Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ শীর্ষক সম্মেলন। এতে দেশজুড়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সহ¯্রাধিক ব্যবসায়িক অংশীদারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তাগণ এবং পরিচালনা পর্ষদের সদস্যগণ অংশ নেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে বেলুন উড়িয়ে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ওই সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

ওয়ালটন ব্র্যান্ডের প্রতি সিংহভাগ ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগি বিপণন কৌশল প্রনয়ণ ইত্যাদি বিষয়ে সম্মেলনে আগত ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। তাঁরা চলতি বছর নতুন নতুন মডেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন।

সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহ¯্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তাগণ ওয়ালটন হাই-টেক পার্কে পৌঁছান। তাঁদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠে পুরো হাই-টেক পার্ক। অতিথিরা অত্যন্ত উৎসাহ ও আনন্দ নিয়ে ওয়ালটনের বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। তাঁরা ওয়ালটনের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে অত্যন্ত মুগ্ধ হন।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান,ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ), এএমডি মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি প্রকৌশলী লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

অনুষ্ঠানে অতিথিদের আনন্দ ও বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলেন মীরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি।

২০২৪ সালে বিক্রয় বৃদ্ধিতে অসাধারণ সাফল্য অর্জন করায় সম্মেলনে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ১৭৩ জনকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য শেষ হয় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের দিনব্যাপী এই সম্মেলন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটেল এস২৫ আলট্রা ও আইটেল এস২৫: অবিশ্বাস্য মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা!
নির্বাচিত

আইটেল এস২৫ আলট্রা ও আইটেল এস২৫: অবিশ্বাস্য মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা!

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
প্রযুক্তি সংবাদ

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

স‍্যামসাং, সনি, এলজি ফোন ব্যবহার করেন? এক্ষুনি সতর্ক হোন
প্রযুক্তি সংবাদ

স‍্যামসাং, সনি, এলজি ফোন ব্যবহার করেন? এক্ষুনি সতর্ক হোন

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

ই-অরেঞ্জের আমানউল্লাহর রিমান্ড শুনানি ২৩ অগাস্ট
ই-কমার্স

ই-অরেঞ্জের আমানউল্লাহর রিমান্ড শুনানি ২৩ অগাস্ট

‘ক্রিয়েট অন টিকটক’ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা
নির্বাচিত

‘ক্রিয়েট অন টিকটক’ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইর লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স; বেড়েছে প্রথম প্রান্তিকের আয়

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

আপডেট নিয়ে অনিশ্চয়তা: ছাড়ের দামে বিকোচ্ছে ওয়ানপ্লাস প্যাড ৪
প্রযুক্তি সংবাদ

আপডেট নিয়ে অনিশ্চয়তা: ছাড়ের দামে বিকোচ্ছে ওয়ানপ্লাস প্যাড ৪

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
নির্বাচিত

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক...

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জানুয়ারি ২০২৫

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV