Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাইকা ও সরকারের ৩৭.৮ কোটি টাকার অনুদান চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 December 2024
প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাইকা ও সরকারের ৩৭.৮ কোটি টাকার অনুদান চুক্তি স্বাক্ষর
Share on FacebookShare on Twitter

চতুর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি৪) বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে অনুদান চুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অংশীদারিত্ব। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশন ক্যাম্পাসের এনইসি-৩ কনফারেন্স রুমে আজ (১৯ ডিসেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

বাংলাদেশ সরকার ১৯৯০ সাল থেকে পিইডি (প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট) প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে; এবং বিগত বছরগুলোয় আশানুরূপ ফল অর্জন করেছে। পরে, মানসম্মত শিক্ষার আওতা বাড়ানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হলে ২০১১ সালে জাইকা সহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা পিইডি প্রোগ্রামে সরকারের সহযোগিতায় এগিয়ে আসে।

একটি যথার্থ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাপদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে গ্রেড-৫ এর সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পাঁচ-বছর মেয়াদী এই পিইডিপি৪ শুরু হয় । প্রকল্পটি ২০১৮ সালের জুলাইয়ে শুরু হয়ে, ২ বছরের বর্ধিত সময় সহ ২০২৫ সালের জুন পর্যন্ত চলবে। জাইকা বাংলাদেশে কারিগরি ও আর্থিক দুই রকম সহযোগিতাই করছে। পিইডিপি৪-এর জন্য জাইকা ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন (৩৭.৮ কোটি টাকা) অনুদান সহায়তা করবে। এর আগেও, পিইডিপি৪-এর জন্য ৫০০ মিলিয়ন ইয়েনের চারটি চুক্তি স্বাক্ষর করে জাইকা।

মূলত, প্রাথমিক গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে পিইডিপি২ ও পিইডিপি৩-এ কারিগরি সহায়তা দেয় জাইকা। পিইডিপি২-এ প্রাথমিক গণিত ও বিজ্ঞানে পাঠদান প্রক্রিয়ার উন্নয়নে জাইকা সাপোর্ট প্রোগ্রাম ১ (জেএসপি১) এর মাধ্যমে সহযোগিতা করে । পিইডিপি৩-এ গ্রেড ১-৫ এর গণিত ও বিজ্ঞান বই ও শিক্ষকদের গাইড উন্নত করতে জাইকা সাপোর্ট প্রোগ্রাম ২ (জেএসপি২) সহযোগিতা করা হয়। এছাড়াও, জেএসপি২-এ কিছু শিক্ষক উন্নয়ন কোর্স বাস্তবায়ন করা হয়, যেখানে ম্যানুয়াল ও পাঠ্যপুস্তক তৈরি করা হয়; একইসাথে, কোর্স বাস্তবায়নে পরামর্শ দেয়া হয় ও তা দেখভাল করা হয়।

পিইডিপি৩-এর জন্য ২,৪৯০ মিলিয়ন জাপানি ইয়েন অনুদান সহায়তা করে জাইকা। পিইডিপি৪-এ প্রাথমিক শিক্ষা প্রকল্পে গণিত ও বিজ্ঞানকে এগিয়ে নিতে জাইকা সাপোর্ট প্রোগ্রাম ৩ (জেএসপি৩) ও শিক্ষা পরামর্শক দিয়ে সহযোগিতা করা হয়।

এ বিষয়ে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “আমরা ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাচ্ছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও মানুষের দারিদ্র বিমোচনে আমাদের উদ্যোগ ভূমিকা রাখছে। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে এই সহযোগিতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আবারও পিইডিপি৪-এ অনুদান সহায়তার চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এই প্রকল্পের মাধ্যমে জাইকা একটি কার্যকর, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষাপদ্ধতি তৈরি করতে এবং বাস্তবমুখী ও শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত করতে সরকারকে সহায়তা করবে; পাশাপাশি, টেকসই উন্নয়ন নিশ্চিতে ও নাগরিকদের জীবনমান উন্নত করতে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে জাইকা।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কৃষিপ্রধান দেশ এখন ডিজিটাল বাংলাদেশ: মোস্তাফা জব্বার
নির্বাচিত

কৃষিপ্রধান দেশ এখন ডিজিটাল বাংলাদেশ: মোস্তাফা জব্বার

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত
টেলিকম

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত

বিটিআরসি অভিযোগ নেবে হোয়াটসঅ্যাপে, দেখে নিন নম্বর
টেলিকম

বিটিআরসি অভিযোগ নেবে হোয়াটসঅ্যাপে, দেখে নিন নম্বর

ভারতে নতুন নামে ফিরছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ভারতে নতুন নামে ফিরছে টিকটক

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি
নির্বাচিত

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি

অপরিচিত ফোন নাম্বারের পরিচয় জানবেন যেভাবে
নির্বাচিত

অপরিচিত ফোন নাম্বারের পরিচয় জানবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 December 2024

প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাইকা ও সরকারের ৩৭.৮ কোটি টাকার অনুদান চুক্তি স্বাক্ষর

Techzoom.TV |
TechzoomTV