েছে। ২০২৪ সালে চীনের সবচেয়ে দ্রুতবর্ধনশীল দ্বিতীয় শিল্প সেমিকন্ডাক্টর। এ দৌড়ে এগিয়ে আছে বৈদ্যুতিক গাড়ি (ইভি)।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম) জানিয়েছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের ইভি উৎপাদন ৩৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় গাড়ি উৎপাদন পৌঁছেছে ৯৯ লাখে। শুধু অক্টোবরে চীন ১৪ লাখের বেশি ইভি উৎপাদন করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৪৮ দশমিক ৬ শতাংশ বেশি। এদিকে চীনে এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিল্পে ব্যবহৃত রোবট উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। অক্টোবরে এ উৎপাদন ৩৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

কাস্টমস তথ্য অনুযায়ী, চীন ২০২৪ সালের প্রথম ১০ মাসে সেমিকন্ডাক্টর পণ্য রফতানি করেছে ১৩ হাজার ৯০ কোটি ডলার মূল্যের। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬ শতাংশ বেশি। চীনের মূল রফতানি পণ্যগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর রফতানি জানুয়ারি-অক্টোবর সময়কালে স্মার্টফোন রফতানিকেও ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, চীনের লক্ষ্য স্মার্টফোনে ব্যবহৃত উন্নত চিপ বৃহৎ পরিসরে উৎপাদন করা, তবে এটি যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এ নিষেধাজ্ঞার কারণে ডাচ কোম্পানি এএসএমএলের কাছ থেকে সবচেয়ে উন্নত লিথোগ্রাফি সিস্টেম কেনা সম্ভব হয়নি চীনের পক্ষে। এএসএমএল প্রযুক্তি প্রায় একাই এক্সট্রিম ইউভি (ইইউভি) লিথোগ্রাফি যন্ত্রপাতির বাজার নিয়ন্ত্রণ করে। এটি কোয়ালকম ও অ্যাপলের মতো খুব ছোট আকারের চিপ তৈরি করতে সহায়ক।

এদিকে তাইওয়ানের টিএসএমসি এরই মধ্যে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ডেভেলপারদের জন্য ৭-ন্যানোমিটার চিপ উৎপাদন সেবা স্থগিত করেছে। স্যামসাং ইলেকট্রনিকসও একই পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যম।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোড়ানো ডিসপ্লের ল্যাপটপ আনছে এলজি!
প্রযুক্তি সংবাদ

মোড়ানো ডিসপ্লের ল্যাপটপ আনছে এলজি!

করোনা প্রতিষেধকের ‘ব্যানার’ ভাইরাল
নির্বাচিত

করোনা প্রতিষেধকের ‘ব্যানার’ ভাইরাল

২১ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন, এক চার্জে চলবে ৯৪ দিন!
প্রযুক্তি সংবাদ

২১ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন, এক চার্জে চলবে ৯৪ দিন!

তরুণীদের জন্য লাইকির নতুন উদ্যোগ ‘লাইকি গার্লস’
নির্বাচিত

তরুণীদের জন্য লাইকির নতুন উদ্যোগ ‘লাইকি গার্লস’

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর মি’, আনডু করার অপশন আসছে

যত বেশি ব্রাউজিং তত বেশি আয়
নির্বাচিত

যত বেশি ব্রাউজিং তত বেশি আয়

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2024

অক্টোবরে চীনের চিপ উৎপাদনে ধীরগতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix