Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা ‍শুক্রবার শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 17 January 2025
ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা ‍শুক্রবার শুরু
Share on FacebookShare on Twitter

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং এশিয়া ল্যাক্রোস ইউনিয়নের সহযোগিতায় আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম জাতীয় পুরুষ ও নারী ল্যাক্রোস চ্যাম্পিয়নশিপ-২০২৫।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে রোববার পর্যন্ত। যেখানে নারী ও পুরুষ বিভাগে মোট আটটি দল অংশ নিবে।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), জাপান হতে আমন্ত্রিত প্রধান প্রশিক্ষক মাসুমি জিন্ন (সিইও, এশিয়া প্যাসিফিক ল্যাক্রোস ইউনিয়ন) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক ও বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যগন।

সংবাদ সম্মেলনে জানানো হয় পুরুষ বিভাগে চারটি ও নারী বিভাগে চারটি দল অংশ নিবে। পুরুষ বিভাগের দলগুলো হলো— বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব ও জিসান স্পোর্টিং ক্লাব। নারী বিভাগে রয়েছে— নারায়ণগঞ্জ জেলা, স্যান্ড অ্যাঞ্জেল ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা। উভয় বিভাগের খেলা রাউন্ডন রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। সিক্স-এ-সাইড এই প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

উল্লেখ্য, ল্যাক্রোস একটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃত জনপ্রিয় ও প্রাচীন খেলা যা বিশ্বের শতাধিক দেশে খেলা হয়। নর্থ আমেরিকায় সৃষ্ট ল্যাক্রোস খেলাটির বহু শতাব্দীর আকর্ষণীয় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও অন্তর্ভূক্ত করেছে ল্যাক্রোস খেলাটিকে। এর ফলে পুনরায় বিশ্ব অলিম্পিক মঞ্চে ফিরেছে ল্যাক্রোস।

ল্যাক্রোস একটি দ্রুতগতির শক্তি প্রদর্শনী ও শৃঙ্খলার খেলা। যেটাকে ফুটবল ও হকি সমন্বিত খেলার সাথে তুলনা করা যায়। ল্যাক্রোস সাধারণ তিনটি বিভাগে খেলা হয়ে থাকে। ১০-এ সাইড বা ফিল্ড ল্যাক্রোস, ৬-এ সাইড বা সিক্সেস বক্স ল্যাক্রোস এবং নারী ল্যাক্রোস। আধুনিক অলিম্পিকে ৬-এ সাইড ল্যাক্রোস প্রচলিত রয়েছে।

দুটি বিভাগের নিয়ম কানুন, মাঠের আকৃতিতে কিছুটা ভিন্নতা রয়েছে। ১০-এ সাইড ল্যাক্রোসে উভয় দলে ১০ জন করে খেলোয়াড় থাকে। তার মধ্যে ৩ জন ডিফেন্স, ৩ জন মিডফিল্ড, ৩ জন অফেন্সিভ ও ১ জন গোলরক্ষক। মাঠের আকৃতি একটি আয়তক্ষেত্রকার, যেটি ১১০ মিটার লম্বা এবং ৬০ মিটার প্রস্থ। মাঠের সাইডলাইন চারদিকে সাদা রং দিয়ে চিহ্নিত করা থাকে এবং মাঠের দুই প্রান্তে ক্রসবার দ্বারা সংযুক্ত দুটি উলম্ব গোল পোস্ট থাকে। অন্যদিকে ৬-এ সাইড ল্যাক্রোসে দুই দলে ৬ জন করে খেলোয়াড় থাকে এবং অল্প সময় ধরে তুলনামূলক ছোট আকৃতির মাঠে খেলা হয়।

১০-এ সাইড ম্যাচটি ১৫ মিনিট করে ৪টি কোয়ার্টারে বিভক্ত হয়ে ৬০ মিনিটে খেলা হয়। অন্যদিকে ৬ সাইড ম্যাচটি একটি ছোট মাঠে ৮ মিনিট করে চার কোয়ার্টারে ৩২ মিনিটে খেলা হয়। ১০-এ সাইডে প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টার, তৃতীয় এবং চতুর্থের কোয়ার্টারে মধ্যকার ২ মিনিটের ব্যবধানে খেলা শুরু করতে হবে। দ্বিতীয় কোয়ার্টারের পরে ১০ মিনিট হাফ-টাইম বিরতির অতিরিক্ত সময় ধরা হয়।

উভয় দলের খেলোয়াড়দের সাথে সাধারণত প্লাস্টিক বা ফাইবারের তৈরি স্টিক থাকে যা দ্বারা খেলোয়াড়রা বল নিক্ষেপ, একে অপরের মধ্যে পাস বিনিময় এবং বল রিসিভ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। বলটি মূলত রাবার দিয়ে তৈরি, এর পরিধি ৭.৭৫ ইঞ্চি ও ৮ ইঞ্চি এবং ওজনে ৫ আউন্স এর মত, যা সাদা বা কমলা রংয়ের হয়ে থাকে।

দুই দলেরই প্রতিপক্ষের গোলবারের মধ্যে স্কোর বা গোল করার লক্ষ্য থাকে। আবার একে অপরকে (ডিফেন্স) বাধা দিয়ে নিজেদের গোলপোস্ট সুরক্ষিত করার চেষ্টাও করে। গোলরক্ষক ছাড়া অন্য খেলোয়াড়রা হাত দিয়ে বল স্পর্শ বা যেকোন দিকে লাখি মারা, অবৈধ আচরণ বিধিনিষেধ সাপেক্ষে পেনাল্টি হিসেবে গণ্য হয়।

প্রতিটি দলের জন্য ৩০ সেকেন্ড সুযোগ থাকে গোল করার। এর মধ্যে গোল না দিতে পারলে বলটি প্রতিপক্ষ দলের কাছে চলে যাবে এবং তারা ৩০ সেকেন্ডের মধ্যে গোল করার সুযোগ পাবে। চতুর্থ কোয়ার্টার শেষে যে দল সর্বোচ্চ সংখ্যক গোল করবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। গোলের সমতা হলে ২-মিনিট বিরতির পরে, ওভারটাইমে ৮ মিনিট করে সময় যোগ করে খেলায় বিজয়ী নির্ধারণ করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন
নির্বাচিত

চট্টগ্রামকে স্মার্ট সিটি রূপান্তরে একসাথে কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন

ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তরুণরা অনুপ্রাণিত হলো ইনফিনিক্সের উদ্ভাবনী চার্জিং প্রযুক্তিতে
নির্বাচিত

ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে তরুণরা অনুপ্রাণিত হলো ইনফিনিক্সের উদ্ভাবনী চার্জিং প্রযুক্তিতে

প্রিয় মুহূর্তকে স্মৃতিতে বাঁধতে ফুজি ইনটেক্স ওয়াইড ৩০০ ইনস্ট্যান্ট
প্রযুক্তি সংবাদ

প্রিয় মুহূর্তকে স্মৃতিতে বাঁধতে ফুজি ইনটেক্স ওয়াইড ৩০০ ইনস্ট্যান্ট

এআই’র কারণে মানুষের চাহিদা যেন কমে না যায়: ড. ইউনূস
নির্বাচিত

এআই’র কারণে মানুষের চাহিদা যেন কমে না যায়: ড. ইউনূস

স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
নির্বাচিত

স্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

দেশে শীঘ্রই চালু হচ্ছে নতুন ই-ওয়ালেট সার্ভিস ‘ক্যাশবাবা’
প্রযুক্তি সংবাদ

দেশে শীঘ্রই চালু হচ্ছে নতুন ই-ওয়ালেট সার্ভিস ‘ক্যাশবাবা’

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 January 2025

ওয়ালটন প্রথম জাতীয় নারী ও পুরুষ ল্যাক্রোস প্রতিযোগিতা ‍শুক্রবার শুরু

Techzoom.TV |
TechzoomTV