Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই প্রযুক্তির ঊর্ধ্বমুখী চাহিদায় ফক্সকনের রেকর্ড আয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
এআই প্রযুক্তির ঊর্ধ্বমুখী চাহিদায় ফক্সকনের রেকর্ড আয়
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উচ্চ চাহিদার কল্যাণে আয়ের রেকর্ড গড়ল তাইওয়ানের চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা ফক্সকন। রোববার (৫ জানুয়ারি) প্রকাশিত আয় সম্পর্কিত তথ্যে দেখা গেছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে (কোয়ার্টারে) বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও হার মানিয়েছে ফক্সকনের আয়।

গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে- অর্থাৎ চতুর্থ কোয়ার্টারে- ফক্সকনের আয় এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তিন মাসে তাঁদের আয় হয়েছে ৬৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার। চতুর্থ কোয়ার্টারে এটাই ফক্সকনের সর্বোচ্চ আয়ের রেকর্ড।

আর এই রেকর্ড গড়ার পথে ফক্সকন ছাড়িয়ে গেছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) স্মার্টএস্টিমেটক পূর্বাভাসকেও। উল্লেখ্য, নির্ভরযোগ্য বাজার বিশ্লেষকদের পূর্বানুমানের ভিত্তিতে তৈরি করা হয় স্মার্টএস্টিমেট।

বিশ্বব্যাপী এআই সার্ভারের উচ্চ চাহিদার কল্যাণে ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্যের বিভাগে ফক্সকনের সফলতা ছিল রীতিমতো ঈর্ষণীয়। অবশ্য স্মার্ট কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যে তাঁদের আয়ের প্রবৃদ্ধি মোটামুটি এর আগের বছরের মতোই ছিল। সার্বিকভাবে তাঁদের মোট আয় শুধুমাত্র ডিসেম্বরেই বৃদ্ধি পেয়েছে ৪২ দশমিক ৩ শতাংশ।

ফক্সকনের গ্রাহক তালিকায় আছে আইফোন নির্মাতা অ্যাপল ও এআই চিপ নির্মাতা এনভিডিয়াও। শুধু তাই নয়, তাঁরাই বর্তমানে সবচেয়ে বেশি আইফোন অ্যাসেম্বল করে থাকে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা হচ্ছে ফক্সকন।

রবিবার প্রকাশিত আয়ের তথ্য সম্পর্কিত এক বিবৃতিতে ফক্সকন চলতি বছরের প্রথম কোয়ার্টার নিয়ে খুব বেশি উচ্চাশা প্রকাশ করেনি। স্বাভাবিকভাবেই এ সময় বাজারে অফ-সিজন চলে। ফলে আয় অন্যান্য কোয়ার্টারের তুলনায় বেশ খানিকটা কমে যায়। যদিও গত বছরের তুলনায় এ বছর প্রথম কোয়ার্টারে আয় উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাবে বলে আশাবাদী ফক্সকন। তবে পূর্বাভাসের ক্ষেত্রে তাঁরা সাধারণত কোনো সংখ্যার উল্লেখ করে না।

শেয়ার বাজারে গত বছর ফক্সকনের বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে ৭৬ শতাংশ, যেখানে সার্বিকভাবে তাইওয়ানের শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা। উল্লেখ্য, চতুর্থ কোয়ার্টারে ফক্সকনের পূর্ণাঙ্গ আয়ের বিবরণী প্রকাশিত হবে আগামী ১৪ মার্চ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্য সুরক্ষা আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু মহল: সরকারের স্পষ্ট বার্তা
প্রযুক্তি সংবাদ

তথ্য সুরক্ষা আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু মহল: সরকারের স্পষ্ট বার্তা

স্মার্টফোনকেই বানিয়ে নিন ডাম্বফোন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনকেই বানিয়ে নিন ডাম্বফোন

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর
প্রযুক্তি সংবাদ

বিকৃত যৌন অপরাধ ধরিয়ে দিল ফেসবুক, ৩০ বছরের জেল নারীর

বেতনসহ তিন মাসের ছুটি দিচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ইতালিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

২০২০ সালের মিডরেন্জের সেরা ১০ অ্যান্ড্রয়েড স্মার্টফোন
নির্বাচিত

স্মার্টফোন নিয়ে অবাক করা কিছু ফ্যাক্ট !

Load More

ট্রেন্ডিং টপিক

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে
নির্বাচিত

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জানুয়ারি ২০২৫

এআই প্রযুক্তির ঊর্ধ্বমুখী চাহিদায় ফক্সকনের রেকর্ড আয়

Techzoom.TV |
TechzoomTV