Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 December 2024
পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা
Share on FacebookShare on Twitter

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, ২০২৪ কার্যকর হওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ ব্যাংক।

আইনটি দ্রুত কার্যকর করার জন্য অন্তবর্তী সরকারকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক সেবা হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ২০১৯ সালে বাজারে আসে নগদ। এখনো কেন্দ্রীয় ব্যাংকের অস্থায়ী লাইসেন্স দিয়ে তা চলছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত আগস্টে ‘নগদ’ পরিচালনায় ও লেনদেনে অনিয়মের অভিযোগে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, গত জুলাইয়ে জাতীয় সংসদে পাস হওয়া ‘পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, ২০২৪’ আইনের ৩১ ধারা অনুযায়ী নগদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তবে, আইনটি প্রকাশিত হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি।

কেননা, আইনের ধারা ১-এর ৩ উপধারায় বলা হয়েছে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে। তবে সরকার এখনো কোনো তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেনি।

এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা বিষয়টি সরকারকে জানিয়েছি। সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে তারিখ নির্ধারণ করবে।’

তিনি আরও বলেন, ‘এ তারিখ নির্ধারণ না করার কারণে প্রশাসক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠতে পারে।’

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য—পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন, ২০০৮ ও বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশন, ২০২২-এর আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।

তবে আইনি ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বশেষ আইনটি আরও সুনির্দিষ্ট বলে মনে করছেন তারা।

গত ১০ সেপ্টেম্বর প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ‘নগদ’র এক পরিচালক। এর পরিপ্রেক্ষিতে, গত সপ্তাহে নিয়মিত ব্যবসা পরিচালনার বাইরে ‘নগদ’র সব কার্যক্রমের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।

নগদে অনিয়মের অভিযোগ
ডেইলি স্টার জানতে পেরেছে, প্রশাসক নগদে অনেক অনিয়ম পেয়েছেন। এর মধ্যে একটি হলো—প্রকৃত মানি ও ই-মানির মধ্যে ৬০০ কোটি টাকার ঘাটতি পেয়েছে প্রশাসক। ই-মানি তৈরির মাধ্যমে এই টাকা এসেছে যা নগদে প্রকৃতপক্ষে ছিল না। সংশ্লিষ্টদের মতে, আর্থিক খাতে এটি বড় ধরনের জালিয়াতি।

অন্য এক উদাহরণ—সরকারি ভাতার জন্য নির্ধারিত ৪১টি ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক বছরে মোট প্রায় এক হাজার ৭১১ কোটি টাকা অননুমোদিত উত্তোলন হয়েছে। প্রশাসকের পক্ষ থেকে বিষয়টি ডাক বিভাগের মহাপরিচালককে জানানো হয়েছে। অনিয়মে জড়িত নগদ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন প্রশাসক। প্রশাসক নিয়োগের পর থেকে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে আসছেন না।

বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক অডিট
২০২৩-২৪ অর্থবছরের নিয়মিত অডিটের পাশাপাশি নগদের আগের কার্যক্রমের ফরেনসিক অডিট করতে নিরীক্ষক নিয়োগ দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফরেনসিক অডিট হলো প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক রেকর্ডগুলো পরীক্ষা ও মূল্যায়ন। এর মাধ্যমে প্রমাণগুলো আইন বা আইনি কার্যধারায় ব্যবহার করা হয়। গত মাসে বাংলাদেশ ব্যাংক এক দরপত্রে অংশ নিতে বিদেশি নিরীক্ষকদের আমন্ত্রণ জানিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা
নির্বাচিত

চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম
ছাড় ও অফার

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম

ট্রান্সজেন্ডারভিত্তিক নাটকে বিজ্ঞাপন থাকায় দুঃখ প্রকাশ করল ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ট্রান্সজেন্ডারভিত্তিক নাটকে বিজ্ঞাপন থাকায় দুঃখ প্রকাশ করল ওয়ালটন

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়ায় হাব গড়ছে হুয়াওয়ে

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

আরও চার ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট তলব

গরমে বাইকে যেসব সমস্যা দেখা দিতে পারে
অটোমোবাইল

গরমে বাইকে যেসব সমস্যা দেখা দিতে পারে

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বরিশালে...

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 December 2024

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা

Techzoom.TV |
TechzoomTV