Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 December 2024
কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪। ২২ ও ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত দুটি সম্মেলনে সারাদেশ থেকে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহ¯্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্দ্ধতন কর্মকর্তাগণ অংশ নেন।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ইনানীতে হোটেল সী পার্ল এর সামনে সমুদ্র তীরে আয়োজন করা হয় ‘ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪’। পরের দিন সোমবার সন্ধ্যায় (২৩ ডিসেম্বর) একই স্থানে অনুষ্ঠিত হয় ‘সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স- ২০২৪’। দুটি সম্মেলনই আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

সে সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, মো. জিয়াউল আলম, এফসিএ, ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান ও মো. রফিকুল ইসলাম, এফসিএস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আব্দুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম প্রমুখ।

দুটি সম্মেলনই সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অতিথিদের আনন্দ ও বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে ছিলেন দেশের বিখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

সম্মেলনে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে সময়োপযোগি বাজার গবেষণা, বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

ক্রেতারা সময়োপযোগি ও আধুনিক কি ধরণের পণ্য চান সে সম্পর্কে পরিবেশকদের তথ্য দেয়ার আহবান জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের গুণগতমান সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। পাশাপাশি, প্রতিবছরই নতুন নতুন পণ্য ও মডেল বাজারে ছাড়তে সক্ষম হচ্ছি আমরা।

পরিবেশকদের গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা ওয়ালটন হাই-টেক পার্কে এলে শুধু ওয়ালটন সম্পর্কেই নয় বরং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা এবং অগ্রগতি সম্পর্কে বিপুল অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

সম্মেলনে অংশ নেয়া পরিবেশকদের উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আপনাদের বেশিরভাগই দেখতে তরুণ হলেও ব্যবসার দিক থেকে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আপনাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। সিংহভাগ চাহিদা নিজেরা পূরণের লক্ষ্যে আমাদেরকে বাজার গবেষণা চলমান রয়েছে। সে সময় তিনি ডিস্ট্রিবিউটরদের আঞ্চলিক পর্যায়ে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যাপক ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

সম্মেলন দুটি উপলক্ষে বর্ণিল ব্যানার-ফেস্টুন ও সুসজ্জ্বিত তোরণে সাজানো হয় পুরো কক্সবাজার শহর। সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহ¯্রাধিক ডিস্ট্রিবিউটর কক্সবাজার এলে তাদের পদচারণায় হোটেল রয়েল টিউলিপ ও ইনানী সমুদ্র সৈকত উৎসবে রূপ নেয়।

সম্মেলনে চলতি বছর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধ-শতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনসেইফ ইলেকট্রিক্যাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে মটোরোলা মোটো জি ৪০ ফিউশন
নির্বাচিত

আসছে মটোরোলা মোটো জি ৪০ ফিউশন

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল
নির্বাচিত

টেকনো স্পার্ক ২০সি মডেলের ফোনের দাম কমল

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়
নির্বাচিত

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়

ভিপিএন ব্যবহার করায় শত শত লোকের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

রাশিয়ায় ভিপিএন ডাউনলোড বেড়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2024

কক্সবাজারে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV