Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন টিভি কিনলে নতুন গাড়ি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 May 2019
ওয়ালটন টিভি কিনলে নতুন গাড়ি!
Share on FacebookShare on Twitter

শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ক’দিন পরেই ঈদুল ফিতর বা রোযার ঈদ। ক্রেতাদের বিশ্বকাপ ও ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে টেলিভিশন কিনলে গাড়ি পাওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় ঈদে ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি। এছাড়াও থাকছে কোটি কোটি টাকার ক্যাশ ভাউচারসহ হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।

এদিকে বিশ্বকাপ ও ঈদ- এই দুটি মেগা ইভেন্টকে কেন্দ্র করে সারা দেশে চলছে ওয়ালটন টিভি বিক্রির হিড়িক। গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ওয়ালটন টিভি বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৫ শতাংশ। পাশাপাশি বেড়েছ ওয়ালটন টিভির রপ্তানি। ফলে, কমেছে পণ্যের উৎপাদন খরচ। আর এই সুফল ক্রেতা পর্যায়ে পৌঁছে দিতে এলইডি ও স্মাট টিভিতে মডেল ভেদে ২ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

কর্তৃপক্ষ জানায়, অনলাইনের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে আরো দ্রুত করতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। ডাটাবেজ তৈরিতে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সারা দেশে চলছে ডিজিটাল ক্যাম্পেইন। এর আওতায় ঈদ উপলক্ষ্যে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও ই-প্লাজা থেকে টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতাদের জন্য রয়েছে নতুন গাড়ি ফ্রি পাওয়ার সুযোগ। পেতে পারেন কোটি টাকার ক্যাশ ভাউচার অথবা ফ্রিজ, টিভি, এসিসহ হাজার পণ্য ফ্রি।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, টিভি পর্দায় ক্রিকেট বিশ্বকাপে সেরা দলগুলোর সঙ্গে টাইগারদের রোমাঞ্চকর ক্রিকেট খেলা দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ। অন্যদিকে ঈদ দেশের বৃহত্তম ধর্মীয় উৎসব। সব মিলিয়ে আনন্দের মাত্রা বাড়াতে ঈদে বিশেষ কিছু উপহার এবং মূল্য ছাড় দিয়েছে ওয়ালটন।

ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ বলেন, দাম কমানোয় ক্রেতারা ‘এন্ড্রয়েড ৭’যুক্ত অপারেটিং সিস্টেমের ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পাচ্ছেন আরো সাশ্রয়ী মূল্যে। ২২ হাজার ৯’শ টাকা মূল্যের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি এখন আরো কমে মাত্র ২১ হাজার ৯’শ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। আবার, ৩৯ ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি আগের চেয়ে ২ হাজার টাকা কমে যথাক্রমে ৩১ হাজার ৯’শ এবং ৩৪ হাজার ৯’শ টাকায় কেনা যাবে।

তিনি আরো জানান, শুধু স্মার্ট টিভিই নয়; ২৪, ৩২ ও ৩৯ ইঞ্চি এলইডি টিভিরও দাম কমানো হয়েছে । এখন ১৭ হাজার ৫’শ টাকা দামের ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি কেনা যাবে মাত্র ১৬ হাজার ৯৯০ টাকায়। পাশাপাশি, ৩৯ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে এক হাজার টাকা কমে ২৬ হাজার ৯’শ টাকায় পাওয়া যাবে। ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম কমিয়ে ১২ হাজার ৫’শ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন।

ওয়ালটন টিভি সার্ভিস ডেভলপমেন্ট বিভাগের সমন্বয়ক মারুফ হাসান বলেন, এই হ্রাসকৃত মূল্যের চেয়ে আরো কমে ওয়ালটন টিভি কেনার সুযোগ পেতে পারেন ক্রেতারা। বিশ্বকাপ উপলক্ষ্যে সারা দেশে চলমান ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ অফারের আওতায় ওয়ালটনের ২৪, ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চির এলইডি ও স্মার্ট টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা মডেল ভেদে নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক পেতে পারেন। এর ফলে, ১২ হাজার ৯৯০ টাকা মূল্যের ২৪ ইঞ্চি এলইডি টিভি মাত্র ৮ হাজার ৯৯০ টাকায় পাওয়ার সুযোগ থাকছে। মাত্র ১২,৯৯০ টাকায় পেতে পারেন ৩২ ইঞ্চি এলইডি টিভি। পাশাপাশি, ৩২ ইঞ্চির স্মার্ট টিভি মিলতে পারে মাত্র ১৮ হাজার ৯৯০ টাকায় । এদিকে ৩৯ ও ৪৩ ইঞ্চির স্মার্ট টিভি যথাক্রমে ১৯,৯৯০ এবং ২২,৯৯০ টাকায় কেনার সুযোগ থাকছে। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ক্রেতা পেয়েছেন সাশ্রয়ী মূল্যে ওয়ালটন টিভি কেনার সুযোগ।

ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক মান ও স্ট্যান্ডার্ড অনুসরণ করে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব টিভি তৈরি করছে ওয়ালটন। শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপের বাজারে রপ্তানির ক্ষেত্রে অর্জন করেছে সিই (ঈঊ), আরওএইচএস (জঙঐঝ), ইএমসি (ঊগঈ) ইত্যাদি স্ট্যান্ডার্ড ও মান। ফলে ইউরোপের দেশ জার্মানিতে ইতোমধ্যে টিভি রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধাসহ ৩২ বা তদুর্দ্ধ সাইজের টিভির প্যানেলে ৪ বছরের গ্যারান্টি সুবিধা দেয়া হচ্ছে। রয়েছে সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তির সুযোগ। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৭০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে ক্রেতাদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে প্রযুক্তি বদলে দেবে আগামী বিশ্ব
নির্বাচিত

যে প্রযুক্তি বদলে দেবে আগামী বিশ্ব

দেশের বাজারে সাশ্রয়ী দামের রিয়েলমি সি৩৩ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে সাশ্রয়ী দামের রিয়েলমি সি৩৩ উন্মোচন

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
কিভাবে করবেন

ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে যেভাবে সর্বোচ্চ স্পিড পাবেন যেভাবে

বিশ্বজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ওয়ালটন: প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিশ্বজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ওয়ালটন: প্রতিমন্ত্রী

বাজারে এল জেডটিই এর ব্লেড এ৭ এস ২০২০
নির্বাচিত

বাজারে এল জেডটিই এর ব্লেড এ৭ এস ২০২০

ফেসবুক নিরাপদ রাখতে নতুন ফিচার
টিপস

ফেসবুক নিরাপদ রাখতে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 May 2019

ওয়ালটন টিভি কিনলে নতুন গাড়ি!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix