Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায়, প্রশ্ন আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায়, প্রশ্ন আইনজীবীর
Share on FacebookShare on Twitter

মোহাম্মদপুর থানার এক ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন মামলায় ৩৪ দিন রিমান্ডে ছিলেন তিনি।

‘একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেয়া যায়’ বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন পলকের আইনজীবী। এ বিষয়ে পলকের কাছে জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে কিছু বলতে চান না বলেন জানান।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে পলকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক ২৯নং ওয়ার্ড কাউন্সিল সলিমুল্লাহ সলুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে এদিন সকালে পলকসহ অন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর হাতে হাতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই তালায় ২৭নং কোর্টে তোলা হয়। এরপর মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এ সময় পলকের পক্ষের আইনজীবী ফারাজানা ইয়াসমিন রাখি আদালতকে বলেন, আসামি পলকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর ভিতর ৩৪ দিন রিমান্ডে ছিলেন তিনি। একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেয়া যায়। আসামি রিমান্ডে থাকার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাকে বারবার রিমান্ডে নিয়ে কোনো তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে না। তাকে নিছক কারণে বারবার রিমান্ডে নেয়া হচ্ছে৷ এ সময় বিচারক বলেন, এ মামলায় তো আর রিমান্ডে নেওয়া হয়নি।

এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ হত্যার ষড়যন্ত্র। গণভবনে বসে হত্যা বা হামলার নির্দেশ দিয়েছেন তারা। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন পলক। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার উদাহরণ টেনে পিপি বলেন, ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলাও নয়, প্রথমে জিডি করা হয়। এই জিডির ৪ লাইন টেনে ২১ বছর পর কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তাই ক্রিমিনাল মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামির রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত পলকসহ তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শেষে ফের পুলিশি কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয় পলকসহ বাকি আসামিদের। এ সময় পলককে বারবার রিমান্ডের বিষয়ে কালবেলা মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কিছু বলতে চাই না। পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হয় কিনা জানতে চাইলা তিনি উত্তরে না বলেন। এরপর আর কিছু বলেননি তিনি। এ সময় তাকে বিমর্ষ থাকতে দেখা যায়।

এর আগে আদালতে পলক গণমাধ্যমকে বলেন, আমি বৈষম্যের শিকার। কারাগারে আমাকে পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয় না। এর আগে গত বছরের ১৪ আগস্ট ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাড়ে ৫ মাস ধরে বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের অপেক্ষায় বিনিয়োগকারীরা

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?
প্রযুক্তি সংবাদ

উল্টোদিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এর মানে কী?

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম

বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ স্মরণে ডাকটিকেট অবমুক্ত

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩
প্রযুক্তি সংবাদ

ডুরাবিলিটি টেস্টে বাজিমাত করল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জানুয়ারি ২০২৫

একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায়, প্রশ্ন আইনজীবীর

Techzoom.TV |
TechzoomTV