Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরোনো কম্পিউটারের দাম মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ২৫ মে ২০১৯
পুরোনো কম্পিউটারের দাম মিলিয়ন ডলার
Share on FacebookShare on Twitter

নিলামে স্যামসাংয়ের তৈরি ১১ বছরের পুরোনো এই কম্পিউটারটির দাম উঠেছে ১২ লাখ ডলার১১ বছরের পুরোনো একটি ল্যাপটপ কম্পিউটার। ছয়-ছয়টি ম্যালওয়্যারে আক্রান্ত। ঝাঁঝরাই বলা যায়। সেটার দাম নাকি অন্তত ১২ লাখ ডলার!

স্যামসাংয়ের তৈরি পুরোনো ল্যাপটপটিকে ‘একটুকরো শিল্প’ হিসেবে নিলামে তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিপ ইনস্টিংক্ট এবং চীনের বেইজিংয়ের শিল্পী গুয়ো ও ডংয়ের যৌথ উদ্যোগে নিলামটি পরিচালিত হচ্ছে। প্রকল্পটির নাম দিয়েছেন তারা ‘দ্য পারসিসটেন্স অব কেয়াস’। সর্বোচ্চ দর আহ্বানকারীর ঘরে উঠবে ল্যাপটপটি। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১২ লাখ ডলারের কিছু বেশি দর দাম উঠেছে। নিলামটি শেষ হবে ২৭ মে।

ক্ষতির উদ্দেশ্যে ম্যালওয়্যার বিক্রি করা যুক্তরাষ্ট্রে অবৈধ। নিলাম পরিচালনাকারীরা বলছেন, এটা হয় শিল্প হিসেবে, নয়তো শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য কিনতে হবে। তা ছাড়া মালিকের কাছে পাঠানোর আগে ‘এয়ার-গ্যাপড’ বা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ল্যাপটপটি।

নিলামে ল্যাপটপটি কেনার পর চালু না করার আহ্বান জানানো হয়েছে। আর যদি চালু করতেই হয়, তবে ইন্টারনেটে যেন যুক্ত না করা হয়। কারণ, এতে ম্যালওয়্যারগুলো সক্রিয় অবস্থায় আছে। গুয়ো ও ডং বলেন, জ্যান্ত পরিবেশে জন্তুদের দেখা বেশি রোমাঞ্চকর।

ল্যাপটপে সক্রিয় ছয়টি ম্যালওয়্যার হলো:
ওয়ানা-ক্রাই: ২০১৭ সালে র‍্যানসমওয়্যারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের ফাইল কবজা করতে। ফাইল কবজা করে টাকা দাবি করা হতো।

আই-লাভ-ইউ: ২০০০ সালে মার্কিন সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থা সিআইএ এবং যুক্তরাজ্যের সংসদসহ মাত্র দুই সপ্তাহে পাঁচ কোটি কম্পিউটারে ছড়িয়ে পড়ে।

মাই-ডুম: ২০০৪ সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ই-মেইলে দেখানো ত্রুটি-বার্তা দেখানো ওয়ার্ম।

সো-বিগ: ২০০৩ সালে ই-মেইলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছিলেন, প্রতি ১৭টি ই-মেইলের একটিতে এটি পাওয়া যায়।

ডার্ক-টাকিলা: ব্যাংক ও লগ-ইনসংক্রান্ত তথ্য চুরির জন্য কি-লগার ম্যালওয়্যারটি নকশা করা হয়েছিল।

ব্ল্যাক-এনার্জি: ইউক্রেনের বিদ্যুতের গ্রিডগুলোতে হামলা চালানোর জন্য ২০১৬ সালে তৈরি করা হয়েছিল।

এই নিলামে অবশ্য অবাক হয়েছেন অনেক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। কেভিন বিউমন্ট বলেছেন, ‘আপনি যদি লাখ দশেক ডলার বাঁচাতে চান তো আপনার কম্পিউটার অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং নিরাপত্তা হালনাগাদ ছাড়াই কিছুদিন রেখে দিন।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

এপ্রিলেই বন্ধ হচ্ছে অবৈধ ফোন
নির্বাচিত

এপ্রিলেই বন্ধ হচ্ছে অবৈধ ফোন

অ্যান্ড্রয়েড ১৪তে ডিফল্ট নোট অ্যাপ হবে গুগল কিপ
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৪তে ডিফল্ট নোট অ্যাপ হবে গুগল কিপ

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক
নির্বাচিত

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

চাহিদা মেটাতে সুইচ কনসোলের উৎপাদন বাড়াবে নিনতেন্দো
নির্বাচিত

চাহিদা মেটাতে সুইচ কনসোলের উৎপাদন বাড়াবে নিনতেন্দো

স্যামসাং আনল ‘স্মার্ট এআই’ ল্যাপটপ
নির্বাচিত

স্যামসাং আনল ‘স্মার্ট এআই’ ল্যাপটপ

কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে
প্রযুক্তি সংবাদ

কোভিড-১৯ চলাকালীন ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে

Load More

ট্রেন্ডিং টপিক

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ
সোশ্যাল মিডিয়া

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের
সোশ্যাল মিডিয়া

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মে ২০১৯

পুরোনো কম্পিউটারের দাম মিলিয়ন ডলার

Techzoom.TV |
TechzoomTV