Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উন্নত ফিচারযুক্ত ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ করছে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 January 2025
উন্নত ফিচারযুক্ত ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ করছে মেটা
Share on FacebookShare on Twitter

ওয়্যারেবল বা পরিধেয় প্রযুক্তিতে নিজেদের পরিধি আরো বাড়াতে কাজ করছে মেটা প্লাটফর্ম। প্রতিষ্ঠানটি নতুন স্মার্ট গ্লাস (চশমা) তৈরির পাশাপাশি রিস্টব্যান্ড ও ইয়ারবাডে এআই টুল যোগ করার দিকে মনোযোগ দিচ্ছে। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট এনগ্যাজেট বলছে, মেটা অন্তত তিনটি নতুন স্মার্ট গ্লাস মডেল তৈরি করছে এবং তাদের প্রথম সত্যিকারের (ট্রু) অগমেন্টেড রিয়ালিটি (এআর) গ্লাস বাজারে আনার পরিকল্পনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি রিস্ট ওয়্যারেবল ও ইয়ারবাডেও এআই ফিচার যুক্ত করতে কাজ করছে।

মেটা এরই মধ্যে রে-ব্যানের সঙ্গে অংশীদারত্বে স্মার্ট গ্লাস বিক্রি করছে, যা কোম্পানির অভ্যন্তরে ‘সুপারনোভা’ নামে পরিচিত। ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, এসব গ্লাস শিগগিরই বাজারে আসবে। তবে কোথায় তা নির্দিষ্ট করে বলা হয়নি। মেটা তাদের প্রযুক্তি অংশীদার লুক্সোটিকা গ্রুপের মালিকানাধীন অন্যান্য ব্র্যান্ডের গ্লাসও ব্যবহারের পরিকল্পনা করছে। এর মধ্যে একটি নতুন মডেল ‘সুপারনোভা ২’ ওকলের স্পাইরা গ্লাসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। এ গ্লাস সাইক্লিস্ট ও অন্যান্য অ্যাথলেটদের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে ক্যামেরা ফ্রেমের মাঝখানে থাকবে।

তৃতীয় মডেলটি কোম্পানির অভ্যন্তরে ‘হাইপারনোভা’ নামে পরিচিত। পণ্যটি বাস্তব এআর অভিজ্ঞতার আরো কাছাকাছি নিয়ে যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজ-সরল অ্যাপ চালানো, নোটিফিকেশন দেখা ও ডিভাইসে তোলা ছবি দেখতে পারবেন।

উন্নত ফিচারের কারণে পণ্যটির দাম বেশি হতে পারে। বিভিন্ন সূত্র বলছে, এর দাম প্রায় ১ হাজার ডলার (১ লাখ ২০ হাজার টাকার বেশি) হতে পারে। গত মাসে জানা গেছে, মেটা রে-ব্যান চশমার মডেলগুলোর জন্য ডিসপ্লে যোগ করতে কাজ করছে।

মেটা ‘ওরিওন’ নামে এআর গ্লাস নিয়েও কাজ করছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি বাজারে আসবে না। এর পরিবর্তে নতুন একটি সংস্করণ ‘আর্টেমিস’ ২০২৭ সালে উন্মোচন করা হতে পারে। এ গ্লাস ওরিওনের তুলনায় হালকা ও আরো উন্নত হবে।

জানা যায়, মেটা তাদের স্মার্ট গ্লাস নিয়ন্ত্রণের জন্য একটি রিস্ট স্ট্র্যাপও তৈরি করছে, যা ওরিওনের প্রটোটাইপের মতো কাজ করবে। এছাড়া মেটা ক্যামেরা সংযুক্ত ইয়ারবাড তৈরি করছে, যেগুলো ‘ক্যামেরাবাডস’ নামে পরিচিত। তবে এ প্রকল্প কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং এটি বাজারে আসতে কয়েক বছর সময় লাগতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাস্টমাইজড মাস্ক বানিয়েছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

কাস্টমাইজড মাস্ক বানিয়েছে অ্যাপল

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি
টেলিকম

ইন্টারনেটের দাম-মেয়াদ বিষয়ে গ্রাহকদের মতামত নিচ্ছে বিটিআরসি

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের

‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর
প্রযুক্তি সংবাদ

‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর

অনলাইন ক্লাস কি সামনা সামনি ক্লাসের বিকল্প হতে পারে?
প্রযুক্তি সংবাদ

অনলাইন ক্লাস কি সামনা সামনি ক্লাসের বিকল্প হতে পারে?

জাকাত-অনুদান দিতে ক্রাউডফান্ডিং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘একদেশ’ চালু
প্রযুক্তি সংবাদ

জাকাত-অনুদান দিতে ক্রাউডফান্ডিং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘একদেশ’ চালু

Load More

ট্রেন্ডিং টপিক

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 January 2025

উন্নত ফিচারযুক্ত ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ করছে মেটা

Techzoom.TV |
TechzoomTV